BD Nursing Helpline

BD Nursing Helpline বাংলাদেশ নার্সিং সম্পর্কিত যেকোন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন
(1)

01/09/2026

৮২৮ পদের সিনিয়র স্টাফ নার্স প্রিলি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪,৩৩৭ জন

❇️ সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) ৮২৮ পদের প্রিলি পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন ব্যবস্থা ও নির্দেশাবলি! পরীক্ষার তারি...
01/09/2026

❇️ সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) ৮২৮ পদের প্রিলি পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন ব্যবস্থা ও নির্দেশাবলি!
পরীক্ষার তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামের ইতিহাসে এমন একজন নারীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যিনি শুধু রোগীদের সেবাই করেননি, বরং চিকিৎসা ও মানবকল্যাণের এক ...
31/08/2026

ইসলামের ইতিহাসে এমন একজন নারীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যিনি শুধু রোগীদের সেবাই করেননি, বরং চিকিৎসা ও মানবকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি হলেন রুফাইদাহ আল-আসলামিয়া, যাকে ইসলামের ইতিহাসে প্রথম মুসলিম সেবিকা বা নার্স হিসেবে সম্মান করা হয়।

সপ্তম শতকে মদিনায় মসজিদে নববীর পাশে একটি সাধারণ তাঁবুতে অসুস্থ ও আহত মানুষের সেবা করতেন রুফাইদাহ। ক্ষত পরিষ্কার করা, ব্যান্ডেজ বেঁধে দেওয়া, রোগীদের যত্ন নেওয়া এবং তাদের মানসিকভাবে সাহস জোগানো ছিল তার দৈনন্দিন কাজ।

রুফাইদা আল-ইসলামিয়াকে নিয়ে গবেষণা করেছেন মুস্তাফা এম. বৌদ্রাক, মুতলাক বি. আল-মুতাইরি, ফাতিমা এস. আল-সুলামী এবং হিশাম এম. আল-ফায়াদ। তাদের গবেষণার তথ্য সৌদি সরকারের গেজেট ও অন্যান্য তথ্য এবং ইসলামী ঐতিহাসিক সূত্র অনুযায়ী, খাজরাজ গোত্রের বনু আসলাম শাখায় জন্ম নেওয়া রুফাইদাহ একজন চিকিৎসকের কন্যা ছিলেন। বাবার কাছ থেকেই তিনি চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রাথমিক জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে সেই জ্ঞান কাজে লাগিয়ে মদিনায় একটি চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করেন, যা ইসলামের ইতিহাসে প্রথম চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে পরিচিত।

পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক...
10/08/2026

পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং,ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

04/08/2026

বড় বড় কিছু স্বায়িত্বশাসিত প্রতিষ্টান ছাড়া বাকি সবগুলোতে এসব ভুয়া নার্স দ্বারা নার্সের কাজ করানো হচ্ছে। এদের না আছে কোন প্রাতিষ্টানিক শিক্ষা, না আছে হাতেকলমে। মালিকপক্ষ সর্বনিম্ম বেতনে এদের চাকরি দিচ্ছে, যার ফলে সত্যিকারের নিবন্ধিত নার্সরা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। তাছাড়া নার্সিং সেবার বিষয়ে এদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে ভুল করে এরা,আর সেই দায় চাপে নার্সদের উপর।
কর্তৃপক্ষের উচিৎ দ্রুত ভুয়া নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

বি দ্রঃ এটা টাইঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালের চিত্র।

দেশের নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ফিলিপাইনের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এশী...
29/07/2026

দেশের নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ফিলিপাইনের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশ ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড়ো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের বর্তমান নার্সিং কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন না হওয়ায় শিক্ষার আধুনিকায়নে ফিলিপাইনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে অভিজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এর মাধ্যমে চার বছর মেয়াদি মানসম্মত কোর্স চালু, শ্রেণিকক্ষ আধুনিকায়ন এবং আদর্শ ল্যাবরেটরি তৈরি করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি বড়ো পরিসরে দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করবে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, সরকারি হাসপাতালের শূন্য পদে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে। একই সঙ্গে সরকারি নিয়ম অমান্য করে গড়ে ওঠা বেসরকারি মেডিক্যার ও নার্সিং কলেজগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার।

সরকারি কর্মচারী হাসপাতালে ওটি নার্স পদের প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র....
27/07/2026

সরকারি কর্মচারী হাসপাতালে ওটি নার্স পদের প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র....

27/07/2026

নার্স বউ😁

সরকারি কর্মচারী হাসপাতালের ‘সিনিয়র স্টাফ নার্স’ পরীক্ষা ৩ আগস্ট, মানতে হবে যেসব নিয়মঃ✍️চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত...
26/07/2026

সরকারি কর্মচারী হাসপাতালের ‘সিনিয়র স্টাফ নার্স’ পরীক্ষা ৩ আগস্ট, মানতে হবে যেসব নিয়মঃ✍️
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট ২০২৬ (সোমবার)।

ওই দিন বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে পরীক্ষা। রাজধানীর ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
নম্বরবন্টন

পরীক্ষায় মোট ১০০ (একশত)টি প্রশ্ন থাকবে। বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-২০, প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়-৪০–সহ পূর্ণমান হবে ১০০ নম্বর।

পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার পূর্ণ সময় ০১ (এক) ঘণ্টা।

পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাসংক্রান্ত নানা নির্দেশনাও দিয়েছে পিএসসি।

এগুলোর মধ্যে অন্যতম হলো—
১. পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৬ (ছয়) ডিজিট–সংবলিত। কোনো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ৬ (ছয়) ডিজিটের কম হলে বাঁদিকের ঘর/ঘরগুলো ০ (শূন্য) দিয়ে পূরণপূর্বক রেজিস্ট্রেশন নম্বরের ডিজিটসমূহ উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযোজ্য বৃত্ত ভরাট করতে হবে।

২. প্রবেশপত্রের নিচে প্রদত্ত নির্দেশাবলি অতি মনোযোগের সঙ্গে পড়তে ও অনুসরণ করতে হবে।

৩. পরীক্ষার্থীদের বিকেল ২টার মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ২টা ৩০মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রশ্নপত্র দেওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
৪. প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। হাজিরা তালিকায় প্রত্যেক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশে তার ছবি ও প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে; মিল না থাকলে উক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, যেকোনো ধরনের ঘড়ি বা ঘড়িসদৃশ কোনো কিছু, মানিব্যাগ, মুঠোফোন, গয়না, ব্যাংক কার্ড বা কার্ডসদৃশ কোনো কিছু, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না; কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবেশপত্রে উল্লেখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য; বাছাই পরীক্ষার জন্য প্রযোজ্য নয়।

৬. ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে।

৭. পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে।

৮. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতলেখক প্রয়োজন, তাদের ২৭-০৭-২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে শ্রুতলেখকের জন্য কমিশন সচিবালয়ের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট-১০ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনায় কর্ম কমিশন থেকে শ্রুতলেখক প্রদান করা হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীর কমিশনে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনুমোদিত শ্রুতলেখককে ছবিসংবলিত অনুমতিপত্র প্রদান করা হবে। কমিশন থেকে ইস্যু করা ছবিযুক্ত অনুমতিপত্রসহ শ্রুতলেখককে সংশ্লিষ্ট প্রতিবন্ধী পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when BD Nursing Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share