Ashrida Scholarship Helpline

Ashrida Scholarship Helpline

Share

This is a free study abroad & scholarship information page by Ashik Ashraf

31/01/2025

THE GOVERNMENT OF BRUNEI DARUSSALAM SCHOLARSHIP
TO FOREIGN STUDENTS TENABLE IN BRUNEI DARUSSALAM
2025/2026 ACADEMIC SESSION

18/03/2024

নেদারল্যান্ডের সরকারী স্কলারশিপ ২০২৪
প্রোগ্রামঃ মাস্টার্স (১-২ বছর মেয়াদী)
নেদারল্যান্ডের সরকারী স্কলারশিপটি মূলত অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি) নামে পরিচিত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এর স্কলারশিপগুলি নির্দিষ্ট দেশের মধ্য-ক্যারিয়ারের পেশাদারদের জন্য উন্মুক্ত।
যে সকল সুবিধা প্রদান করা হবেঃ
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করার সুযোগ।
২. জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য মাসিক ভাতা প্রদান করা হবে।
৩. রাউন্ড এয়ারটিকেট এর সুবিধা প্রদান।
৪. এছাড়া ভিসা ফি মওকুফের সুবিধাসহ হেলথ ইনস্যুরেন্স এর সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবার যোগ্যতাসমূহঃ
১. স্নাতক ডিগ্রীধারী হতে হবে এবং যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামের দেয়া একাডেমিক রিকয়ারমেনট পূরণ করতে হবে।
২. অন্তত দুই বছরের ফুল-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের শিক্ষাদান বা গবেষণা সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাও এই অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করতে পারেন।
৩. যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় সকল রিকয়ারমেনট পূরণ করতে হবে।
৪. সাধারণত ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ সাথে প্রতিটি সেকশনে অন্তত ৬.০ এর থাকতে হয়।
বাংলাদেশী শিক্ষার্থীদের যে সকল ফিল্ডে অগ্রাধিকার দেয়া হবেঃ
1. Integrated Food & Nutrition Security (Including Water & Climate Change).
2. Integrated Water Resources Management.
3. Delta Management.
4. Maritime Development (Including Port Development).
5. Sexual & Reproductive Health & Rights (SRHR).
আবেদন করতে যা যা প্রয়োজন হয়ঃ
১. আবেদনকারীর পাসপোর্ট।
২. একাডেমিক পেপারস।
৩. রেফারেন্স লেটার দুইটি।
৪. পার্সোনাল স্টেটমেন্ট।
৫. আইএলটিএস স্কোর।
৬. আবেদনকারীর সিভি।
৭. রিসার্চ প্রপোজাল (যদি থাকে)।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদন পদ্ধতিঃ
প্রথমেই আপনাকে একটি কোর্স নির্বাচন করতে হবে এরপর আপনার পছন্দের সাবজেক্টটি যে ইউনিভার্সিটি অফার করছে, সেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে এরপর এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
এপ্লিকেশন ডেডলাইনঃ ৩০শে মার্চ, ২০২৪।
স্কলারশিপ লিঙ্কঃ https://tinyurl.com/hutvd9wv
Official Website: https://www.studyinnl.org/

Collected

19/02/2024

Indian Government Scholarship
2024
Indian Council for Cultural Relations (ICCR)

16/08/2023
03/01/2023

Another Great news! After 3 years China will open its border on 8 January 2023, I hope students return to campus as soon as possible.

28/08/2022

রাশিয়ায় পড়তে যেতে লাগবে না ব্যাংক বিবরণী, আইইএলটিএস

প্রতিবছর ২ লাখের বেশি অন্যান্য দেশের শিক্ষার্থীরা দেশটিতে পড়তে যান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬০০ এরও অধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রভাবশালী পরাশক্তি রাশিয়া। দেশটির ৫০% এরও বেশি মানুষ উচ্চশিক্ষা নিতে পারে। এছাড়া প্রতিবছর ২ লাখের বেশি অন্যান্য দেশের শিক্ষার্থীরা দেশটিতে পড়তে যান। বিশ্বের নামিদামী বিশ্বিবিদ্যালয় এবং খ্যাতিমান অ্যাকাডেমিশানরা থাকায় রাশিয়ার উচ্চশিক্ষার আলাদা মূল্যয়ন তৈরি হয়।

দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬০০ এরও অধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। গুণগত মানের দিকে বেশি জোর দেওয়ায়, বিশ্বের সেরা স্কলারদের কাছে শেখার সুযোগের কারণে চাকরির বাজারে রাশান গ্রাজুয়েটদের শক্তিশালী অবস্থান রয়েছে।

টিউশন ফি, বৃত্তি

রাশিয়া তুলনামূলকভাবে কম খরচে ব্যবহারিক-সম্পন্ন মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। রাশিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে ১৪ হাজার ডলার খরচ হয়। যা অন্যদেশের তুলনায় চারভাগের একভাগ। গত দশক থেকে রাশিয়া অন্যদেশের ছাত্রদের জন্য বিপুলসংখ্যক বৃত্তি প্রদান করে আসছে। একাডেমিক ফলাফল ভালো থাকলে বৃত্তির সুযোগ বেশি।

জীবনযাত্রার কম খরচ

রাশিয়াতে খুবই গর্জিয়াস জীবন যাপন করেও ব্যয় তুলনামুলক কম। ধরেন বাইরের দেশের ছাত্র হিসেবে দেশটিতে সবচেয়ে উন্নত এবং দ্রুততম যোগাযোগ ব্যবস্থার একজনের খরচ হয় মাসে ৬ ডলার। একমাসে এভারেজ মানের খাবার খেতে খরচ লাগবে ৬০ ডলারেরও কম।

ডিগ্রির পর চাকরির সুযোগ

ডিগ্রি শেষ করার পর, আপনাকে কাজ খোঁজার সুযোগ দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি নিয়োগপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে আসতে পারেন তাহলে আপনি কাজের ভিসা পাবেন। তিন বছর পর ওয়ার্কিং ভিসার সঙ্গে শেষ পর্যন্ত আপনি রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যাইহোক, আপনি রাশিয়ায় যে ডিগ্রি-বিষয় অধ্যয়ন করেছেন তার সঙ্গে চাকরির সরাসরি সম্পর্ক থাকতে হবে।

পূর্বের পাঠ্যক্রম ইংরেজিতে হলে আইইএলটিএস লাগবে না

রাশিয়ায় বিশেষ করে এশিয়ানদের জন্য সাধারণত আইইএলটিএস এর প্রয়োজন হয় না। ভর্তি নিশ্চিত করার জন্য, পূর্বের পাঠ্যক্রম ইংরেজি সংস্করণে ছিল তার প্রমাণ দিলেই হয়ে যায়।

ব্যাংক-স্টেটমেন্ট বা বিবরণী লাগবে না

যেহেতু টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় কম, তাই দূতাবাসের কাছে প্রমাণ হিসাবে শিক্ষার্থীদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না।

ভিসা পাওয়া সহজ

রাশিয়ার স্টুডেন্ট ভিসা নমনীয় অভিবাসন বিধি অনুযায়ী করা। ফলে কোনো শর্ত বা ঝামেলা ছাড়াই স্টুডেন্ট ভিসা পাওয়া যায়।

ক্রেডিটঃ ঢাকা ট্রিবিউন

11/08/2022

Basic Documents required for visa application
(1) Online Visa Application Form (hard copy).
(2) Confirmation of Online Visa Application (hard copy).
(3) Appointment confirmation page (AVAS Confirmation page with barcode).
(4) The original passport and a copy of the passport information page of the applicant with a validity period of more than 6 months and blank visa pages.
(5) Two recent, front, white background, color, bareheaded photos (size: 48mm×33mm).
(6) COVID-19 vaccination certificate (the vaccine should be approved by China or the World Health Organization for emergency use or marketing).
(7) Original or photocopy of the Admission Letter issued by a school , university or other education entitles in China for the newly admitted students this year.
(8) Original and photocopy of the letter from University or school agreeing to return to school.
(9) Original and photocopy of Visa Application for Study in China (Form JW201 or Form JW202).
(10) Self-support applicants are required to present bank statements . The bank statement should prove the applicant has at least 2500USD each year for his/her study in China.
How to apply
1. Fill in the Visa Application Form online:
All applicants (excluding Hong Kong and Macao visa applicants) are required to visit https://cova.cs.mfa.gov.cn (China Online Visa Application, COVA) to fill in the application form online, which should be printed out together with the confirmation page.
Please be sure to fill in the Visa Application Form truthfully, completely and accurately, and upload your photo that meets the photo requirements for Chinese visa application. If the key information such as name, gender, date of birth, passport number, passport issuing country, etc. is incorrectly filled in, or if a non-personal photo is used, it is suspected that the key information in the application form is intentionally concealed or not seriously filled in, the relevant application will not be accepted, and the applicant will need to fill in the online form and make online appointment again.
2. Online appointment:
Please visit https://avas.cs.mfa.gov.cn (Appointment for Visa Application Submission, AVAS) to choose a time slot and print out the appointment confirmation page (AVAS Confirmation with barcode).
3. Submit visa application documents:
Please submit the signed online visa application form, Confirmation of Online Visa Application page, appointment confirmation page
and other required documents to the visa office of the Chinese Embassy in Bangladesh according to the appointment time.
Note: During the COVID-19 Pandemic period, only single or double entry visa can be issued. No multiple visa will be issued.

Photos from Embassy of the People's Republic of China in Bangladesh's post 11/08/2022

আলহামদুলিল্লাহ, চাইনিজ ভিসা ওপেন হইছে সবার জন্য।

02/05/2022

আল্লাহর রহমতে সুস্থ এবং সবলভাবে রমজানের রোজা শেষ হলো। ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক শান্তি ও নিরাপত্তা। ঈদের আনন্দ ভাগাভাগি করি সর্বস্তরের মানুষের সাথে।

Ashrida Scholarship Helpline ও Ashrida Overseas Education পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা…

ঈদ মোবারক 🌙/Eid Mubarak 🌙

19/04/2022

বিদেশে পড়তে যাওয়ার আগে যে ১০টি কাজ আপনার করা উচিত

ভিনদেশে পড়তে যেতে হলে প্রস্তুতি শুরু করতে হয় বেশ আগে থেকে। করোনাকালে যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা কিংবা ভিসা প্রক্রিয়াকরণের মতো কাজগুলো নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখা ভালো। কীভাবে একটু একটু করে আপনি প্রস্তুতি সম্পন্ন করে রাখতে পারেন, জেনে নিন এ সংক্রান্ত ১০ পরামর্শ।

১. প্রথমেই বিশ্ববিদ্যালয়, বিভাগ আর সেশন ঠিক করে নিতে হবে

যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার ধরন ইউরোপ ও অস্ট্রেলিয়ার চেয়ে একটু আলাদা। দেশের বাইরে পড়ালেখার পরিকল্পনা থাকলে তাই আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো সম্পর্কে ‘গুগল’ করে বিস্তারিত জেনে নিন। আবেদনের শেষ দিন, কী কী কাগজপত্র পাঠাতে হবে, খরচ কেমন...জেনে, বুঝে নিন, কোন শিক্ষাপ্রতিষ্ঠানের কোন বিষয়টি আপনার জন্য মানানসই। সাধারণত মার্চ ও অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হয়। কয়েকটি সেশনে ভর্তি করা হয়, এ ক্ষেত্রে কোন সেশনে ভর্তি হতে চান, সে পরিকল্পনাও করে ফেলুন।

২. মূল সনদ জোগাড় করা

শিক্ষা বোর্ড বা কলেজ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ সংগ্রহ করে রাখুন। স্নাতকোত্তরে আবেদনের জন্য অনার্সের নম্বরপত্র আর সনদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করতে হবে। ইউরোপ-আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়-নির্ধারিত খামে সনদ পাঠাতে হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

৩. পাসপোর্ট তৈরি রাখা

বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সময় অনেক ক্ষেত্রে পাসপোর্ট নম্বর প্রয়োজন হয়। এ ছাড়া স্যাট, জিআরই, জিম্যাট, আইইএলটিএস, টোয়েফল পরীক্ষা দিতে পাসপোর্ট কাজে লাগে। পাসপোর্ট না থাকলে তৈরি করে ফেলতে হবে কিংবা মেয়াদ ছয় মাসের কম হলে নতুন করে বানাতে হবে। পাসপোর্টে নামের বানান যেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সনদের মতোই হয়। বানানের গরমিলের কারণে অনেকেই ভর্তি বা বৃত্তির আবেদন করতে পারেন না।

৪. স্যাট, জিআরই, জিম্যাট, আইইএলটিএস অথবা টোয়েফল পরীক্ষা দিয়ে ফেলুন

বিদেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা প্রকাশের জন্য স্যাট, জিআরই বা জিম্যাট স্কোরকে বেশ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া ভাষা-দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস ও টোয়েফল স্কোরের গুরুত্ব অনেক। এই পরীক্ষাগুলোর জন্য সময় দিয়ে, পরিশ্রম করে, যত বেশি সম্ভব স্কোর তুলতে হবে।

৫. এলওআর, এসওপি, এলওআই তৈরি করা

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এলওআর, এসওপি ও এলওআই শব্দগুলো খুব পরিচিত। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা একাডেমিক ক্ষেত্রে খুব আলোচিত ব্যক্তির কাছ থেকে ‘লেটার অব রিকমেন্ডেশন’ বা এলওআর সংগ্রহ করতে হবে। সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলওআরের নির্দিষ্ট ধরন থাকে, যা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নেওয়া যায়। যে বিষয়ে বা বিভাগে আবেদন করবেন তা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, সম্ভাব্য গবেষণার বিষয়, কীভাবে গবেষণা করতে চান, কিসে আগ্রহ—এসব নিয়ে ‘স্টেটমেন্ট অব পারপাস’ বা এসওপি এবং ‘লেটার অব ইন্টারেস্ট’ বা এলওআই লিখতে হয়। এই দুটি পত্র লেখার সময় শতভাগ নিজের মতো লিখতে হবে। অন্য কোথাও থেকে ‘কাট-কপি-পেস্ট’ কোনোভাবেই করা যাবে না। নিজের অভিজ্ঞতা থেকে নিজের ভাষায় এই পত্র লিখতে হয়। যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে তার জন্য আলাদা আলাদা এলওআর, এসওপি ও এলওআই তৈরি করতে হবে।

৬. অন্যান্য সনদ সংগ্রহ করে ফেলা

উচ্চশিক্ষার ক্ষেত্রে আবেদনের সময় স্বেচ্ছাসেবী সংগঠনে কাজের অভিজ্ঞতা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার ও অংশগ্রহণের সনদ বেশ গুরুত্বের চোখে দেখা হয়। এ ধরনের সনদ আবেদনের সঙ্গে জমা দিতে হয়।

৭. শেষ সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ে আবেদন পাঠাতে হবে

অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখের প্রায় ২০-২৫ দিন আগেই আবেদনপত্র কুরিয়ারে পাঠাতে হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আবেদনপত্র পাঠাতে একেক সময় লাগে, এ ক্ষেত্রে হাতে সময় নিয়ে কুরিয়ার করতে হবে। করোনাকালে এ সংক্রান্ত অনিশ্চয়তা আরও বেড়েছে। তাই সতর্ক থাকা উচিত। জমা দেওয়ার তারিখের পরে আবেদনপত্র পৌঁছালে বেশির ভাগ ক্ষেত্রে তা গ্রহণ করা হয় না।

৮. সনদ সত্যায়িত করা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সঙ্গে মূল সনদের সত্যায়িত কপি জমা দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা নোটারি পাবলিকের মাধ্যমে সনদ সত্যায়িত করতে হবে। ভুয়া কিংবা নকল সত্যায়ন করলে ভর্তি-প্রক্রিয়া যেকোনো সময় আটকে যেতে পারে।

৯. দূতাবাসে খোঁজখবর নেওয়া
বিভিন্ন দেশে পড়ার জন্য বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকে উচ্চশিক্ষার জন্য তথ্য পাওয়ার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আমেরিকান সেন্টার, যুক্তরাজ্যে পড়ার জন্য ব্রিটিশ কাউন্সিল, জার্মানির জন্য গ্যেটে ইনস্টিটিউটসহ ওয়েবসাইট থেকে বৃত্তি এবং ফেলোশিপের তথ্য পাওয়া যাবে।

১০. নেটওয়ার্কিং করা

বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং করা বেশ জরুরি। যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান সেই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনসহ ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে তথ্য-সহযোগিতা নিতে পারেন।

Credit: প্রথম আলো

17/04/2022

উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশ যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বড় একটা অংশই পড়াশোনা শেষ করে দেশে ফিরছে না।

এমনকি স্টাডি ব্রেক নিয়ে বিদেশে পড়তে যাওয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও দেশে ফিরতে চান না।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যাচের ৪০ থেকে ৫০ শতাংশই শিক্ষার্থী বিদেশে চলে যায়। তাদের খুব কমসংখ্যকই দেশে ফিরে আসে।

তথ্য- টিভিএস

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bhaluka
Mymensingh
2240