Microsoft ICT

Microsoft ICT ২০১৬ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান

02/06/2024
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময়সূচি
28/04/2024

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময়সূচি

এসো হে বৈশাখ, এসো, এসোতাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনাদূর হয়ে যাক, যাক, যাকএসো, এসোএসো হে বৈশাখ, ...
14/04/2024

এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,
রসেরো আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো..

Admission going on...
18/03/2024

Admission going on...

এইচ.এস.সি ২০২৩ পরীক্ষার রুটিন
08/06/2023

এইচ.এস.সি ২০২৩ পরীক্ষার রুটিন

শুভ নববর্ষ -১৪৩০ বঙ্গাব্দ
14/04/2023

শুভ নববর্ষ -১৪৩০ বঙ্গাব্দ

  আয়োজক দেশ পরিচিতি (কাতার)কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার ...
18/11/2022


আয়োজক দেশ পরিচিতি (কাতার)

কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূ-পৃষ্ঠস্থ কোন জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। বেশির ভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। ১৯শ শতকের শেষভাগ থেকে আল-থানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৯৭১ সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্তও এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ঐ সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি।

২০১৭ সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা ২৬ লক্ষ ৪১ হাজার ৬৬৯ জন। কাতারের মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ কাতারের বাসিন্দা। আর বাকি ৮৬ শতাংশ লোকই বিদেশী। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে। পৃথিবীর মধ্যে কাতারই এক মাত্র দেশ যেখানে প্রায় ১৫০টি দেশের বেশি লোক বসবাস করে। আরবি ভাষা কাতারের সরকারি ভাষা। এখানকার প্রায় ৫৬% লোক আরবি ভাষাতে কথা বলেন। প্রায় এক-চতুর্থাংশ লোক ফার্সি ভাষায় কথা বলেন। বাকীরা ভারতীয় উপমহাদেশের ও ফিলিপিন দ্বীপপুঞ্জের অন্যান্য ভাষাতে কথা বলেন। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

কাতারে শিক্ষিতের হার প্রায় ৫৮ শতাংশ। কাতারে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই কম। সেখানে মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ মেয়ে বসবাস করে। কাতার একটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয়।

কাতার আটটি পৌরসভায় বিভক্ত হয়েছেঃ

১. আদ-দাওয়াহ (দোহা) (রাজধানী দোহা'র সাথে যুক্ত আল রাইয়ান ও দায়্যান মিউনিসিপ্যালিটি)

২. আল রাইয়ান

৩. আল ওয়াকর‍্যা

৪. আল খোর

৫. আল-শাহানিয়া

৬. উম্মে সালাল

৭. দায়্যান - লুসাইল শহর এখানেই অবস্থিত

৮. আল সামাল

রাজনীতিঃ
কাতারের রাজনীতি একটি পরম রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। কাতারের আমীর হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান তামিম বিন হামাদ আল থানি ২০১৩ সালে তার পিতা হামাদ বিন খলিফা আল থানির হাত থেকে ক্ষমতা গ্রহণ করেন। ১৯৯৫ সাল থেকে দেশটির আমীর ছিলেন হামাদ বিন খলিফা আল থানি। ২০২০ সালের ২৮ জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি এর পদত্যাগের পর ৬ষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। কাতারের মোট জনসংখ্যা ১.৮ মিলিয়ন। কাতার বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্র। সৌদি আরব, ওমান এর পর কাতার অন্যতম রক্ষণশীল রাষ্ট্র। কাতারের নাগরিক সুযোগ সুবিধার মান খুবই উন্নত।

তেল আবিষ্কারের আগে কাতারি অঞ্চলের অর্থনীতি মাছ ধরা এবং মুক্তো শিকারের দিকে মনোনিবেশ করেছিল। ১৯২০ এবং ১৯৩০ এর দশকে জাপানি চাষ করা মুক্তো বিশ্ব বাজারে প্রবর্তনের পরে, কাতারের মুক্তো শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। ১৯৪০ সালে কাতারের দুখনে তেল আবিষ্কৃত হয়েছিল। এই আবিষ্কার রাজ্যের অর্থনীতিকে রূপান্তরিত করে। এদেশে বৈধ নাগরিকদের জীবনযাত্রার উচ্চমান রয়েছে। আয়কর না নেয়াতে কাতার বিশ্বের অন্যতম নিম্ন হারের দেশ। জুন ২০১৩-তে বেকারত্বের হার ছিল ০.১%। কর্পোরেট আইন হুকুম দেয় যে, কাতারি নাগরিকদের যে কোনও উদ্যোগের ৫১% থাকতে হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুসারে ২০১৬ সাল পর্যন্ত কাতারের মাথাপিছু চতুর্থ সর্বোচ্চ জিডিপিতে রয়েছে। অর্থনীতির প্রবৃদ্ধি করতে বিদেশী শ্রমের উপর প্রচুর নির্ভর করতে হয়। অভিবাসী শ্রমিকরা জনসংখ্যার ৮৬% এবং শ্রমশক্তির ৯৪% রচনা করেছেন। ১৯৪০ সালে শুরু হওয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় একচেটিয়াভাবে করা হয়েছে। তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রফতানিকারী দেশ কাতার। ২০১২ সালে, অনুমান করা হয়েছিল যে কাতার আগামী দশ বছরে জ্বালানি খাতে $ ১২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। দেশটি পেট্রোলিয়াম রফতানিকারী সংস্থাগুলির (ওপেক) সদস্য রাষ্ট্র ছিল, ১৯৬১ সালে যোগদান করে এবং ২০১৯ এর জানুয়ারী মাসে বের হয়ে যায়।

 #প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচিতিঃ"অ্যাপল ইনকর্পোরেটেড"মার্কিন কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রত...
18/11/2022

#প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচিতিঃ
"অ্যাপল ইনকর্পোরেটেড"

মার্কিন কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান

অ্যাপল ইনকর্পোরেটেড (ইংরেজি: Apple, Inc.) একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে। কোম্পানিটির হার্ডওয়্যার পণ্যের মধ্যে আইফোন স্মার্টফোন, আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার, ম্যাক ব্যক্তিগত কম্পিউটার, আইপড বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, অ্যাপল ওয়াচ স্মার্টওয়াচ, ও অ্যাপল টিভি ডিজিটাল মিডিয়া প্লেয়ার রয়েছে। অ্যাপলের সফটওয়্যারের মধ্যে রয়েছে ম্যাক ওএস এবং আইওএস অপারেটিং সিস্টেম, আইটিউন্স মিডিয়া প্লেয়ার, সাফারি ওয়েব ব্রাউজার, এবং আইলাইফ ও আইওয়ার্ক সৃজনশীল ও প্রোডাক্টিভিটি স্যুট, সাথে সাথে রয়েছে প্রফেশনাল এপ্লিকেশন— ফাইনাল কাট প্রো, লজিক প্রো, এবং এক্সকোড। তাদের অনলাইন সেবার মধ্যে রয়েছে আইটিউন্স স্টোর, আইওএস অ্যাপ স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও আইক্লাউড।

এপ্রিল ১৯৭৬ সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন ওজনিয়াকের অ্যাপল ১ ব্যক্তিগত কম্পিউটার ডেভেলপ ও বিক্রির জন্যে অ্যাপল গঠন করেন। জানুয়ারি ১৯৭৭ সালে এটি "অ্যাপল কম্পিউটার, ইংক" হিসেবে ইনকর্পোরেটেড হয়। কিছু বছরের মধ্যেই, জব ও ওজনিয়াক কম্পিউটার ডিজাইনের একজন কর্মী নিয়োগ দেন। ১৯৮০ সালে অ্যাপল আকস্মিক অর্থনৈতিক সফলতার জন্যে আইপিও-এর ঘোষণা দেয়। আর পরের কিছু বছর, অ্যাপল ইনোভেটিভ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসসহ নতুন কিছু কম্পিউটার বের করলো, যেমন— ১৯৮৪ সালের ম্যাকিন্টশ কম্পিউটার। অ্যাপলের বিপণন বিজ্ঞাপনগুলোও বেশ প্রশংসা কুড়োয়। যাইহোক, পণ্যের উচ্চমূল্য, ও সীমাবদ্ধ সফটওয়্যার সমস্যার সৃষ্টি করে, সাথে সমস্যার সৃষ্টি করে নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার লড়াই। ১৯৮৫ সালে ওজনিয়াক অ্যাপল থেকে সরে দাঁড়ায় ও জব অন্য কিছু কর্মচারীসহ চাকরি ছেড়ে দেয় ও নিজের কোম্পানি নেক্সট গঠন করে।

ব্যক্তিগত কম্পিউটারের বাজার বৃদ্ধির সাথে সাথে, অন্যান্য প্রতিযোগীদের কমদামী পণ্য, বিশেষত মাইক্রোসফট উইন্ডোজ চালিত পণ্যগুলোর কারণে অ্যাপল কম্পিউটারের বিক্রি হ্রাস ফেলো।

আরও কিছু নির্বাহী কর্মকর্তা তাদের চাকরি ছাড়তে লাগলেন। ১৯৯৭ সালে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা গিল এমেলিও নেক্সট ক্রয় করে স্টিভ জবসকে ফিরিয়ে আনা পর্যন্ত এটা চলতেই থাকলো। জব আসার অই কোম্পানিতে তার নেতৃত্ব ফিরে পান ও কিছুদিন পরেই কোম্পানির নতুন সিইওতে পরিণত হন। অ্যাপলের পূর্বাবস্থা ফিরিয়ে আনার জন্যে তিনি একটি প্রক্রিয়া হাতে নেন, যার মধ্যে ছিলো ২০০১ সালের মধ্যে অ্যাপলের নিজস্ব রিটেল স্টোর খোলা, অনেকগুলো সফটওয়্যার কোম্পানি অধিগ্রহণ করে একটি পোর্টফলিও তৈরি করা, এবং তাদের কম্পিউটারের কিছু হার্ডওয়্যারে পরিবর্তন আনা। এ প্রক্রিয়ার কারণে অ্যাপল আবার সফলতার দেখা ফেলো। জানুয়ারি ২০০৭ সালে, জবস ঘোষণা দেন যে কনজ্যুমার ইলেকট্রনিকসের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করতে অ্যাপল কম্পিউটার, ইনকর্পোরেটেড পালটে অ্যাপল ইনকর্পোরেটেড হবে বলে ঘোষণা দেন। একইসাথে তিনি আইফোনের ঘোষণা দেন, যেটি বেশ প্রশংসা অর্জন করে ও উল্লেখযোগ্য অর্থনৈতিক সফলতার দেখা পায়। স্বাস্থ্যের অবনতির কারণে আগস্ট ২০১১ সালে জবস প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অবসর নেন এবং টিম কুক হন নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা। তার দুমাস পরে, জবস মারা যান।

২০১৭ সালে অ্যাপলের বিশ্বব্যাপী বার্ষিক আয় সর্বমোট $২২,৯০০ কোটি টাকা। মুনাফার ভিত্তিতে এটি বিশ্বের সর্ববৃহৎ ইনফরমেশন প্রযুক্তি কোম্পানি এবং স্যামসাং ও হুয়াওয়ের পরে তৃতীয় বৃহৎ মোবাইল উৎপাদনকারী কোম্পানি। আগস্ট ২০১৮তে অ্যাপল যুক্তরাষ্ট্রের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের সম্পদের পরিমাণ ছুয়। তাদের সর্বমোট ১,২৩,০০০ কর্মী, এবং ২২টি দেশে অ্যাপলের রিটেল স্টোর রয়েছে ডিসেম্বর ২০১৭-এর হিসাব অনুযায়ী। পৃথিবীর সর্ববৃহৎ মিউজিক রিটেইলার আইটিউন্স স্টোরও তারা পরিচালনা করে। জানুয়ারি ২০১৬-এর হিসাব অনুযায়ী, ১০০ কোটিরও বেশি অ্যাপল পণ্য বিশ্বব্যাপী সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। কোম্পানিটির প্রতি এক শ্রেণির খুবই উচ্চ পর্যায়ের ব্র‍্যান্ড লয়্যালিটি রয়েছে, এবং বারংবার বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র‍্যান্ড হিসেবে বিবেচিত হয়েছে।

 # # আপনি জানেন কি.....১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর তিব্বতের যুবকদের নিয়ে গঠিত স্পেশাল ফ্রণ্টিয়ার ফোর্স বাংলাদেশের স...
18/11/2022

# # আপনি জানেন কি...
..১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর তিব্বতের যুবকদের নিয়ে গঠিত স্পেশাল ফ্রণ্টিয়ার ফোর্স বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে?
..ফাস্ট ফুড শব্দটি মারিয়াম-ওয়েবস্টার অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে, ১৯৫১ সালে সর্বপ্রথম পরিচিতি লাভ করে?
..নৌকায় ভিড় করে চরে আর নিজ দেশের পতাকা উড়িয়ে ভারত ও বাংলাদেশের মানুষ ইছামতি নদীতে দুর্গাপূজার সময় প্রতিমা বিসর্জন দেন?
..গুরুদুয়ারা নানকশাহী, ঢাকা বাংলাদেশের আরও ৯ থেকে ১০টি গুরুদুয়ারার মধ্যে বৃহত্তম এবং গুরুদুয়ারাটি সকল ধর্মের মানুষের প্রবেশের জন্য উন্মুক্ত?
..ঢাকার আর্মেনী সম্প্রদায় বাংলাদেশের শিক্ষায় বিশেষ অবদান রেখেছিল এবং গুরুত্বপূর্ণ স্থাপত্য শাহবাগ ও বঙ্গভবনের বাগানের মালিক ছিল?

 #প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচিতিঃ"মাইক্রোসফট কর্পোরেশন"মাইক্রোসফট কর্পোরেশন (ইংরেজি: Microsoft Corporation) একটি বহুজাতিক ...
15/11/2022

#প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচিতিঃ
"মাইক্রোসফট কর্পোরেশন"

মাইক্রোসফট কর্পোরেশন (ইংরেজি: Microsoft Corporation) একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত। মাইক্রোসফট সফটওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্‌স, ব্যক্তিগত কম্পিউটার ও এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন, অনুমোদন, সমর্থন, ও বিক্রি করে থাকে। কোম্পানিটির বহুল পরিচিত সফটওয়্যার পণ্য এর উইন্ডোজ অপারেটিং সিস্টেম ধারা, অফিস স্যুট, এবং ইন্টারনেট এক্সফ্লোরার ও বর্তমানে এজ ওয়েব ব্রাউজার। আর উল্লেখযোগ্য হার্ডওয়্যার পণ্যের মধ্যে আছে এক্সবক্স ভিডিও গেম কনসোল ও সারফেস ব্যক্তিগত কম্পিউটার ধারা। ২০১৬ সালে মাইক্রোসফট ছিলো আয়ের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তর সফটওয়্যার নির্মাতা (বর্তমানে সে জায়গা আলফাবেটের দখলে)। দুটো শব্দ "মাইক্রোকম্পিউটার" ও "সফটওয়্যার"-এর মিলনে "মাইক্রোসফট" নামটির সৃষ্টি।
৪ এপ্রিল ১৯৭৫ সালে বিল গেটস ও পল অ্যালেন অল্টেয়ার ৮৮০০ এর জন্য বেসিক ইন্টারপ্রেটার নির্মান ও বিক্রির জন্য মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। ১৯৮০-র দশকের মাঝামাঝিতে এসে মাইক্রোসফট তাদের এমএস-ডস দিয়ে অপারেটিং সিস্টেম বাজারে বিশেষ জায়গা করে নিতে শুরু করে। ১৯৮৬ সালে কোম্পানিটির আইপিও এবং তারপর ক্রমশ শেয়ারের মূল বৃদ্ধির ফলে কোম্পানির চাকরিজীবীদের মধ্যে ২ জন লক্ষকোটিপতি, ও ১২ জন লক্ষপতির সৃষ্টি হয়। ১৯৯০-এর দশক থেকে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের বাইরেও বিভিন্ন দিকে ছড়ানো শুরু করে এবং এসময় তারা কিছু কোম্পানি অধিগ্রহণও করে। মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ লিংকডইন, যা তারা $২,৬০০ কোটির বিনিময়ে ২০১৬ সালে অধিগ্রহণ করে।

২০১৫-এর হিসাব অনুযায়ী, মাইক্রোসফট ব্যক্তিগত কম্পিউটার অপারেটিং সিস্টেম বাজারে জনপ্রিয়তার দিক থেকে বিশেষ স্থান দখল করে আছে, যার আশেপাশেও অন্য কোন অপারেটিং সিস্টেম নেই। তবে সব ধরণের অপারেটিং সিস্টেম বিবেচনায় দীর্ঘদিন উইন্ডোজ সেখানেও সবচেয়ে প্রভাবশালী হলেও, বর্তমানে সে জায়গাটি অ্যান্ড্রয়েড দখল করে নিয়েছে। কোম্পানিটি ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, ও সার্ভারের জন্য বিস্তৃত ধরণের ভোক্তা ও এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরী করে, যার মধ্যে আছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন, ডিজিটাল সেবা বাজার, মিশ্র বাস্তবতা,ক্লাউড কম্পিউটিং ও সফটওয়্যার উন্নয়নের পণ্য।

15/11/2022

# # আপনি জানেন কি...
.. ফরাসি সরকার ১৯২৮ সালে পরিবর্তনশীল নক্ষত্রের ওপর তার কাজের জন্য যশোর জেলার একজন কেরানী রাধাগোবিন্দ চন্দ্রকে OARF (Officer d'Academic Republic Francaise) পদক প্রদান করে?
.. আরতি সাহা প্রথম এশীয় মহিলা সাঁতারু যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
.. ১৯২০ সালে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তৈরি করেন কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন এবং ১৯২৯ সালে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল?
.. মাচু পিচু ইনকা সভ্যতার এক দুর্গ নগরী, যা সমুদ্রপৃষ্ট থেকে ২৪০০ মিটার উচ্চতায় অবস্থিত?
..মূলত অনাবিষ্কৃত বাংলাদেশের নোয়াপাড়া-ঈষাণচন্দ্রনগরের বৌদ্ধ প্রত্নত্বাত্বিক নিদর্শনকে কার্মান্ত ভাসাকারের হারিয়ে যাওয়া শহর বলে মনে করা হয়?

15/04/2022

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সর্ববৃহৎ ও একমাত্র জাতীয় সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন-পহেলা বৈশাখে, সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, শুভ নববর্ষ! জয় বাংলা।

Address

Shambhugonj
Mymensingh
2203

Alerts

Be the first to know and let us send you an email when Microsoft ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share