Afkarea Academy

Afkarea Academy An Education Center Education

২০২৬ সালের HSC পরীক্ষার রুটিন।
28/04/2026

২০২৬ সালের HSC পরীক্ষার রুটিন।

📌গণভোট কী? - গণভোট বা জনমত জরিপ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে জনগণ নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে...
31/01/2026

📌গণভোট কী?
- গণভোট বা জনমত জরিপ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে জনগণ নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে ভোট দেয়। গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলকও হতে পারে (যার ফলে নতুন নীতি গ্রহণ করা হয়) বা পরামর্শমূলকও হতে পারে (যা মূলত একটি বড় আকারের মতামত জরিপের মতো কাজ করে)।
📌 বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট কবে হয়?
- বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে।
- দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে।
- এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট।
- ১৯৯১ সালে প্রথম সাংবিধানিক গণভোট তথা দেশের '৩য় গণভোট' অনুষ্ঠিত হয়।

- দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৫ সালে।
- সর্বশেষ গণভোট ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর সাংবিধানিকভাবে অনুষ্ঠিত হয়েছিল।

• তৃতীয় গণভোটের প্রেক্ষাপট:
- গণ আন্দোলনে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক এইচ এম এরশাদ।
- এর ৩ মাসের মধ্যে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি।
- ১৬ বছরের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে প্রধানমন্ত্রীশাসিত সংসদীয় পদ্ধতির (পার্লামেন্টারি ডেমোক্রেসি) সরকার প্রতিষ্ঠার জন্য ১৯৯১ সালের ৬ আগস্ট মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাস হয়।

তথ্যসূত্র: গণভোট আইন ১৯৯১

#গণভোট #বাংলাদেশ

05/01/2026

🔸বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?
🔹উত্তর: নিউজিল্যান্ড

নারীদের ভোটাধিকার:
- প্রাচীন গ্রিস ও রোমে, এবং এমনকি ১৮শ শতকের শেষ দিকে ইউরোপের উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতেও নারীরা ভোট দিতে পারতেন না।
- ১৮৩২ সালে যুক্তরাজ্যে যখন সাধারণ জনগণের ভোটাধিকার কিছুটা সম্প্রসারিত হয়, তখনও নারীদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়।
- ১৯শ শতকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার নিয়ে বড় আন্দোলন শুরু হয়।
- তবে এই দুটি দেশ সবার আগে নারী ভোটাধিকার দেয়নি।
- ১৮৯৩ সালে সর্বপ্রথম নিউজিল্যান্ডের নারীদের ভোটাধিকার প্রদান করা হয়।
- অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- ফিনল্যান্ড ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- নরওয়ে ১৯১৩ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু স্থানীয় নির্বাচনে তাদের ভোটদানের অধিকার ছিল।
- নারীদের ভোটাধিকার ছিল দীর্ঘ ও কঠিন আন্দোলনের ফল।
- আজকে যেটা নারীদের মৌলিক অধিকার, এক সময় সেটা অর্জন করতে বহু নারী আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগ করেছেন।

Telling time in English.
02/01/2026

Telling time in English.

29/12/2025

নোবেল পুরষ্কার ২০২৫ :
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।
⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।
⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।
⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।
তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

28/12/2025

ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য ১ম কমেন্টে...

23/12/2025

Lofty (লফটি) 🪣 (adjective)
👉 উঁচু / উচ্চাভিলাষী / মহৎ

🟦 English Explanation:

Very high in height or level; or having noble, ambitious, or idealistic goals and thoughts.

---

📝 Example Sentences:

The building has lofty towers.
দালানটির উঁচু টাওয়ার রয়েছে।

She has lofty ambitions for her career.
তার ক্যারিয়ার নিয়ে উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে।

He spoke in a lofty tone about moral values.
তিনি নৈতিক মূল্যবোধ নিয়ে মহৎ ও গম্ভীর ভঙ্গিতে কথা বললেন।

23/12/2025

দেশের ২৬ তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী।

22/12/2025

Labyrinth (ল্যাবিরিন্থ) 🪣 (noun)
👉 গোলকধাঁধা / জটিল অবস্থা

🟦 English Explanation:
A complicated network of passages or paths that is difficult to find one’s way through; something very complex or confusing.

🟩 Synonyms (সমার্থক শব্দ):
-Maze (মেইজ) গোলকধাঁধা
-Complexity (কমপ্লেক্সিটি) জটিলতা
-Tangle (ট্যাঙ্গল) জট পাকানো অবস্থা
-Web (ওয়েব) জটিল জাল

🟥 Antonyms (বিপরীতার্থক শব্দ):
-Simplicity (সিম্প্লিসিটি) সরলতা
-Clarity (ক্ল্যারিটি) স্পষ্টতা
-Straightforwardness (স্ট্রেইটফরওয়ার্ডনেস) সহজতা

📝 Example Sentences:
1. The old palace had a labyrinth of narrow corridors.
পুরনো প্রাসাদটিতে সরু করিডরের একটি গোলকধাঁধা ছিল।
2. He got lost in the labyrinth of rules and regulations.
নিয়ম-কানুনের জটিল অবস্থার মধ্যে সে হারিয়ে গেল।
3. Modern life often feels like a labyrinth.
আধুনিক জীবন প্রায়ই একটি গোলকধাঁধার মতো মনে হয়।
Afkarea Academy

21/12/2025

প্রতিদিন ১টি শব্দার্থ👇
Insipid (ইনসিপিড) 🪣 (adjective)
= রসহীন / নিরস / স্বাদহীন

🟦 English Explanation:
-Lacking flavor, interest, or excitement; dull and boring.

🟩 Synonyms (সমার্থক শব্দ):
-Bland (ব্ল্যান্ড) স্বাদহীন
-Dull (ডাল) নিরস
-Vapid (ভ্যাপিড) ফাঁপা / নির্জীব
-Tasteless (টেস্টলেস) স্বাদহীন
-Uninteresting (আনইন্টারেস্টিং) বিরক্তিকর

🟥 Antonyms (বিপরীতার্থক শব্দ):
-Flavorful (ফ্লেভারফুল) সুস্বাদু
-Lively (লাইভলি) প্রাণবন্ত
-Interesting (ইন্টারেস্টিং) আকর্ষণীয়
-Exciting (এক্সাইটিং) রোমাঞ্চকর

📝 Example Sentences:

1. The soup tasted insipid without salt. লবণ ছাড়া স্যুপটি একেবারে রসহীন লাগছিল।
2. His speech was insipid and boring. তার বক্তৃতাটি ছিল নিরস ও বিরক্তিকর।
3. She avoids insipid conversations.
সে রসহীন কথোপকথন এড়িয়ে চলে।

এইরকম আরো পোস্ট পেতে Follow : Afkarea Academy

21/12/2025

ইংরেজিতে কথা বলতে মজার কিছু ছিট Phrase 👇
রাতারাতি – Overnight (ওভারনাইট)
দিনেদিনে – Day by day (ডে বাই ডে)
ধাপে ধাপে – Step by step (স্টেপ বাই স্টেপ)
পাশাপাশি – Side by side (সাইড বাই সাইড)
মুখোমুখি – Face to face (ফেস টু ফেস)
গরম গরম – Piping hot (পাইপিং হট)
বারবার – Again and again (এগেইন এন্ড এগেইন)
একে একে – One by one (ওয়ান বাই ওয়ান)
আগেভাগে – In advance (ইন অ্যাডভান্স)
কথায় কথায় – At every word (অ্যাট এভরি ওয়ার্ড)
এখানে সেখানে – Here and there (হিয়ার এন্ড দেয়ার)
উত্থান-পতন – Ups and downs (আপস এন্ড ডাউনস)
ধীরে ধীরে – Little by little (লিটল বাই লিটল)
কখনো কখনো – Now and then (নাউ এন্ড দেন)
দিনে রাতে – Day and night (ডে এন্ড নাইট)
শুরু থেকে – From the beginning (ফ্রম দ্য বিগিনিং)
শেষ পর্যন্ত – Till the end (টিল দ্য এন্ড)
একসাথে – All together (অল টুগেদার)
এদিক ওদিক – To and fro (টু এন্ড ফ্রো)
আগে পরে – Sooner or later (সুনার অর লেটার)
ভালো মন্দ – Good and bad (গুড এন্ড ব্যাড)
লাভ ক্ষতি – Profit and loss (প্রফিট এন্ড লস)
কম বেশি – More or less (মোর অর লেস)
জীবন-মরণ – Life and death (লাইফ এন্ড ডেথ)
উঠে বসে – Day in and day out (ডে ইন এন্ড ডে আউট)
এখনই – Right now (রাইট নাউ)
আজকাল – Nowadays (নাউ-এ-ডেইজ)
ক্রমশ – Gradually (গ্র্যাজুয়ালি)
হঠাৎ করে – All of a sudden (অল অফ আ সাডেন)
একদম ঠিক – Exactly right (এক্সাক্টলি রাইট)
কমবেশি – Roughly (রাফলি)
চোখে চোখে – Eye to eye (আই টু আই)
হাতে হাতে – Hand to hand (হ্যান্ড টু হ্যান্ড)
ঘরে বাইরে – Inside and outside (ইনসাইড এন্ড আউটসাইড)
আগে ভাগে – Beforehand (বিফোরহ্যান্ড)
একেবারে – Completely (কমপ্লিটলি)
প্রায়ই – Very often (ভেরি অফেন)
খানে সময়ে – From time to time (ফ্রম টাইম টু টাইম)
অল্প অল্প – Bit by bit (বিট বাই বিট)
একনাগাড়ে – Continuously (কন্টিনিউয়াসলি)
দূরে কাছে – Near and far (নিয়ার এন্ড ফার)
ভিতরে বাইরে – In and out (ইন এন্ড আউট)
উপরে নিচে – Up and down (আপ এন্ড ডাউন)
এখন তখন – Now and again (নাউ এন্ড এগেইন)
দিনকে দিন – Day after day (ডে আফটার ডে)
একদম হঠাৎ – Suddenly (সাডেনলি)
ভাগ্যক্রমে – By chance (বাই চ্যান্স)
অন্ততপক্ষে – At least (অ্যাট লিস্ট)
সর্বদা – All the time (অল দ্য টাইম)

Address

Netrakona
Mymensingh
2440

Alerts

Be the first to know and let us send you an email when Afkarea Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Afkarea Academy:

Shortcuts

Share

Category