HSC To University

HSC To University √SSC English 1st & 2nd Paper.
√HSC English 1st & 2nd paper.
√University/Medical/Nursing admission English preparation. contact: 01703366778/ 01919391181

Instructor
M.H Hiron
B.A(Hons.)M.A
University of Rajshahi.

Rajshahi — the city of clean and green.💚
03/10/2026

Rajshahi — the city of clean and green.💚

03/10/2026

You will be successful not immediately but definitely inshallah.💗

সিএনজির ৭ যাত্রীর ৭ জনই নি'হ'ত!!ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে সাতজন যাত...
02/10/2026

সিএনজির ৭ যাত্রীর ৭ জনই নি'হ'ত!!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে সাতজন যাত্রী ছিলেন। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা সাত যাত্রীরই মৃ*ত্যু হয়। বাসের নাম রাজিব পরিবহন। এই বাসের বিরুদ্ধে আরও একাধিক এক্সি*ডেন্ট ও মানুষের প্রাণ*হানির ঘটনা রয়েছে।

স্রষ্টার ইচ্ছার ওপর নিজেকে সঁপে দেওয়াটাই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি। আমরা অনেক সময় অস্থির হয়ে ভাবি কেন এমন হলো, কিন্তু দ...
01/10/2026

স্রষ্টার ইচ্ছার ওপর নিজেকে সঁপে দেওয়াটাই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি।
আমরা অনেক সময় অস্থির হয়ে ভাবি কেন এমন হলো, কিন্তু দিনশেষে তাঁর পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও নিখুঁত।

মানুষ কেবল চেষ্টা করতে পারে, কিন্তু সবকিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকে। আজকের যে কঠিন সময় আপনাকে ক্লান্ত করছে, কাল হয়তো সেটাই বড় কোনো প্রাপ্তির উসিলা হয়ে দাঁড়াবে। তাই কেবল ধৈর্য ধরুন আর মনেপ্রাণে রবের উপর বিশ্বাস রাখুন;)🖤

24/09/2026

"জীবনের এইটুক পর্যন্ত কমবেশি যা কিছু অর্জন করেছেন, সেটার জন্য ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্টর। নিঃসন্দেহে মেধা ছিলো, পরিশ্রমও ছিলো। কিন্তু ভাগ্যকে আপনি অস্বীকার করতে পারবেন না।

ইন্টারভিউর দিনটায় শরীরটা খারাপ করতে পারতো, পরীক্ষার সকালটায় পা ফসকে যেতে পারতো সিঁড়িতে। সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নিজে শতভাগ পারফেক্ট হওয়া যায় হয়তো, কিন্তু পৃথিবীটারে কি পারফেক্ট বানানো যায়? যায় না।

নিজের সর্বোচ্চ দিয়েও যে শূন্য হাতে ফিরে এসেছে - সেই মানুষটা জানে ভাগ্যের ওজন কত বেশি।

আর ভীষণ ঔদ্ধত্য নিয়ে যে ভাগ্যকে অস্বীকার করে গেলো, সে জানলো না, জীবনের সমস্ত অর্জন নিঃশেষ হয়ে যেতে এক মুহূর্তও লাগে না৷

জীবনটা বরাবরই এমন। আজ আছে, কাল নেই। তাসের ঘরের মতো অমন অনিশ্চিত জীবন নিয়ে 'এটা করবো,ওটা করবো' কতকিছুই না ভেবে রেখেছি আমরা।"

রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা;)💥১. শিউলী নাহার — প্রথম, ১৩তম বিজেএস (২০২১)২. সুমাইয়া নাসরিন শামা — প্রথম, ১৪তম বিজেএস (২০২২...
23/09/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা;)💥

১. শিউলী নাহার — প্রথম, ১৩তম বিজেএস (২০২১)
২. সুমাইয়া নাসরিন শামা — প্রথম, ১৪তম বিজেএস (২০২২)
৩. আশিকুজ্জামান — প্রথম, ১৫তম বিজেএস (২০২৩)
৪. নুসরাত জেরিন জেনী — প্রথম, ১৬তম বিজেএস (২০২৪)
৫. আরিফ উল করিম সিয়াম — প্রথম, ১৮তম বিজেএস (২০২৬)

১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসেও শীর্ষস্থান অর্জন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম।

22/09/2026

Collective Noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে এবং একক অর্থ না দিয়ে ভিন্ন মত পোষণ করলে তখন তাকে Noun of Multitude বলে।

সাধারণত, Collective Noun সবসময় Singular verb এবং Singular pronoun কে গ্রহন করে। যেমন:

The jury was unanimous in its decision. বিচারকমন্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিলেন।

যেহেতু একক মতামত মানে সবাই মিলে একটা মত দিয়েছেন তাই সবাই মিলে এই একটা মতের জন্য verb and pronoun(was,its) singular হয়েছে।

কিন্তু ভিন্ন মত দিলে verb and pronoun plural হবে।এবং Noun of Multitude হবে।। যেমন:

The jury were divided in their opinions.
বিচারকমন্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।
were=Verb, their=Pronoun Plural হয়েছে।।

Written by
Mehedi Hasan Hiron
University of Rajshahi.

কল্যাণের দিকে আসো;) রাব্বুল আলামিন একদিন তোমার সবকিছু ঠিক করে দিবেন।।
22/09/2026

কল্যাণের দিকে আসো;)
রাব্বুল আলামিন একদিন তোমার সবকিছু ঠিক করে দিবেন।।

আন্তর্জাতিক বার্তা সংস্থা!💥আন্তর্জাতিক বার্তা/সংবাদ সংস্থা এবং সংবাদমাধ্যম/পত্র এর মধ্যে পার্থক্য রয়েছে।বার্তা সংস্থা গ...
21/09/2026

আন্তর্জাতিক বার্তা সংস্থা!💥

আন্তর্জাতিক বার্তা/সংবাদ সংস্থা এবং সংবাদমাধ্যম/পত্র এর মধ্যে পার্থক্য রয়েছে।

বার্তা সংস্থা গুলি একটি হোলসেল মার্কেট এর মত। এরা বিশ্বজুড়ে নিজস্ব নেটওয়ার্ক এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা পত্রের কাছে তথ্য বিক্রি/সরবরাহ করে।

অর্থাৎ বার্তা সংস্থা গুলি এর গ্রাহক হলো বিভিন্ন সংবাদপত্র, আর অন্যদিকে সংবাদপত্রের গ্রাহক হলো জনগণ।

যেমনি Reuters (রয়টার্স) একটি বার্তা সংস্থা, এরা কিন্তু পেপার বিক্রি করে না। অন্যদিকে The Telegraph একটি সংবাদপত্র।

চাকুরী পরীক্ষাগুলোতে এমন বিভিন্ন দেশের বার্তা সংস্থা কিংবা সংবাদপত্র হতে বারবার প্রশ্ন আসে। এমন প্রশ্ন এর সঠিক উত্তর করতে হলে অনুশীলন এর কোনো বিকল্প নেই। তাই নিচের ছবি টি থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা সম্পর্কে জেনে নিন।।

credit- NurseVerse

🔴 ব্রেকিং - একাদশ শ্রেণিতে ২য় ধাপে ভর্তি শুরু ২০২৬-২৭ শিক্ষাবর্ষ।।যারা ১ম ধাপে কলেজ পাওনি বা আবেদনই করোনি, তোমাদের জন্য...
21/09/2026

🔴 ব্রেকিং - একাদশ শ্রেণিতে ২য় ধাপে ভর্তি শুরু ২০২৬-২৭ শিক্ষাবর্ষ।।

যারা ১ম ধাপে কলেজ পাওনি বা আবেদনই করোনি, তোমাদের জন্য শেষ সুযোগ!

📅 সময়সূচি:
👉 আবেদন: ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর (সোমবার রাত ৮টা পর্যন্ত)
👉 ফল প্রকাশ: ১ অক্টোবর (বৃহস্পতিবার রাত ৮টা)
👉 নিশ্চায়ন: ৩ অক্টোবর পর্যন্ত
👉 ভর্তি: ৫ থেকে ৭ অক্টোবর

⚠️ গুরুত্বপূর্ণ: যারা ১ম ধাপে আবেদন করেছিলে, তাদের ২য় ধাপে নতুন করে ২২০ টাকা ফি দিতে হবে না।

#একাদশভর্তি #কলেজভর্তি

Address

Mymensingh Sodor
Mymensingh
2202

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC To University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share