HSC 2026 পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা-
তোমাদের নির্বাচনি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি, রবিবার হতে যথারীতি পূর্বের রুটিন অনুযায়ী চলবে। স্থগিতকৃত ২ টি পরীক্ষা (বাংলা ২য় ও ইংরেজি ১ম) পরীক্ষার শেষে নেয়া হবে যা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
বি: দ্র: পুরাতন সিলেবাসের পরীক্ষার্থীরা অবশ্যই রবিবারের মধ্যে কলেজে যোগাযোগ করে তোমাদের রুটিন নিয়ে নিবে। তোমাদের পরীক্ষা আলাদা রুটিনে হবে।
নতুনদের আবারো বলছি পূর্বের রুটিন অনুযায়ী ১১ জানুয়ারি, রবিবার থেকে পরীক্ষা চলবে।
Shambhugonj GKP Degree College, Mymensingh
এটাই শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজের একমাত্র অফিসিয়াল পেইজ। আমাদের আর কোনো পেইজ বা গ্রুপ নেই।
শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজে ডিগ্রি ১ম বর্ষে রিলিজ স্লিপে ভর্তি চলছে। স্বল্প খরচে ভর্তি সুবিধাসহ উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। তাই দ্রুত কলেজ অফিসে যোগাযোগ করুন।
এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ICT ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩-০৮-২০২৫ শনিবার সকাল ১০টায় কলেজে অনুষ্ঠিত হবে। অবশ্যই এডমিট কার্ড ও ইউনিফর্ম বাধ্যতামূলক।
এতদ্বারা দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তোমাদের নির্বাচনি পরীক্ষার ফলাফল আগামীকাল ২৭ ফ্রেব্রুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় প্রকাশিত হবে। সকলকে যথাসময়ে কলেজে উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে।
20/10/2024
শিক্ষাথীরা তোমাদের যাদের এইচএসসি ফলাফল উইথহেল্ড,,,ক্রস,,,অথবা অনুপস্থিত আকারে প্রকাশিত হয়েছে তোমারা আজ ২০/১০/২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবে।
এতদ্বারা শম্ভগঞ্জ জিকেপি কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একাদশ ১ম সেঃ পরীক্ষার কারনে দ্বাদশ শ্রেণির সকল ক্লাস (সকাল ও বিকাল শিফট) বেলা ১২.২০ মিনিট থেকে শুরু হবে।সকল শিক্ষার্থীকে যথা সময়ে কলেজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো
সুলতানা পারভীন
অধ্যক্ষ
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ
ময়মনসিংহ মহানগর
19/09/2024
শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে BSS এবং BBS ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির আবেদন চলছে।
আবেদনের শেষ তারিখ ২৬-০৯-২০২৪. কলেজে অনলাইন কপি জমাদানের শেষ তারিখ ২৮-০৯-২০২৪
এতদ্বারা শম্ভুগঞ্জ জিকেপি কলেজের এইচএসসি পরীক্ষা -২০২৪ এর পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী জেএসসি এবং এসএসসি পরীক্ষা ময়মনসিংহ শিক্ষাবোর্ড ব্যতীত অন্য শিক্ষাবোর্ড হতে পাশ তাদেরকে আগামী ১১/০৯/২০২৪খ্রীষ্টাব্দের মধ্যে জেএসসি, এসএসসি পরীক্ষার মূল মার্কশীটের ফটোকপি এবং এইচএসসি পরীক্ষা- ২০২৪ এর প্রবেশ পত্রের ফটোকপি (০২)দুই কপি করে কলেজের অফিস কক্ষে জমাদানের নির্দেশ দেয়া হলো।
সুলতানা পারভীন
অধ্যক্ষ
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ
ময়মনসিংহ, মহানগর
এতদ্বারা শম্ভুগঞ্জ জিকেপি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৫/৯/২৪ তাখিরের নোটিশে উল্লেখ্য প্রিটেষ্ট পরীক্ষা বাতিলের জন্য কিছু সংখ্যক শিক্ষার্থীদের দাবী করার পরিপ্রেক্ষিতে প্রি-টেষ্ট পরীক্ষা বাতিল করা হলো।
উল্লেখ্য যে শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত
থেকে পাঠদানে মনোনিবেশ করবে।
অধ্যক্ষ
সুলতানা পারভীন
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ
ময়মনসিংহ মহানগর
এতদ্বারা শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজে নতুন ভর্তিকৃত একাদশ শ্রেনির ছাত্র/ছাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/০৮/২০২৪ রোজ সোমবার তোমাদের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হবে।সকল ছাত্র/ ছাত্রীদের ১২ তারিখ সকাল ১০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
সুলতানা পারভীন
শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজ
মহানগর, ময়মনসিংহ
06/08/2024
01/08/2024
এইচএসসি পরীক্ষা ২০২৪ এর নতুন সময়সূচি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Shambhugonj, Ward# 33, Mymensingh City Corporation
Mymensingh
2203