Islamic Book Review

Islamic Book Review *বিসমিল্লাহির রাহমানির রাহিম *
এই পেইজের সকল প্রকার ইসলামিক বইয়ের রিভিউ দেয়া হয়।

বইঃ যে জীবন মরীচিকালেখকঃ শাইখ আব্দুল মালিক আল-কাসিমআস সালামু আলাইকুম। এই বইটি মূলত যুহদ সম্পর্কিত (যুহদ মানে হলো আখিরাতে...
12/03/2022

বইঃ যে জীবন মরীচিকা
লেখকঃ শাইখ আব্দুল মালিক আল-কাসিম

আস সালামু আলাইকুম। এই বইটি মূলত যুহদ সম্পর্কিত (যুহদ মানে হলো আখিরাতের চিরস্থায়ী সুখ নিশ্চিত করার জন্য দুনিয়ার ক্ষুদ্র আমোদ-প্রমোদ,বিনোদনকে যা জায়েজ নয় তা ত্যাগ করা )

এই বইটাতে এতো সুন্দর ভাবে দুনিয়ার বাস্তবতা তুলে ধরেছেন লেখক অসাধারন। পুরো বইটিতে অনেক আল্লাহওয়ালা, বুজুর্গ লোকরা এক কথায় যারা কামিয়াবির পথ অনুসরণ করেছিল তাদের চোখে এই দুনিয়া কেমন ছিল, কিভাবে তারা এই দুনিয়ার জীবনকে দেখেছে, কতটা গুরুত্ব দেওয়া উচিত এই দুনিয়ার জীবনকে তা উল্লেখ করা হয়েছে। আমার মনে হয়েছে উনাদের প্রতিটা বাণী পড়ছি দুনিয়া ও আখিরাত সম্পর্কে আর আমার ঈমান মনে হয় এক স্তর করে বাড়ছে।

মা শা আল্লাহ উনার এই বই পড়ে উনার লিখার প্রেমে পড়ে গেছি, মনস্তর করেছি উনার বাকি বই গুলোও পড়বো। সত্যি অনেক ভালো লেগেছে বইটা। বইটি পড়ে মনে হয়েছে এমন একটি বই এতো কম মূল্যের কিভাবে হয় আরো বেশি হলেও কিনে আফসোস করতাম না।
Review by : Foyez Ibne-Shahid

বইয়ের নাম: বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সা)লেখক: ড. হিশাম আল আওয়াদিঅনুবাদক: মাসুদ শরীফআসসালামু আলাইকুম। এটা একটি আত্ন উন্নয়...
12/03/2022

বইয়ের নাম: বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সা)

লেখক: ড. হিশাম আল আওয়াদি
অনুবাদক: মাসুদ শরীফ

আসসালামু আলাইকুম। এটা একটি আত্ন উন্নয়নমূলক বই। ইসলামি দৃষ্টিকোন থেকে রাসূল (সা) এর ব্যাপারে যেসব জীবনি লেখা হয় সেগুলোর বেশিরভাগে দুটি জিনিস সব সময় থাকে রাসূ (সা) এর ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে উনার ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনিতে তরুন পাঠকেরা নিজেদের কমই খুজে পায়। বই গুলোকে উনাকে এতটাই নিখুত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে,অনুকরনীয় আদর্শ হিসেবে উনাকে গ্রহন করতে বেগ পেতে হয়। তরুনরা অনেক সময় তাদের ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল (সা) এর জীবনি মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ বলেন রাসূল (সা) এর আদর্শই সর্বোত্তম আদর্শ। তরুনরা,যুবকরা,বৃদ্ধরা কখনো কল্পনা করে না যে রাসূদ (সা)ও এক সময় তাদের মতোয় ছিলেন তার জীবনেও বিপদ, এসেছিল, পরিস্থিতি প্রতিকুলে গিয়েছিল। তিনি কিভাবে নিয়ন্ত্রন করেছিলেন পরিস্থিতি আমরাও সেভাবে চেষ্টা করলে উনার মতো হওয়ার চেষ্টা করতে পারি, পরিস্থিতি ঠিক করতে পারি লেখক এখানে এভাবেই তুলে ধরেছেন সেই ছোট্টো মুহাম্মাদ (সা) থেকে শুরু করে।
Review by : Foyez Ibne-Shahid

বই:প্রোডাক্টিভ মুসলিমলেখক:মোহাম্মাদ ফারিসভাষান্তর:মিরাজ রহমান & হামিদ সিরাজী🍁মুসলিম হিসেবে একজন মানুষ কিভাবে তার সময়গুলো...
12/03/2022

বই:প্রোডাক্টিভ মুসলিম
লেখক:মোহাম্মাদ ফারিস
ভাষান্তর:মিরাজ রহমান & হামিদ সিরাজী

🍁মুসলিম হিসেবে একজন মানুষ কিভাবে তার সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়ে-তে কাজে লাগিয়ে তার সংক্ষিপ্ত জীবনতথা(দুনিয়া) এবং স্হায়ী জীবন তথা আখিরাতে সফলতা লাভ করবে তার প্রাকটিক্যাল আলোচনা করা হয়েছে এ বইটিতে।
এছাড়াও বইটির পড়োতে পড়োতে লেখা হয়েছে আমাদের সকল কাজ প্রোডাক্টিভ হতে হবে আখিরাতের সফলতার জন্য,কারন আখিরাতের সফলতাই প্রকৃত সফলতা।আলহামদুলিল্লাহ বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি। আল্লাহ যেন এভাবে আমার জীবনকে প্রোডাক্টিভ করতে সাহায্য করেন দুয়া করবেন ❤️
Review by : Foyez Ibne-Shahid

Address

Mymensingh
Mymensingh
2200

Telephone

+8801798693666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Book Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islamic Book Review:

Shortcuts

Share