English Buzz

English Buzz An English learning platform

04/03/2026
15/11/2025

Theory of savings :

সঞ্চয় করতে পারছেন না, মেনে চলুন জাপানের কাকেবো পদ্ধতি
অর্থ সঞ্চয়ের শতবর্ষী জাপানি পদ্ধতি ‘কাকেবো’। এটি আবিষ্কার করেছিলেন ১৯০৪ সালে হানি মটোকো, যিনি জাপানের প্রথম নারী সাংবাদিক হিসেবেও পরিচিত। বিশ্বের জনপ্রিয় লেখদের একজন সারা হার্ভি। তিনি ‘কাইজেন: জাপানিস সিক্রেট টু লাস্টিং চেঞ্জ’ বইয়ের লেখক। টোকিওতে থাকার সময় জাপানি সংস্কৃতির প্রতি মুগ্ধ হয়ে তিনি এই দর্শনগুলো নিজের জীবনে প্রয়োগ করেন। বর্তমানে তিনি লন্ডনে সাহিত্য পরামর্শক হিসেবে কাজ করেন। সিএনবিসির এক প্রতিবেদনে তিনি জাপানিদের অর্থ সঞ্চয়ের কাকেবো পদ্ধতি তুলে ধরেন।
লেখিকা জানান, তিনি ২০২৭ সালে লন্ডনের এক প্রকাশনা সংস্থার চাকরি ছেড়ে জাপানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ জাপানের সংস্কৃতি তার ভালো লাগে আর সে সময় নতুন কিছু করার কথা ভাবছিলেন। সারা বলেন, আমি জাপানে চলে যাই, টোকিওতে ছয় মাস থাকার পর বুঝলাম, জাপানি জীবনে ছোটখাটো বিষয়, সচেতনতা আর ধীরে ধীরে পরিবর্তনের ওপর কতটা গুরুত্ব দেয়া হয়। এখানকার জীবনযাপন আমার দৃষ্টিভঙ্গি পুরোই পাল্টে দিল। বিশেষ করে, আমি বুঝলাম আমার অপ্রয়োজনীয় আর আবেগপ্রবণ খরচের অভ্যাস ঠিক কতটা নিয়ন্ত্রণের বাইরে।ঠিক তখনই আমি শুনলাম এক জাপানি বাজেটিং পদ্ধতির কথা, যেটাকে বলা হয় ‘কাকেবো’ মানে হলো ‘পরিবারের হিসাবের খাতা’। শুনে আগ্রহ জন্মাল, আর আমি ঠিক করলাম এটা নিজে চেষ্টা করব।

কাকেবো: অর্থ সঞ্চয়ের শতবর্ষী জাপানি পদ্ধতি ‘কাকেবো’। এটি আবিষ্কার করেছিলেন ১৯০৪ সালে হানি মটোকো, যিনি জাপানের প্রথম নারী সাংবাদিক হিসেবেও পরিচিত। উদ্দেশ ছিল নিজের আয় ও ব্যয়ের সম্পর্কটা ভালোভাবে বোঝা, এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেয়া। এই পদ্ধতি ব্যবহার করতে কোনও অ্যাপ, সফটওয়্যার বা এক্সেল শিটের দরকার হয় না। শুধু একটা খাতা ও কলম ঠিক যেন এক ধরনের ‘অর্থনৈতিক মেডিটেশন’।
গবেষণায় দেখা গেছে, হাতে লিখে হিসাব রাখা মানসিকভাবে উপস্থিতি বাড়ায়, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে এবং খারাপ অভ্যাসগুলো বুঝতে সাহায্য করে। কাকেইবোও ঠিক সেটাই করে তোমার খরচের পেছনের মানসিক কারণগুলো সামনে আনে। কাকেবো শেখায়, খরচের আগে নিজেকে কিছু প্রশ্ন করো।

কোনো কিছু কেনার আগে কাকেবো পদ্ধতি অনুযায়ী নিজেকে নিচের প্রশ্নগুলো করা জরুরি:

আমি কি এই জিনিস ছাড়া বাঁচতে পারি না?

আমার বর্তমান আর্থিক অবস্থা অনুযায়ী এটি কেনা ঠিক হবে?

আমি কি সত্যিই এটা ব্যবহার করব?

বাড়িতে এর জন্য জায়গা আছে কি?

আমি এটা কীভাবে দেখলাম বা জানলাম, কোনও বিজ্ঞাপন, দোকান, না কি সোশ্যাল মিডিয়া?

আজ আমার মানসিক অবস্থা কেমন? (খুশি, চাপগ্রস্ত, না কি মন খারাপ?)

এটা কেনার চিন্তায় আমি কেমন অনুভব করছি, এবং এই অনুভূতি কতক্ষণ থাকবে?

লেখিকা বলেন, এই প্রশ্নগুলো আমার কেনাকাটার সিদ্ধান্তে নাটকীয় পরিবর্তন এনেছিল। আমি বুঝতে পারলাম, আসলে কোনটা ‘চাওয়া’ আর কোনটা ‘প্রয়োজন’। ফলাফল হিসেবে আমি দ্রুত, যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে শুরু করি।

মাইন্ডফুল খরচ ও সঞ্চয়: সারা বলেন, কাকেবো আমাকে শুধু খরচ কমাতে সাহায্য করেনি, বরং অর্থের সঙ্গে সম্পর্ককে আরও সচেতন ও মানবিক করে তুলেছে। এই পদ্ধতি কখনোই বলে না যে জীবনের আনন্দ কেটে ফেলতে হবে। বরং শেখায় ছোট ছোট পরিবর্তন আনা, নিজের অভ্যাস বুঝে ধীরে ধীরে বদলানো। যেমন, মন খারাপ থাকলে একটা ফুল কেনা কোনও অপরাধ নয়; বরং এটি মানসিক ভারসাম্য রক্ষা করে।

১️. ২৪ ঘণ্টা নিয়ম: অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে একদিন অপেক্ষা করা। যদি পরদিনও দরকার মনে হয়, তখনই কেনা।

২️. সেলের ফাঁদে পা না দেয়া: ভাবুন যেটা সেলে কিনতে চাইছেন সেটা কি পুরো মূল্য দিয়ে কখনও কিনতেন?

৩️. ব্যাংক ব্যালান্স নিয়মিত দেখা: প্রতিদিনের হিসাব জানা থাকলে সিদ্ধান্ত নেয়া সহজ হয়।

৪️. ক্যাশে খরচ করা: নগদ অর্থ হাতে গেলে খরচের চাপ বেশি অনুভূত হয়, আর বাজেট মেনে চলা সহজ হয়।

৫️. মানিব্যাগে সতর্কবার্তা রাখা: যেমন, কার্ডে ছোট একটা বার্তা যাতে লেখা থাকবে ‘‘এটা কি সত্যিই এটা দরকার?”

৬️. যে পরিবেশে খরচ বাড়ে, সেটি বদলানো: মার্কেটিং ইমেল, ইনফ্লুয়েন্সার বা অনলাইন শপিং লোভ জাগালে আনসাবস্ক্রাইব বা আনফলো করো।

এই ছোট ছোট পরিবর্তন সাধারণ মনে হলেও এটা সঞ্চয় বাড়াতে বড় ভূমিকা রাখে। সাধারণ সঞ্চয়ের থেকে কাকেবো মেনে চললে অর্থ জমানোর পরিমাণ কিছুটা হলেও বাড়বে। অপ্রয়োজনীয় খরচ বন্ধ হলে সঞ্চয় করা সহজ হবে। তাই যদি আপনি সঞ্চয় করতে চাইলেও মাস শেষে ব্যয় নিয়ে চিন্তায় থাকেন তাহলে আজ থেকে মানতে পারেন কাকেবো পদ্ধতিটি।

সূত্র - চ্যানেল ২৪

06/11/2025

1 day 1 word mission : day -1

Word: Melancholy

Part of Speech: Noun / Adjective

Meaning (in English):

A deep, persistent sadness or a gloomy state of mind; sorrowful mood.

Meaning (in Bengali / বাংলা অর্থ):

গভীর দুঃখ, বিষণ্ণতা, মনখারাপ, মলিন ভাব।

Synonyms (সমার্থক শব্দ):

Sadness, gloom, sorrow, depression, dejection, wistfulness, despondency

Antonyms (বিপরীত শব্দ):

Joy, happiness, cheerfulness, delight, gladness, elation

Usage in Sentences (বাক্যে প্রয়োগ):

1. English: After hearing the news, a sense of melancholy filled the room.
বাংলা: খবরটি শোনার পর ঘরজুড়ে এক ধরনের বিষণ্ণতা ছেয়ে গেল।

2. English: The melody had a touch of melancholy that made everyone silent.
বাংলা: সুরটিতে এমন এক বিষণ্ণতা ছিল যা সবাইকে নিস্তব্ধ করে তুলেছিল।

3. English: On rainy evenings, he often feels a quiet melancholy.
বাংলা: বৃষ্টিভেজা সন্ধ্যায় সে প্রায়ই এক নিঃশব্দ বিষণ্ণতায় ভরে ওঠে।

🔥 ব্রেকিং নিউজ 🔥তরুণরা এ সমস্ত জায়গা দখল করুক।এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান —(অধ্যক্ষ, উপ...
06/10/2025

🔥 ব্রেকিং নিউজ 🔥

তরুণরা এ সমস্ত জায়গা দখল করুক।

এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান —(অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেবে NTRCA!

#বাংলাদেশ

টপ নিউজ ইন অ্যা মিনিট 🔥 🗞️ডেইলি পেপার পিকস- ০৩ অক্টোবর, ২০২৫। দ্রুত চোখ বুলিয়ে নিন।
03/10/2025

টপ নিউজ ইন অ্যা মিনিট 🔥

🗞️ডেইলি পেপার পিকস- ০৩ অক্টোবর, ২০২৫। দ্রুত চোখ বুলিয়ে নিন।

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’ (TRIONDA)।‘ট্রাইওন্...
03/10/2025

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’ (TRIONDA)।

‘ট্রাইওন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের।

বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেয়।

কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়।

আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বলটি ব্যতিক্রমী। এতে থাকা ৫০০ হার্জ মুভমেন্ট সেন্সর চিপ বলের প্রতিটি গতিবিধির তথ্য রিয়েল টাইমে ভিএআর (ভিএআর) সিস্টেমে পাঠাবে, যা অফসাইডসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিদের সহায়তা করবে। collected

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সম্পর্কে জেনে নিন ।চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ।
03/10/2025

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সম্পর্কে জেনে নিন ।
চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ।

03/10/2025

1 day 1 word mission ( day -1):
Common synonyms of 'grumpy' ( খিটখিটে /বদমেজাজি) are -
1. Irritable
2. Peevish
3. Stingy
4. Short-tempered
5. Bad-tempered
6. Ill-tempered
7. Ill-natured
8. Ill-humoured

🚨 দুর্নীতি দমন কমিশন (ACC) নিয়োগ বিজ্ঞপ্তি 📌 পদসংখ্যা: ৮৫টি⏳ আবেদনের সময়সীমা🔹 শেষ: ৫ অক্টোবর ২০২৫ (আর মাত্র ২ দিন বাকি!)...
03/10/2025

🚨 দুর্নীতি দমন কমিশন (ACC) নিয়োগ বিজ্ঞপ্তি
📌 পদসংখ্যা: ৮৫টি
⏳ আবেদনের সময়সীমা
🔹 শেষ: ৫ অক্টোবর ২০২৫ (আর মাত্র ২ দিন বাকি!)
👉 এখনই আবেদন করুন – সুযোগ হাতছাড়া করবেন না!

📢Career Opportunities🔰Bogura Cantonment Public School & College
03/10/2025

📢Career Opportunities
🔰Bogura Cantonment Public School & College

🔥প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে কিছু তথ্যঃ
02/10/2025

🔥প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে কিছু তথ্যঃ

Address

No. 1 Boundary Road, Zannat Tower
Mymensingh
2200

Telephone

+8801613548767

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English Buzz:

Shortcuts

Share

Category