হাতের লেখা অনুশীলন

হাতের লেখা অনুশীলন

Share

Alhamdulillah

05/10/2025

ক্ষুদে শিক্ষার্থীর এমন লেখা দেখে নিশ্চয় সকলের হ্নদয় ছুঁয়ে যায়।


নামঃ রেজওয়ান মাহমুদ
শ্রেণিঃ দ্বিতীয়

02/10/2025

শুক্রবার আসর নামাজের পরের আমল।

15/10/2024

ফিলিস্তিনে জীবন্ত মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, দুনিয়া আছে তাদের আনন্দ-উল্লাস নিয়ে।
অহ আমার তো কিছু হয়নি! আমি চুপ থাকি?

এটলিস্ট দু'আ তো করতে পারি রবের নিকটে?

11/08/2024

নিশ্চিত ভবিষ্যৎ! ভবিষ্যৎ বলতে শুধু কবরস্থানকেই বুঝা উচিত 🌼

24/10/2022

এমন বৃষ্টির দিনগুলোতে,
পাখিরা ঘর হতে বের হতে পারেনা খাবারের খোঁজে, চড়ুইপাখি গুলো বাসায় বসে ডাকাডাকি করে,
এমন বৃষ্টির দিনগুলোতে চায়ের দোকানে মানুষের ভিড় জমে,
এমন বৃষ্টির দিনগুলোতে আমার তোমার সাথে একটা দিন থাকতে ইচ্ছে করে,
এমন বৃষ্টির দিনগুলোতে ভিজতে ভিজতে আমার গ্রামের মেঠোপথ ধরে খালি পায়ে তোমার সাথে হাঁটতে ইচ্ছে করে,
এমন বৃষ্টির দিনগুলোতে তোমার সাথে কাঁদা ছোড়াছুড়ি খেলতে ইচ্ছে করে,
এমন বৃষ্টির দিনগুলোতে তোমার সাথে পুকুরে ঝাপিয়ে পড়ে সাঁতার কাটতে ইচ্ছে করে, আরো ইচ্ছে করে কতো কি, সেগুলো না হয় না-ই বা বললাম, বলেই বা হবে কি?
এমন বৃষ্টির দিনগুলোতে হুটহাট করে আসতে পারো আমার ঘরে,
চুপিসারে এক কাপ চা এনে সামনে রেখে গাইতে পারো প্রিয় গান, চমকে দিতেই পারো!
তবুও, এমন বৃষ্টির দিনগুলোতে আমার অপেক্ষা ক্রমশ বেড়ে যায়, তোমার অপেক্ষা, কবে আসবে? কবে?

___বৃষ্টির দিনগুলোতে!🖤

24/10/2022


বৃষ্টি আসছে,
গ্রামের চারপাশের বনের মধ্যকার ঘরের টিনের চালে, বৃষ্টি আসছে মেঠোপথের পাশের নদীর ওপারে ধেয়ে আসছে বৃষ্টি!♡︎🌧️

বুকের ভিতরকার জমানো কষ্ট ঝেড়ে ফেলে প্রশান্তি ছুঁয়ে দিয়ে এক রাত্রির ঘুম নিয়ে আসছে বৃষ্টি! এমন বৃষ্টিতে ভেসে যাবে উঠানের পাশের ফুল বাগান, পুকুর ঘাটে পানি বেড়ে যাবে, পাশের বাড়ির ছোট ছোট ছেলে-মেয়েদের আনন্দে ভরা পুকুরে সাঁতরে বেড়ানোর শান্তি নেমে আসছে পৃথিবীতে!♡︎🌧️😊

24/10/2022

এমন এক বর্ষন মুখোর দিনে তুমি একটু সেজেগুজে গ্রামের মাটির চুলোয় খিচুড়ি রান্না করে আমায় কল করে বলবে," তোমার জন্য তোমার পছন্দের খিচুড়ি রান্না করে শাড়ি পড়ে বসে আছি, তুমি কি আসবে না?"🥺
ঠিক সেই মুহূর্তে আমি সবকিছু ছেড়ে, সব ব্যস্ততা ফেলে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে তোমার কাছে ছুটে আসবো!😇☺️

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mymensingh