Free Online Madrasa

Free Online Madrasa Free madrasa for best islamic education in bangla

18/09/2023

....

13/09/2023

সাময়িকভাবে আল্লাহ তা’আলা আমাদেরকে যেসকল দুঃখ-কষ্ট আর বিপদ-আপদের সম্মুখীন করেন; তার কোনটাই অনর্থক নয়। অথবা সেগুলো বান্দার জন্য স্রেফ পরীক্ষা স্বরূপ সেটাও নয়। বরং সামান্যতম কষ্ট আর পেরেশানির বিনিময়েও পাপ মোচনের নিশ্চয়তা দিয়েছেন তিনি। তাই বিপদ-আপদে দিশেহারা না হয়ে সবর করে রবের দরবারে উত্তম প্রতিদান আশা করুন।
-Mizanur Rahman Azhari

 মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা কিনুন Pure Foods BD থেকে। 1kg = 999 TK1kg = 20 টি মন্ডা
13/09/2023



মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা কিনুন Pure Foods BD থেকে।
1kg = 999 TK
1kg = 20 টি মন্ডা

জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখুন:

১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁকি দেওয়া যায় না।

২. আপনার কোনো ভালো কাজ আর ভালো চেষ্টাকে তিনি বৃথা যেতে দেবেন না৷ সেসবের প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে৷ হয় দুনিয়া এবং আখিরাত—দুই জায়গাতেই, অথবা—শুধু আখিরাতে।

- Arif Azad

13/09/2023



Pure Foods BD থেকে মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা কিনুন।
1kg = 999 Taka

13/09/2023

Pure Foods BD

13/09/2023

'টীম আরিফ আজাদ' কর্তৃক আয়োজিত ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা।
পর্ব - ০৭

13/09/2023

গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, যদি অনুশোচনায় কাতর হয়ে উঠে আপনার তনুমন, তাহলে জানুন— আপনার অন্তরের কোথাও এখনও জিইয়ে আছে একটুকরো সবুজ। সেই সবুজকে বাড়তে দিলে তা একদিন ঘন অরণ্যে পরিণত হবে। তাতে যদি পানি দেওয়া হয়, পরিচর্যা করা হয়, সেই সবুজের অরণ্যে মহীরুহের মেলা বসবে একদিন।

কোন গুনাহের পরে ‘আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো’— এই ভয়ে যদি প্রকম্পিত হয় অন্তর, তাহলে নিশ্চিত হোন— আপনার হৃদয়ের কোথাও এখনও মিটিমিটি করে জ্বলছে একটুকরো আলো। আলোটাকে নিভতে না দিয়ে যদি আরো ভালোভাবে জ্বলে উঠার ব্যবস্থা করা যায়, তাহলে অন্ধকার হৃদয় একদিন আলো ঝলমলে এক উঠোনে পরিণত হবে।

গুনাহের পরও আল্লাহ আপনাকে সুযোগ দেন। অনুতপ্ত হবার সুযোগ, অনুশোচনা করার সুযোগ। সুযোগগুলো লুফে নিন। কখনো হেলায় হারাবেন না।



- আরিফ আজাদ

13/09/2023

মানুষেরা পক্ষপাত করে—হয় মেয়েদের খোলামেলা চলতে বলে ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয়, নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর।

কিন্তু ইসলাম কোন ধরণের পক্ষপাত করে না। রোগের ওষুধ বাতলিয়েই ইসলাম ক্ষ্যান্ত হয়নি, দিয়ে রেখেছে তার প্রতিষেধকও। সেই প্রতিষেধক হলো একটা দেয়াল যার একপাশে থাকবে পুরুষেরা আর অন্যপাশে নারী। মাহরাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত ঘেঁষতে পারবে না কোন নারীর পাশে, আর কোন নারী পাবে না পুরুষের সংস্পর্শ।

যখনই মানুষেরা এই দেয়াল টপকে ফেলে, যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর, তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে। সৃষ্টির শুরু থেকে আজ অবধি—দুনিয়াজুড়ে অশ্লীলতা, বেহায়াপনা আর অবাধ যৌনতার কারণ একটাই—সেই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা।

-Arif azad

13/09/2023

জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখুন:

১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁকি দেওয়া যায় না।

২. আপনার কোনো ভালো কাজ আর ভালো চেষ্টাকে তিনি বৃথা যেতে দেবেন না৷ সেসবের প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে৷ হয় দুনিয়া এবং আখিরাত—দুই জায়গাতেই, অথবা—শুধু আখিরাতে।

- Arif Azad

13/09/2023

অন্তরের নূর বড় দরকারি জিনিস৷ অন্তরে নূর বিদ্যমান থাকলে আপনার জীবনটা প্রফুল্ল থাকে—ইবাদাতে মন বসে, সংসারে মন টিকে, বিপদে-আপদে সুন্দরভাবে ধৈর্যধারণ করা যায়।

যখনই অন্তরে নূরের ঘাটতি হবে, বেঁচে থাকাটাকে তখন মনে হবে অনর্থক। জীবনটাকে মনে হবে উদ্দেশ্যহীন। পার করা সময়গুলোকে মনে হবে স্রেফ অপচয়।

বিনয়ী থাকা, নীরবতা পালন করা, একাগ্রচিত্তে আল্লাহর ইবাদাত করা, ছোট-বড় যেকোনো আমলকে গুরুত্ব দিয়ে করা, ইখলাস আর নিয়তের যত্ন নেওয়া এবং ভালো বন্ধুদের সাথে মেশার ফলে অন্তরে নূর তৈরি হয় এবং বৃদ্ধি পায়।

অন্যদিকে দৃষ্টির হিফাযত না করা, অশালীন সম্পর্কে জড়িয়ে পড়া, ইবাদাতে সময় না দেওয়া, অত্যধিক কথা বলতে পছন্দ করা, মেজাজ হারানো, অহংকার প্রদর্শন এবং অহেতু আড্ডাবাজি সহ নানবিধ কাজ অন্তরের নূরকে নষ্ট করে দেয়।

- আরিফ আজাদ

Address

Online
Mymensingh
#FOM.2K20

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Online Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category