Proud to be an Amcian

Proud to be an Amcian

Share

This page was originally opened to showcase the beauty of Ananda Mohon College through videography... just for fun.

01/03/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্চ মাসের আপডেটসমূহঃ

Photos from Proud to be an Amcian's post 25/02/2025

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম।

নতুন দলের আত্মপ্রকাশ আগামী ২৮ ফেব্রুয়ারী।

Photos from Proud to be an Amcian's post 20/02/2025

ম্যাচ হারবে জেনে ও নির্লজ্জ, বেহায়ার মতো নিজের দেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার আউট হলে চিল্লাই উঠতেছে এটা শুধু খেলা নয় ১৮ কোটি মানুষের ইমোশন এর জায়গা আর তাঁদের কে সাপোর্ট দিয়ে আমরা কি পেয়েছি বুকভরা কষ্ট ছাড়া 🥹💔 আর খারাপ তখনি লাগতেছে যখন দেখতেছি ৫ উইকেট যাওয়ার পরে আমরা ফ্যানরা চিন্তায় ভালো ভাবে কারো সাথে কথা বলার ইচ্ছে হারায় ফেলছি 😢 আর তাঁরা কি না খিলখিলিয়ে হাসতেছে.

18/02/2025

খুলনা কুয়েট এ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা চলছে। এমনকি সেটা দল বেধে রামদা নিয়ে ছোট ছোট গাড়ি ভর্তি লোকজন এসে মারছে।।তাতে শিক্ষার্থীরা আহত হয়েছে ৫০+ আরও আক্রমণ চলছে।

শিক্ষার্থীদের দাবি ছিলো ক্যাম্পাসে যারা রাজনৈতিক ভাবে ছাত্রদলের কার্যক্রম চালাচ্ছে তাদের বহিষ্কার করা সাথে ক্যাম্পাস রাজনৈতিক মুক্ত থাকা।

লিংকে ক্লিক করলে আপডেট পাবেন।

https://www.facebook.com/share/v/15E5rxU6MP/?mibextid=oFDknk

15/02/2025

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের নেতৃত্বে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে চলেছে।এমন সাহসী পদক্ষেপের জন্য অভিনন্দন নাহিদ ইসলাম ভাই💙
তরুণদের নেতৃত্বে এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে ।

14/02/2025

রাতের সার্কিট হাউজ 🤍🤍

14/02/2025

একদিন আগেই ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দান লোকে লোকারন্য🤍🤍

14/02/2025

আনন্দ মোহন কলেজ
সিট বরাদ্দের টাকা নিয়ে হলে উঠতে না দেওয়ার অভিযোগ ৩৫ শিক্ষার্থীর।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ৩৫ শিক্ষার্থীর কাছ থেকে রসিদ ছাড়া টাকা নিয়ে হলে উঠিয়ে আবার বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে হোস্টেল স্টিয়ারিং কমিটির আহবায়ক বরাবর অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
গত ৪ ফেব্রুয়ারি আনন্দ মোহন কলেজের নবায়নযোগ্য আবাসিক শিক্ষার্থীদের মত প্রকাশ করে সুপারের কার্যালয়। এ তালিকায় ২৭১ জন শিক্ষার্থীর নাম রয়েছে।
কলেজ সূত্রমতে, আনন্দ মোহন কলেজে মোট ৩টি ছাত্র হোস্টেল আছে এগুলো হলো কবি জসিমউদ্দিন হল, কাজী নজরুল ইসলাম হল ও আহমেদ সালেক হল (তরুণ হল নামে পরিচিত)।
শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হোস্টেল কর্তৃপক্ষ নুরুল আমিন এর মাধ্যমে ৩৫ জন ছাত্রের কাছ থেকে জনপ্রতি ২ হাজার করে টাকা নেয়। পরে তাদের প্রত্যেকে আইডি কার্ড দিয়ে হলে উঠানো হয়। তবে এই টাকার বিপরীতে তাদের কোনো রশিদ দেওয়া হয়নি।
ইতিহাস বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের তানভীর হাসান বলেন, টাকা নিয়ে আমাকে হলে সিট দেওয়া হয়। ৫ আগস্টের এর পর থেকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে A-২১২ সিটে উঠি। তারা আমাকে বৈধ আইডি কার্ডও দেয়। এখন হঠাৎ করেই নবায়নযোগ্য আবাসিক শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করে হল সুপারের কার্যালয়। এ তালিকায় আমার নাম নেই। পরে আমাকে হল থেকে বেরিয়ে যেতে বলে। আমার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। আর্থিক সংকটের কারণে আমি এখন কোনো মেসেও উঠতে পারবো না।
একই বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মেহেদী হাসান দোলন। তিনি কবি জসীমউদ্দীন হলের ৪০৭নং কক্ষে থাকেন। তিনি বলেন, আমার বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দা থানায় অবস্থিত। আমি এখনো হলে অবস্থান করছি। আমার আইডি কার্ডের মেয়াদ আছে চলতি বছরের শেষ পর্যন্ত। আমাকে এখন হল থেকে বের করে দেওয়া হলে পড়াশোনা বন্ধ করে বাড়ি ফিরে যেতে হবে।
মেহেদীর সহপাঠী হাফিজুর রহমান বলেন, আমাদের হল থেকে বের করার ষড়যন্ত্র চলছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলাম। এখন আমাদের বাদ দিয়ে কলেজ কর্তৃপক্ষ নতুন করে আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। এতে ছাত্রলীগের কয়েকজন সক্রিয় কর্মীও তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি খুব দুঃখজনক।

প্রার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে হল সুপার ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান করিম বলেন, সরকার পতনের পর কলেজ ক্যাম্পাসে প্রশাসন বলতে কিছু ছিল না। কিছু ছাত্রলীগের ছেলে হল ছেড়ে পালিয়ে যায়। ঐ ফাঁকা সিটগুলোতে কিছু শিক্ষার্থী ওঠে। আমরা যাচাই-বাছাই করে নতুন তালিকা তৈরি করেছি।

টাকা নেওয়া এবং আইডি কার্ড দেওয়ার বিষয়টি জানতে চাইলেন তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে বৈধ কোন রশিদ নেই, আর তাদের আইডি কার্ড গুলোও ভুয়া।

Copied from: https://rtvonline.com।

13/02/2025

ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিলের জন্য শহরবাসীকে কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে মাহফিল আয়োজক কমিটি।

বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারনে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওইদিন। শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ নগরের মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন। তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে।
ওইদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে। সেক্ষত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোন বাধা থাকবে না। তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

আজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারী কোন দল বা গোষ্ঠীর নন। তিনি বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার। তাঁর আগমনের দিন ময়মনসিংহে লাখ লাখ মানুষ থাকবে। যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন, সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে। সে জন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামের স্বার্থে আমরা সবাই এ অসুবিধা মেনে নিবেন বলে আশা করি।

ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবে,
তবু অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই দিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণালঙ্কারের মত দামি জিনিস ব্যবহার না করতে বলেন তিনি,
পুরুষেরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যেন বিশেষ সর্তক থাকেন।

মাফহিলের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউজ মাঠ,
২ লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহনকারীরা। থাকবে সিসি ক্যামেরা। ২২ টি স্থানে বড় পরদা সরাসরি প্রচার করা হবে মাহফিল।

সকাল দশটায় শুরু হবে মাহফিলের কার্যক্রম। শেষ হবে আসরের নামাজের পর।©

12/02/2025

সিভিতে তিতুমীর কলেজের নাম দেখে ব্র‍্যাক ব্যাংকের ভাইভায় শাহাদাত নামের এক প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে 🥲
বিস্তারিত কমেন্টে

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mymensingh
2200