30/07/2025
AI জগতে নতুন বিপ্লব! এবার চীনের পাল্টা আঘাত – GLM-4.5 দিয়ে টেক্কা OpenAI আর Google-কে! ⚡
চীনের Z.ai (আগের Zhipu AI) নিয়ে এসেছে তাদের নতুন চমক GLM-4.5 – শুধু একটি AI নয়, বরং একেবারে সম্পূর্ণ এক পাওয়ারহাউস! যুক্তি, কোডিং আর এজেন্টিক ক্ষমতার অসাধারণ সমন্বয়ে এটি টেকবিশ্বে এক নতুন যুগের সূচনা করছে।
🔥 কেন GLM-4.5 নিয়ে এত হইচই?
✅ বিশ্বমানের পারফরম্যান্স:
বেঞ্চমার্ক অনুসারে এটি বিশ্বের তৃতীয় সেরা পারফর্মিং মডেল। এমনকি ওয়েব ব্রাউজিং টাস্কে এটি Claude 4 Opus-কেও টপকে গেছে!
✅ অবিশ্বাস্য সাশ্রয়ী দাম:
যেখানে অন্যান্য বড় কোম্পানিগুলো দিচ্ছে চড়া দাম, সেখানে GLM-4.5-এর API খরচ প্রতি ১০ লক্ষ টোকেনে মাত্র $0.60 থেকে শুরু! মানে উন্নত AI এখন অনেকেরই নাগালে।
✅ শক্তিশালী এজেন্ট ক্ষমতা:
এই মডেল নিজে থেকে ওয়েব ব্রাউজ করে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, এমনকি প্রেজেন্টেশনও বানিয়ে দিতে পারে! এর টুল ইউসেজ সাকসেস রেট – ৯০.৬%!
✅ দুটি মোড, দ্বিগুণ সুবিধা:
• “Thinking” মোড – জটিল কাজে
• “Non-thinking” মোড – দ্রুত উত্তরে
যা প্রয়োজন, তা-ই বেছে নিন।
✅ সহজ ব্যবহারযোগ্যতা:
• Z.ai চ্যাট ইন্টারফেস
• OpenAI-কম্প্যাটিবল API
সব মিলিয়ে, ডেভেলপার, গবেষক ও সাধারণ ব্যবহারকারী – সবার জন্যই সহজ ও কার্যকর।
🔍 এত কিছু শুনে প্রশ্ন জাগতেই পারে — এবার কি সত্যিই AI জগতে একাধিপত্য শেষের পথে?
GLM-4.5 প্রমাণ করে দিল, প্রযুক্তির শ্রেষ্ঠত্ব পেতে শুধু নাম নয়, উদ্ভাবনই আসল।
কম খরচে, দারুণ পারফরম্যান্স নিয়ে এটি হয়ে উঠতে পারে আগামী দিনের গেম চেঞ্জার।
🤔 আপনার মতামত কী? GLM-4.5 কি বদলে দেবে AI-এর ভবিষ্যৎ?
কমেন্টে জানান, পোস্টটি শেয়ার করে আলোচনায় যুক্ত করুন! ⬇️
#টেকনোলজি #এআই #বাংলাটেক
26/07/2025
☕ বেশি কফি পান ও মস্তিষ্কের জন্য চমকপ্রদ উপকারিতা!
২০২৪ সালের ডিসেম্বরের একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ৫ কাপের বেশি কফি পান করেন, তাদের মস্তিষ্কের বয়স গড়ে ৬.৭ বছর পর্যন্ত কম হতে পারে!
🔍 গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা নিয়মিত বেশি কফি পান করেন, তারা মনোযোগ, প্রসেসিং স্পিড এবং ভিজুয়োমোটর কো-অর্ডিনেশন টেস্টে অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো করেছেন। বয়স, লিঙ্গ কিংবা ধূমপানের বিষয় হিসাব করেও দেখা গেছে—তাদের শরীরে প্রদাহজনিত চিহ্ন তুলনামূলকভাবে কম।
🧠 গবেষকরা বলছেন, কফিতে থাকা ক্যাফেইন, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৩ ও প্রদাহ হ্রাসকারী যৌগ এই উপকারের মূল কারণ। বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন (AFib) রোগীদের ক্ষেত্রে কফি মানসিক অবনতির ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
💡 আরও বিস্ময়কর তথ্য হলো—বেশি কফি পানকারীদের মস্তিষ্কে অ্যামিলয়েড-বিটা (Aβ) প্রোটিন জমা কম হয়, যা আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস করে।
অন্যদিকে, যারা দিনে মাত্র ১-২ কাপ কফি পান করেন, তাদের মধ্যে এসব রোগের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
📌 গবেষকদের মতে, কফির উপাদানসমূহ একসাথে মিলে Aβ প্রোটিনের তৈরি হওয়া ও তার বিষক্রিয়া কমাতে সাহায্য করে, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত ইতিবাচক।
🔖
#কফিরউপকারিতা #মস্তিষ্কেরসুরক্ষা #স্বাস্থ্যকরজীবন #স্মৃতিশক্তিবৃদ্ধি #আলঝেইমারপ্রতিরোধ
23/07/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Ḿȡ Ẫĺẫḿğiř Ħoššẫiň, MD Abdul Aziz, Saklain Saleque, Nasaic Morfat, Ratna Sarker। Thank you...
20/07/2025
এই বাচ্চাটাকে দেখুন! আশাহত! তার শিকলবন্দী মা'র সাথে। মা থাইল্যান্ডের ট্যুরিস্ট ক্যাম্পে কাজ করে। ট্যুরিস্টরা তার মা এর পিঠে চড়ে পাহাড়ে ঘুরে। পাশে পাশে সে হাঁটে। মা এর কষ্টটা সে বুঝে না। কিন্তু ভয় পায়। মা একটু ভুল করলেই মাহুতরা মা*রে।
ওর মা এর নাম বুন মা আর ওর নাম চাবা!
কিন্তু আমার প্রোফাইলে থাকা ছবিটা দেখুন। চিনতে কষ্ট হবে। আমার ছবিটা এই ছোট্ট চাবার সাথে। সে এখন তার মাকে নিয়ে এলিফ্যান্ট ন্যাচার পার্ক স্যাংকচুয়ারিতে থাকে৷ তার মা আর তার কষ্টের কথা জানতে পেরে আমাদের প্রিয় Saengduean Lek Chailert তাদের উদ্ধার করে নিয়ে এসেছিল।
এখন চাবার সময় কাটে মা ও আরও ক'জন নতুন পরিচিত হওয়া সদস্যদের সাথে হেসে খেলে, দুষ্টুমি করে। লেকের মত মানুষেরা নিজেদের জীবনকে ওদের জন্য উৎসর্গ করেছে বলেই আজ আমরা এই ভালো কাজগুলোর সাক্ষী হতে পেরেছি।
C
18/07/2025
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড! 😱
আমরা স্কুল-কলেজে সাধারণত HCl, H₂SO₄, কিংবা HNO₃ নিয়েই বেশি পড়ি। কিন্তু জানো কি, এগুলোর চাইতেও ভয়ংকর অ্যাসিড আছে?
🧪 Fluoroantimonic Acid — পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড!
এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে, এটা কাচের বোতলেও রাখা যায় না! কাঁচ পর্যন্ত গলিয়ে ফেলতে পারে! 😳
🔬 এর শক্তি HCl-এর তুলনায় 10¹⁵ গুণ বেশি (মানে ট্রিলিয়ন টাইমস)!
তাই বলাই যায়—এই অ্যাসিড যদি রাগ করে, তাহলে ধাতু-পাথর তো দূরের কথা, কাঁচের হাড় পর্যন্ত গলিয়ে ফেলবে!
🧤 এত ভয়ংকর হওয়ার কারণে, এই অ্যাসিড শুধু স্পেশাল গবেষণাগারেই ব্যবহার হয় — তাও অনেক সাবধানে!
📚 পড়াশোনার ফাঁকে মাঝে মাঝে এমন মজার বিজ্ঞান ফ্যাক্ট জেনে রাখলে মাথাও ঠান্ডা থাকে, আর জ্ঞানটাও বাড়ে 😉
কমেন্টে লিখো, এরকম আর কী কী অদ্ভুত জিনিস জানতে চাও!
17/07/2025
এই রকম কোনো ম্যাসেজ পেলে ভুলেও ক্লিক করবেন না! পরিচিত৷ অপরিচিত যেই পাঠাক না কেন!
স্প্যাম/ম্যালওয়ার থাকে এসব লিংকে!
17/07/2025
ইদানিং কালের কমন একটি সমস্যা হচ্ছে কালা জাদুকরন, বদনজর। এ সমস্যার ভয়ংকর প্রভাব ও পরিত্রান এর উপায় নিয়ে আসুন একটা সত্যি কারের গল্প জেনে নেই:-
সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!
ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?
পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।
ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"
কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!
যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"
তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"
ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকারগুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন।