16/08/2026
বকাঝকা ও ভয় দেখানো নয়, শেখানোই হোক প্যারেন্টিং।
বাচ্চা টেবিলে পানি ফেলে দিয়েছে।
রেগুলার প্যারেন্টিং:
“দেখে চলতে পারো না? পুরো টেবিলটাই নষ্ট করে দিলে! এখন আমি কাজ করব কীভাবে?”
বাচ্চা হয়তো পানি ফেলার চেয়ে বকা খাওয়াটাই বেশি মনে রাখবে। এবং এর থেকেও বড় বিষয়, পরবর্তীতে ভুল করলে সেটা গোপন রাখার চেষ্টা করবে, যেন আপনি জানতে না পারেন। জানলে তো বকা দিতে পারেন!
আরেক ধরনের—স্মার্ট প্যারেন্টিং:
“পানি পড়ে গেছে? অসুবিধা নেই। ঐ যে টিস্যু পেপারটা নিয়ে এসো, আমরা মুছে ফেলি। সামনে থেকে একটু সাবধানে খেলবে, কেমন? আর কাছে টিস্যু বা এমন কিছু দিয়ে মুছে ফেলবে”
এখানে বাচ্চা শুধু ভুলটা বুঝল না—
ভুলের পর কীভাবে দায়িত্ব নিতে হয়, সেটাও শিখল।
একই ঘটনা, কিন্তু দুই রকম শিক্ষা।
শিশুর ভুল দেখলেই রাগ না করে ভাবুন—
“আমি কি তাকে শুধু ভুলের জন্য বকছি, নাকি এই ভুল থেকেই তাকে কিছু শেখাচ্ছি?”
কারণ ভালো প্যারেন্টিং মানে সন্তানকে কখনো ভুল করতে না দেওয়া নয়; বরং ভুল করার পর কীভাবে ঠিক করতে হয়, সেটা শেখানো। হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে হয় কিভাবে সেটা শেখানো।
বকা দিয়ে ভয় তৈরি করা সহজ,
কিন্তু ভালোবাসা দিয়ে দায়িত্বশীল মানুষ তৈরি করাই আসল প্যারেন্টিং। এবার আপনি ভেবে দেখুন, আপনি উপরোক্ত দুইটির কোনটি করেন?
উদয় ইসলামিক মডেল স্কুল, ময়মনসিংহ
আমাদের প্রত্যয়: সমন্বিত শিক্ষা, সুরক্ষিত আগামী।