24/12/2023
আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode
8.OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.
22/12/2023
আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে।
১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
19/08/2023
১০০ ভাগ কমন উপযোগি সাজেশন বাংলা ২য় পত্র ব্যাকরণ অংশ।
উত্তর ও পিডিএফ সহ।
পিডিএফ পাওয়ার জন্য আমাদের পেজে নক করুন।
আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন।
Bangla 2nd Paper 100% Common Suggestion
HSC 2023 bangla 2nd Paper suggestion,HSC Bangla 2nd Paper,HSC Bangla 2nd Paper Suggestion 2023,HSC Bangla 2nd Paper exam Suggestion,এইচএসসি পরীক্ষার বাংলা ২য়...
08/08/2023
🔷 CQ = ৮ টির মধ্যে ৩ টি = ৩০
🔷 MCQ = ২৫ টি হতে ২০টি = ২০
🔷 ব্যবহারিক = ২৫
♦️ আইসিটি বিষয় এ মোট ৭৫ এ পরীক্ষা হবে। এছাড়া বাকি বিষয় এর উপর পূর্ণাঙ্গ ১০০ নাম্বারের পরীক্ষা হবে নির্দিষ্ট সময়ে।.
11/06/2023
১. ব্যাংকার এবং কাস্টমারের সম্পর্ক যেমনঃ অদ্ভুত মনে হচ্ছে তাই না ? হুমম জানি । দেখুন আমার মনে হয় ব্যাংকাররা তাদের কাস্টমারদের সার্ভিস দেয়ার ক্ষেত্রে যতটা আন্তরিকতা প্রদর্শন করে ততটা অন্য কোন ক্ষেত্রে দেখা যায় না । একজন ব্যাংকার যতোটা ডেডিকেশন আর আন্তরিকতার সাথে কাস্টমারদের সার্ভ করে ততোটা ডেডিকেশন আর আন্তরিকতা নিয়ে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সার্ভ করা উচিত । আমার ছাত্র জীবনে দেখতাম শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে কথা বলাও তাদের উপর তার করুনা করার মতো মনে করতেন । একজন শিক্ষার্থী কোন বিষয়ে সমস্যা বোধ করলে তা নিয়ে শিক্ষকের সাথে ডিসকাস করতে পর্যন্ত ভয় পেত । ছাত্র শিক্ষকের সম্পর্কের ক্ষেত্রে শিক্ষকের যতোক্ষন পর্যন্ত মনে হবে শিক্ষার্থী তার সার্ভিস নিয়ে সন্তুষ্ট না হচ্ছে ততোক্ষন পর্যন্ত শিক্ষার্থীকে সহযোগীতা করা শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে ।
২. থিয়াটার অভিনেতার সাথে দর্শকের সম্পর্ক যেমনঃ একবার চিন্তা করে দেখুনতো একজন অভিনেতা থিয়েটারে দর্শকদের সামনে পারফর্ম করার পূর্বে কতোটা প্রস্তুতি নেয় তার অভিনয়কে নিখুঁতভাবে প্রদর্শন করা জন্য । একজন টিচার অনেকটা কিন্তু সেই থিয়েটার অভিনেতাদের মতোই । সেও কিন্তু স্টুডেন্টদের সামনে লাইভ পারফর্ম করে । তাই প্রতিটা শিক্ষকের উচিত ক্লাসে তার পারফর্মেন্সে কোন ঘাটতি যেন না পড়ে সেদিকে নজর রাখা । সে ক্লাসে আসার পূর্বে এতোটা প্রিপেয়ার্ড থাকবে যেন তার শিক্ষার্থীরা তাতে মুগ্ধ থাকে ।
৩. বাবা অথবা ভাই অথবা বন্ধুর সাথে সম্পর্ক যেমনঃ আমার মনে হয় শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্কটা ভরসার । এখন এই ভরসা বাবার মতোও হতে পারে, ভাইয়ের মতো হতে পারে কিংবা বন্ধুর মতোও হতে পারে । আমি ব্যক্তিগতভাবে ফাদারলি ক্যারেক্টারিসটিক ক্যারি করতে পারি না । আমার রেগুলার শিক্ষার্থীদের সাথে আমার বয়সের ব্যবধান অনেক কম । আবার আমার কম্পিউটার ব্যাচের শিক্ষার্থীরা আমার চাইতে বয়সে অনেক বড় । সুতরাং তাদের ক্ষেত্রে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পছন্দ করি ।
আমি একজন ছাত্র এবং শিক্ষক । ফরমাল - ইনফরমাল, পার্টটাইম- ফুলটাইম মিলিয়ে জীবনের বেশ কিছু সময় শিক্ষকতা করে আসছি ।কিন্তু আমি আজ পর্যন্ত নিশ্চিত হতে পারিনি সত্যিকার অর্থে আমার শিক্ষকতা আমার শিক্ষার্থীরা কিভাবে নেয় । তাদের কাছে আমি শিক্ষক হিসেবে কেমন?
পরিশেষে সবার কাছে দোয়া চাই, আমি যেন সঠিক শিক্ষাটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক যেন
সেই তৌফিক দান করে।
29/03/2023
প্রাচীন কালে পারস্যে এক বদমেযাযী রাজা ছিলেন। একদিন চেরী কাটতে গিয়ে তাঁর হাতের আঙ্গুলের ডগা কেটে গেল। প্রচুর রক্তক্ষরণে রাজা শয্যাশায়ী হয়ে পড়লেন। উযীরে আ‘যম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন। উযীরে আ‘যম ছিলেন খুবই ধর্মপরায়ণ। রাজার এ অবস্থা দেখে তিনি বললেন, ‘ইন্না লিল্লা-হ; আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন’। এতে রাজা উযীরের প্রতি খুবই অসন্তুষ্ট হ’লেন।
রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হ’লেন। সাথে উযীরে আ‘যমকেও নিলেন। গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উযীরে আ‘যমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তাঁরা শিকারে মনোনিবেশ করলেন। অতঃপর রাজা এক মায়া হরিণের মায়ায় পড়ে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন। রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে, সাথীরা তাঁকে অনুসরণ করতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন।
ঐ দেশের রাজা ছিল প্রতিমা পূজারী। সেদেশের প্রথা ছিল প্রতিবছর নির্দিষ্ট সময়ে সুদর্শন, সুঠামদেহী, নিখুঁত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে ‘বলি’ দেয়া। অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হ’ত কয়েদখানা হ’তে। আর এ সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময়। তাই সুদর্শন, সুঠামদেহী কয়েদী রাজাকে মনোনীত করা হ’ল ‘বলি’ দেয়ার জন্য। নির্দিষ্ট সময়ে কয়েদী রাজাকে বলির মঞ্চে হাযির করা হ’লে সেদেশের রাজা কয়েদীর সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোন খুঁত আছে কি-না তা দেখার জন্য। অতঃপর কয়েদীর হাতের আঙ্গুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন, এটা বলি দেয়ার উপযু্ক্ত নয়। অন্য একজনকে খুঁজে আন।
মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমেই উযীরে আ‘যমের খোঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন, উযীর এখনও বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে। রাজা উযীরে আ‘যমকে আবেগে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি সত্যিই বলেছিলে, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন’। যদি আমার আঙ্গুলে কাটার দাগ না থাকত তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম’। তখন উযীরে আ‘যম বললেন, আপনার দেয়া শাস্তিকে আমি হাসিমুখে বরণ করে নিয়েছিলাম এজন্য যে, আমি বিশ্বাস করি ‘আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন’। ভেবে দেখুন, আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না। ফলে সে দেশের সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হ’তাম এবং আমাকেই তাদের প্রথানুযায়ী ‘বলি’ দেয়া হ’ত। কারণ আমার শরীরে কোন খুঁত নেই।
শিক্ষা : সকল বিপদ-আপদ ও বালা-মুছীবতে আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ-মুছীবতকে হাসিমুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে, ‘আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন’।
26/03/2023
যারা আমাদের ভিডিও দেখে বিভিন্ন স্থান থেকে ভর্তি হয়েছেন তাদেরকে জানাই মিজান কম্পিউটার একাডেমির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা এবং যারা এখনো ভর্তি হন নাই তারাও আগামী 29 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন।
যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য রইল অগ্রিম শুভকামনা।
সাফল্যের ৬ ষষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে বিশাল ছাড়ে অনলাইন ও অফলাইনে ভর্তি চলছে -ভর্তি চলছে ....।
এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণির আইসিটি ও ইংরেজি বিষয়েও ভর্তি হতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
@নূন্যতম জেএসসি বা সমমান পাস
ফি রেজি. করতে ক্লিক করুন:
https://forms.gle/iRAQEuMS268pDTM46
এ অফার সীমিত সময়ের জন্য
✓ (এই মহূর্তে যদি আপনার ক্লাশ করার সময় না হয় তবে এ অফারে ভর্তি হয়ে পরে আপনার সময় সুযোগ বুঝে যেকোন নতুন ব্যাচে ক্লাশ করতে পারবেন)।
আপনি কি কম্পিউটার শিখতে চান? #আপনার কি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন?
কম্পিউটার শিখে নিজের চাকুরী/কর্মক্ষেত্রে এগিয়ে থাকুন
#কোর্স শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়, যা দেশ/বিদেশের সরকারী/বেসরকারী সকল প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য।
আধুনিক যুগে কম্পিউটার জানা না থাকলে প্রায় কোন ক্ষেত্রেই চাকরী হয় না।
আমাদের কাছে কেন শিখবেন?
√ দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
√ শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট।
√ কর্মজীবিদের জন্য আলাদা ব্যাচ।
√ সুবিশাল কম্পিউটার ল্যাব।
√ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সু-ব্যবস্থা।
√ #প্রশিক্ষণ শেষ হওয়ার পরও যদি কেউ মনে করে- আমার আরো এক্সট্রা ক্লাশ করা প্রয়োজন তাহলে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো ক্লাশ করতে পারবেন।
———————————————
ঠিকানাঃ
প্রধান কার্য়ালয় : মধুপুর বাজার, কনফিডেন্স কোচিং সংলগ্ন, তাজপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
মোবাইল০১৯৬৪৯২৩১৭৪/০১৯১২৭০৮৭৫২ (সকাল ৮ টা থেকে রাত ৮টা)
বিস্তারিত জানতে নক করুন:
ফেসবুক : mcaict
ওয়েবসাইট : mcaict.com
এখানে সকল প্রকার ল্যাপটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বিক্রয় এবং সকল প্রকার কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ সার্ভিসিং করা হয়।
15/01/2023
একটি মেয়ে, বাল্যকাল থেকে তার দাদীর কাছে শুনে আসছিল - কোন একদিন তার স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে তার কাছে আসবে। মেয়েটি ধীরে ধীরে বড় হয়, আশায় থাকে, কবে স্বপ্নের রাজকুমারকে খুঁজে পাবে। এভাবে মেয়েটি স্কুল, কলেজ, পেরিয়ে অন্য শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়।
একটি ছেলের সাথে তার পরিচয় হয়। ছেলেটি তাকে খুব পছন্দ করে। মেয়েটির প্রতি সে খুবই যত্নশীল। যেভাবেই হোক, মেয়েটিকে সুখী রাখার চেষ্টা করে। অবশেষে দুজনের মধ্যে বেশ আন্তরিকতা হয়। একদিন ছেলেটি প্রেম নিবেদন করলে, মেয়েটি তাকে এই কথা বলে ফিরিয়ে দেয় - তুমি খুব সাধারণ, আমার যোগ্য নও।
এভাবেই দিনের পর দিন কেটে যায়। অনেক ধরণের ঘটনার পরে, শেষপর্যন্ত মেয়েটা ওই ছেলেটির প্রকৃত ভালবাসা বুঝতে পারে। ছেলেটিকে গ্রহণ করে।
নিজের ভুল বুঝতে পেরে, মেয়েটি তার দাদীকে বলছে - তুমি আমাকে ভুল বলেছিলে। স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে আসে না। স্বপ্নের রাজকুমার একজন সাধারন মানুষ, যে সুখে দুঃখে সবসময়ই পাশে থাকে।
গল্পটা শেষ। গল্পের শিক্ষাটা একটি বাস্তব সত্য। আসলেই স্বপ্নের রাজকুমার তলোয়ার হতে, ঘোড়ায় চড়ে আসে না। স্বপ্নের রাজকুমার সকালে বাজার করে, বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, পরিবারকে সুখে রাখার জন্য পরিশ্রম করে রোজগার করে। হ্যাঁ, সাধারণ একজন দায়িত্ববান স্বামীই স্বপ্নের রাজকুমার।
ওই মেয়েটির মতন, আমরাও যুগে যুগে ভুল জেনে আসছি। আল্লাহর নেক বান্দা বলতে আমরা কোন দরবেশ, পীর সাহেব, সুফি, সাধক, ইমাম সাহেব ইত্যাদি বুঝি। নেক বান্দা সারাদিন তজবী হতে বসে থাকে। আমরা মনে করি, নেক বান্দা সারাদিন শুধু মসজিদে বসে থাকে, বাইরের জগত কিছু চেনেই না। আমরা মনে করি, আরো বড় নেক বান্দা লোকালয় ত্যাগ করে পাহাড়ে অথবা জঙ্গলে গিয়ে থাকে।
সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। দৈনন্দিন কাজে আল্লাহর আদেশ মেনে চলতে হবে।
তেমন করলে, আপনি একজন নেক বান্দা।
ইসলামের একটি বড় সৌন্দর্য হলো - ইসলাম আমাদেরকে সমাজ ও পরিবারের ভেতরে রেখে দিয়েছে। নেক বান্দা হবার জন্য সংসার ত্যাগ করে, জঙ্গলে তপস্যা করা লাগে না। আপনি চাকরি করে, ব্যবসা করে, ঘর-সংসারে করে, নেক বান্দা হতে পারবেন।
আল্লাহপাক আমাদের সবাইকে নেক বান্দা হওয়ার তৌফিক দান করুন।