25/06/2025
আলিম পরীক্ষার্থী-২০২৫ এর বিদায় ও মাদ্রাসার নব গঠিত এডহক কমিটির সন্মানীত সদস্যের বরণ অনুষ্ঠান।
আজ ২৫ জুন রোজ বুধবার রাজঘাট ডি.ইউ.আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং মাদ্রাসার নব গঠিত এডহক কমিটির সন্মানীত সদস্যবৃন্দের বরণ অনুষ্ঠান মাদ্রাসার হল রুমে চমৎকার পরিবেশ অনুষ্ঠিত হয় ।
সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের সঞ্চালনায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।
নব গঠিত গভ: বডির সন্মানীত সভাপতি জনাব মো: হুমায়ুন কবীর রুমেল, অভিভাবক সদস্য জনাব মিজানুর রহমান, মাদ্রাসার সাবেক সিনিয়র মৌলভী জনাব আব্দুল লতিফ, সাবেক সন্মানীত সদস্য জনাব আব্দুস সালাম, দলপা ইউনিয়ন বিএনপির সন্মানীত সভাপতি আব্দুল লতিফ বিল্টু, মাদ্রাসার অধ্যক্ষ জনাব আশরাফুল আলমসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, আলিম পরীক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রারম্ভে ফুলেল শুভেচ্ছায় সভাপতি ও অন্যান্য অতিথিদের বরণ করাহয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিদায় ও বরণ অনুষ্ঠান আরম্ভ হয়।
মাদ্রাসার সুযোগ অধ্যক্ষ জনাব আশরাফুল আলম সাহেবে স্বাগতম বক্তব্য উপস্থাপন করেন।
বিভিন্ন শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীগণ ও পরীক্ষার্থীবৃন্দ তাদের চমৎকার অনুভুতি প্রকাশের মাধ্যমে বক্তব্য প্রদান করে।
রাজঘাট ডি.ইউ.আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ইয়াদুল ইসলাম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অর্জন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সন্মাননা স্বারক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষকগণের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
নব গঠিত এডহক কমিটির সন্মানীত সভাপতি ও সদস্যবৃন্দ মাদ্রাসার যেকোন উন্নয়নে তাদের অকুন্ঠ সাহায্য ও সহযোগিতা প্রদানের অঙ্গীকার প্রদান করেন। তাদের এই সুন্দর মনোভাবের জন্য মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীগণ ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও নব গঠিত এডহক কমিটিকে প্রাণঢালা অভিনন্দন প্রদান করাহয়।
উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ মাদ্রাসার উন্নয়নে তাদের সহযোগিতার হাত প্রসারিত রাখার আশ্বাস দান করেন।
অনুষ্ঠান শেষে রাজঘাট ডি.ইউ.আলিম মাদ্রাসাসহ
দেশের সকল শিক্ষার্থীদের আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য বিশেষ মোনাজাত ।