23/10/2020
#অ্যাডমিশন টেস্ট Vs #টাকা!
অ্যাডমিশন টেস্টের টাইম চলছে, প্রায় সবাই-ই কোন না কোনো কোচিং এ ভর্তি হয়ে গিয়েছে। সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, কোথায় ভর্তি হয়েছো? বললো উন্মেষ, আমি বললাম মেডিকোতে হলে না কেন? বলে যে ভাইয়া, মেডিকোতে টাকা বেশি।
আরেকজন বলল, ভাই একটা টিচার দেন, ভালো দেখে। ডি ইউনিটের অ্যাডমিশনের জন্য। আমি বললাম, পার ক্লাস ১৫০০/- করে দিতে হবে। রাযি থাকলে বইলো। ১৫০০/- শুনে চমকে উঠলো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাথায় একটা কথা ঢুকানোর চেষ্টা করো। ভালো কিছু পেতে হলে তোমাকে সেই অনুপাতে খরচও করতে হবে। এখন মজার বিষয়, এই খরচ কি তুমি অ্যাডমিশননের আগে করবা, নাকি অ্যাডমিশনের পরে !!!
তুমি ভালো কোথাও চান্স না পেলে তোমাকে অবশ্যই কোন না কোনো প্রাইভেট মেডিকেল/ভার্সিটিতে পড়া লাগবে, ওখানে খরচটা কেমন জানো? বেশি না, ৪০/৫০ লাখ মাত্র!
এখন তোমার সিদ্ধান্ত, তুমি কিছু টাকা খরচ করে অ্যাডমিশনের আগেই ভালো কোনো কোচিং এ, ভালো কোনো টিচারের কাছে পড়বা, নাকি অ্যাডমিশনের পরে বাবার সারা জীবনের জমানো টাকা প্রাইভেট ভার্সিটিতে ঢালবা।
আমি মোটেও প্রাইভেট ভার্সিটি/মেডিকেলকে ছোট করে দেখি না, বরং বর্তমানে রেজাল্ট বিবেচনা করলে অনেক প্রাইভেট ভার্সিটির রেজাল্ট পাব্লিক থেকে বেশ ভালো। প্রাইভেট মেডিকেল থেকেও অনেকে প্লেস করে। আমি শুধু বলতে চাই, যারা কোচিং এ টাকা দিতে চান না, টিচারের টাকা দিতে চান না, ঠিক তারাই তো আবার প্রাইভেট ভার্সিটিতে সুন্দর করে টাকাগুলো দিচ্ছেন। তখন কিভাবে দেন?
🚸 পোস্টটি যার ভালো লাগবে না, দয়াকরে এড়িয়ে চলুন, অযথা কমেন্টে এসে নিজের জ্ঞান প্রকাশ করা থেকে বিরত থাকুন। 🚸
# # # # Collected.....