মাদরাসা বাবুল ইলম মোমেনশাহী Madrasa Babul Elm Momenshahi

মাদরাসা বাবুল ইলম মোমেনশাহী Madrasa Babul Elm Momenshahi

Share

জেনারেল শিক্ষিত , কর্মব্যস্ত , বয়স্ক ও স্কুল পড়ুয়াদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান।

03/12/2025
20/08/2025

📢 ভর্তি চলছে 📢 ভর্তি চলছে 📢 ভর্তি চলছে
মোমেনশাহী শহরে জেনারেল শিক্ষিত , কর্মব্যস্ত ও বয়স্কদের জন্য অত্যন্ত সুন্দর , মনোরম , নিরিবিলি পরিবেশে দ্বীনি শিক্ষার এক স্বতন্ত্র প্রতিষ্ঠান।
মাদরাসা বাবুল ইলম মোমেনশাহী।
ইসলাম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা ,
ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। এর গুরুত্ব এত বেশি যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন اقرأ (পড়ো - ইলম অর্জন করো অর্থাৎ কুরআন হাদীসের জ্ঞান অর্জন করো) শব্দ দ্বারা কুরআনুল কারীম শুরু করেছেন।
কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা ফরজ। নামাজে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ ভেঙ্গে যায়।
একজন মুসলমানের জন্য কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখার সাথে সাথে জরুরী মাসআলা মাসায়েল, ঈমান - আকীদা, মুআমালাত , মুআশারাত সহ ইসলামের সকল মৌলিক বিধানগুলো শিক্ষা করা ফরজ। যা লঙ্ঘন করলে পরকালীন জিন্দেগীতে মুক্তির সম্ভাবনা নেই।
প্রকৃত জ্ঞান অর্জন ব্যতীত সকল আমলই বেকার। তাবেঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন - যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে যতটুকু সঠিক করবে, তার চেয়ে বেশি বরবাদ করবে। (তারীখে তাবারী ৬/৫৭২)
ইলম অর্জনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামীন তার প্রিয় নবীকে তা বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন।
ربّ زدنی علما
হে আমার প্রভু , আমার ইলম বৃদ্ধি করে দিন। - সূরা ত্ব-হা (২০:১১৪)
আল্লামা কুরতুবী রহ: বলেন ইলমের চেয়ে অন্য কোন আমল যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হতো তবে তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা বৃদ্ধির জন্যই দোয়া করতে নির্দেশ দিতেন। কুরআনে কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম ছাড়া অন্য কোন জিনিস বৃদ্ধির জন্য দোয়া করতে নির্দেশ দেওয়া হয়নি। এতেই বুঝে আসে ইলম অর্জনের গুরুত্ব কত বেশি।
এজন্য আমাদের যে সকল ঈমানদার ভাইয়েরা জীবনের শুরুতে কোন না কোন কারণে ইলম এর মত মহা দৌলত থেকে বঞ্চিত হয়েছি তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

🌹 বিভাগ সমূহ :

🏝 এক বছর মেয়াদী ফরজে আইন কোর্স।
এ কোর্সে কুরআন সহীহ শুদ্ধ করণ সহ ইসলামের অত্যাবশ্যকীয় মৌলিক ফরজ বিধানগুলো শেখানো হয় ।
🏝 তরজমায়ে কুরআন কোর্স।
এই কোর্সটি দুই বছর মেয়াদী। যা ফরজে আইন কোর্স সম্পন্নকারী অথবা উক্ত কোর্সের অন্তর্ভুক্ত বিষয়াদির জ্ঞান সম্পন্ন ব্যক্তির জন্য প্রযোজ্য হবে। এই কোর্সে প্রয়োজনীয় পরিমাণ আরবি ভাষা, কুরআনের অনুবাদ বুঝার জন্য সহায়ক আরবী গ্রামার এবং কুরআনের অনুবাদ পড়ানো হয়।
🏝 তিন বছর মেয়াদী আলিম কোর্স।
উপরোক্ত দুটি কোর্স সম্পন্ন করার পর পূর্ণ মনোযোগিতার সাথে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করে এ কোর্স সম্পন্ন করলে নিজস্ব পরিসরে কুরআন হাদীস ও অন্যান্য ধর্মীয় বিষয়াদির প্রয়োজনীয় জ্ঞান অর্জিত হবে।
🏝 তাকমীল কোর্স :
এ কোর্স দুই বছর মেয়াদী। উপরোক্ত কোর্স সমূহ সমাপ্ত করার পর এতে হাদীসের প্রসিদ্ধ গ্রন্থ সমূহ ব্যাখ্যা-বিশ্লেষণ সহ পড়ানো হবে। ইনশাআল্লাহ।
বি:দ্র: মা বোনদের কে সম্পূর্ণ আলাদা ক্লাস রুমে পরিপূর্ণ পর্দা রক্ষা করে মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের ব্যবস্থা।

🌹 আমাদের বৈশিষ্ট্য :

👉 দেশের প্রখ্যাত বুজুর্গ উলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।
👉 সপ্তাহে পাঁচ দিন ক্লাসের ব্যবস্থা।
👉 মাত্র ৮ বছরে দাওরায়ে হাদীস (এম এ সমমান) পর্যন্ত পড়ার সুব্যবস্থা।
👉 ফজরের পর থেকে রাত দশটা পর্যন্ত রাত দিনের যেকোনো সময় ব্যাচ হিসাবে অংশগ্রহণের সুবিধার ফলে স্কুল /কলেজ / ভার্সিটির ছাত্র- শিক্ষক, ডাক্তার , ইঞ্জিনিয়ার, চাকরিজীবী , পেশাজীবী ও কর্মব্যস্ত তথা সর্বস্তরের লোকদের ক্লাসে অংশগ্রহণের সুবিধা।
👉 সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান।
👉 দ্বীনি ভাষা হিসেবে আরবী ভাষার উপর বিশেষ গুরুত্ব প্রদান ও তা আয়ত্তকরণের নিমিত্তে আরবী কথোপকথনের ব্যবস্থা ।
👉 বিশুদ্ধ ইসলামী চিন্তাধারায় প্রশিক্ষণের পাশাপাশি বাতিল ফিরকা সম্পর্কে সচেতন করে তোলার জন্য সাপ্তাহিক / পাক্ষিক / মাসিক আলোচনা।
👉 প্রত্যেক ছাত্রের ইলমী, আমলী ও আখলাকী উন্নতি সাধনের লক্ষ্যে পৃথকভাবে চেষ্টা ও পর্যালোচনা।
👉 কমপক্ষে দু’মাস অন্তর আধ্যাত্মিক বুযুর্গদের ইসলাহী বয়ান ও সবগুজারীর মাধ্যমে আমলী প্রশিক্ষণ প্রদান।
👉 শিক্ষার উদ্দেশ্যে শিক্ষা সফর।

বিস্তারিত জানতে ...
মাদরাসা বাবুল ইলম মোমেনশাহী।
আকুয়া মাদ্রাসা কোয়ার্টার রেলক্রসিং সংলগ্ন মাসজিদের পুকুরের পশ্চিম পাড়ে।
☎ ০১৭১৬ ১২১৭১৫
☎ ০১৯৪৩ ৮০৬৬৫১

Photos from Sorol Bhai's post 24/05/2025
20/05/2025
Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


আকুয়া মাদরাসা কোয়ার্টার রেলক্রসিং সংলগ্ন মাসজিদের সাথে ।
Mymensingh

Opening Hours

Monday 05:30 - 23:00
Tuesday 05:30 - 23:00
Wednesday 05:30 - 23:00
Saturday 05:30 - 23:00
Sunday 05:30 - 23:00