ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা

ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরি?

ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত, যা ইসলামিক জ্ঞান ও উন্নত শিক্ষার এক অনন্য ধারক। প্রতিষ্ঠানটি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষা পদ্ধতি গ্রহণ করে শিক্ষার্থীদের জন্য এক সুশৃঙ্খল, কোলাহলমুক্ত, নিরিবিলি এবং মনোরম পরিবেশে শিক্ষাদানের ব্যবস্থা করেছে।

মাদরাসাটিতে নূরানী / মক্তব, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের পাঠ্যক্রমে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকে, যা তাদের দ্বীনি জ্ঞানকে সুদৃঢ় করতে সহায়তা করে। শুধু দ্বীনি শিক্ষাই নয়, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গৌরবময় সাফল্য অর্জন করেছে।

এই মাদরাসার মূল লক্ষ্য শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা এবং ব্যক্তিত্বের উন্নতির মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তোলা। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধ ও সমাজের কল্যাণে নিবেদিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলহামদুলিল্লাহ।তৃতীয় তারবিয়াতি মাহফিল সম্পন্নচারপাশে যখন চারিত্রিক অবক্ষয়, নৈতিকতার সংকট এবং মানুষের মনুষ্যত্ববোধ ক্র...
10/08/2026

আলহামদুলিল্লাহ।

তৃতীয় তারবিয়াতি মাহফিল সম্পন্ন

চারপাশে যখন চারিত্রিক অবক্ষয়, নৈতিকতার সংকট এবং মানুষের মনুষ্যত্ববোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে, তখন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শুধু ইলম নয়, বরং ইলমের সঙ্গে আমল, আদব, আখলাক ও উত্তম চরিত্রে ছাত্রদের কে গড়ে তোলা।

আজ ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার নিয়মিত মাসিক তারবিয়াতি মাহফিল সম্মানিত মুহতামিম সাহেব ও আসাতিযায়ে কেরামের সান্নিধ্যে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও দ্বীনি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আলহামদুলিল্লাহ, আমাদের মাদরাসার প্রতিটি ছাত্র কে আমরা পরম যত্ন, স্নেহ ও তারবিয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের আদর্শে এবং রাসূলুল্লাহ ﷺ এর মমতাময়ী তারবিয়াতের আলোকে গড়ে তোলার চেষ্টা করছি। যেন তারা আগামী দিনের জন্য ইলম, আমল, আদব, আখলাক ও তাকওয়ায় সমৃদ্ধ আদর্শ মানুষ এবং দ্বীনের খাঁটি খাদেম হিসেবে গড়ে ওঠে।

আজকের তারবিয়াতি মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন

হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (তারাকান্দার হুজুর)
সিনিয়র উস্তাদ, কিতাব বিভাগ

আল্লাহ তাআলা তাঁর মূল্যবান নসিহত ও আলোচনা কবুল করুন এবং আমাদের ছাত্রদের জীবনে এর বাস্তব প্রতিফলন দান করুন। আমীন।

বিশেষভাবে সকলের কাছে দোয়া চাই। মাদরাসার সার্বিক ব্যবস্থাপনায় যারা আন্তরিকভাবে সহযোগিতা ও দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা তাঁদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করুন এবং সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন।

মাদরাসার সকল শুভাকাঙ্ক্ষী, মহব্বতকারী, দাতা ও সহযোগী ভাই বোনদের আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন, তাঁদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তাঁদের পরিবার পরিজনকে শান্তি, নিরাপত্তা ও বরকত দান করুন।

সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাদরাসাকে দিন দিন উন্নত ও সমৃদ্ধ করুন, এখান থেকে অসংখ্য আলেম, হাফেজ ও আদর্শ দ্বীনের খাদেম তৈরি করুন এবং তাঁদের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর খেদমত করার তাওফিক দান করুন।

আমীন

ইলম, আমল ও সুন্দর সমাজের প্রত্যয়ে আমাদের পথচলাঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা শুধু কিতাবি শিক্ষ...
06/08/2026

ইলম, আমল ও সুন্দর সমাজের প্রত্যয়ে আমাদের পথচলা

ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা শুধু কিতাবি শিক্ষার মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না; বরং ইলমের সঙ্গে আমল, আখলাক ও মুসলিম উম্মাহর কল্যাণের ফিকিরকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

সপ্তাহজুড়ে কর্মব্যস্ততার পর যখন অনেকেই ছুটির দিনে বিশ্রাম কিংবা ব্যক্তিগত কাজে সময় দেন, তখন আমাদের সম্মানিত আসাতিযায়ে কেরাম ও প্রিয় শিক্ষার্থীরা ক্লান্তিকে উপেক্ষা করে বেরিয়ে পড়েন দ্বীনের দাওয়াত ও মানুষের কল্যাণের কাজে। নিজেদের সংশোধনের পাশাপাশি সমাজের মানুষের মাঝে দ্বীনি চেতনা, নীতি-নৈতিকতা, উত্তম আখলাক ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা পৌঁছে দেওয়াই এই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য।

বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও চারিত্রিক অধঃপতনের নানা চিত্র যখন আমাদের সামনে স্পষ্ট, তখন একটি সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ বিনির্মাণে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা জরুরি।

মহান আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, সম্মানিত আসাতিযায়ে কেরাম ও প্রিয় শিক্ষার্থীদের ইখলাসপূর্ণ মেহনতকে উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দিন এবং আমাদের সবাইকে দ্বীনকে বুঝে, মেনে ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাওফীক দান করুন। আমীন।

📰 গণমাধ্যমে আমাদের মাদরাসাঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও...
03/08/2026

📰 গণমাধ্যমে আমাদের মাদরাসা

ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে সংবাদ প্রকাশ করায় দিগন্ত বার্তার গফরগাঁও প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম খান-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মাদরাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং ইতিবাচক উদ্যোগসমূহ গণমানুষের কাছে তুলে ধরার জন্য তাঁর এই মূল্যবান সহযোগিতা আমরা সাদরে স্মরণ করছি।

আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন এবং দ্বীনের খেদমতে আরও বেশি কাজ করার তাওফীক দান করুন। আমীন।

সংবাদটি পড়ুন:

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরা....

📚 প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন 📚আলহামদুলিল্লাহ!ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান...
01/08/2026

📚 প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন 📚

আলহামদুলিল্লাহ!

ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উত্তরপত্র মূল্যায়নসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন করে আজ মাদরাসার সম্মানিত আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে যেমন আনন্দের সঞ্চার হয়, তেমনি অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও অধ্যবসায়, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদরাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (দা.বা.) শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত, মূল্যবান দিকনির্দেশনা ও শিক্ষণীয় বক্তব্য পেশ করেন। তিনি ইলম অর্জনে একাগ্রতা, সময়ের সঠিক ব্যবহার, আদব-আখলাক, তাকওয়া এবং দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বিত চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ইলমের সঙ্গে আমল, উত্তম চরিত্র ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন।

পরিশেষে মাদরাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষার্থীদের সফলতা এবং দ্বীনি শিক্ষার এ খেদমতকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মাদরাসার এ শিক্ষা কার্যক্রমকে সফল করার পেছনে যাঁরা নানাভাবে সহযোগিতা, পরামর্শ, শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছেন , সম্মানিত আসাতিযায়ে কেরাম, পরিচালনা কমিটি, শুভানুধ্যায়ী, এলাকাবাসী এবং মাদরাসা-সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল।

আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, শিক্ষার্থীদের ইলমে নাফে‘ ও আমলে সালেহার তাওফিক দান করুন এবং এ দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল ও সমৃদ্ধ করুন। আমীন।

📢 প্রথম সাময়িক পরীক্ষার ছুটি শেষে আগামীকাল (৩১ জুলাই ২০২৬ ইং., শুক্রবার) মাদরাসা খুলছে।আল্লাহ তাআলা মাদরাসা-সংশ্লিষ্ট স...
30/07/2026

📢 প্রথম সাময়িক পরীক্ষার ছুটি শেষে আগামীকাল (৩১ জুলাই ২০২৬ ইং., শুক্রবার) মাদরাসা খুলছে।

আল্লাহ তাআলা মাদরাসা-সংশ্লিষ্ট সকল ছাত্র ও উস্তাদকে সুস্থতা ও নিরাপত্তার সাথে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হওয়ার তাওফিক দান করুন।

اللهم آمين يا رب العالمين

মহান আল্লাহ তাআলা আমাদের সম্মানিত আসাতিযায়ে কেরাম, প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসাসংশ্লিষ্ট সকলকে নিজ নিজ গন্তব্য...
23/07/2026

মহান আল্লাহ তাআলা আমাদের সম্মানিত আসাতিযায়ে কেরাম, প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসাসংশ্লিষ্ট সকলকে নিজ নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছার তাওফীক দান করুন।

ছুটির সময়গুলো কল্যাণময়, বরকতময় ও ফলপ্রসূ করুন। নির্ধারিত সময়ে সকলকে সুস্থ, নিরাপদ ও প্রফুল্লচিত্তে পুনরায় মাদ্রাসায় উপস্থিত হওয়ার তাওফীক দান করুন। আমীন।

🌿 আলহামদুলিল্লাহ!📝 ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষা আজ ১৬ জুলাই ২০২৬ থেকে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব...
16/07/2026

🌿 আলহামদুলিল্লাহ!

📝 ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষা আজ ১৬ জুলাই ২০২৬ থেকে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে শুরু হয়েছে।

আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ বছর একটি নয়; দুটি পৃথক হলরুমে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত আসাতিযায়ে কেরাম সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরিদর্শনের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছেন।

ইনশাআল্লাহ, আগামী সোমবার থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি সকল শিক্ষার্থীকে উত্তম ফলাফল অর্জনের তাওফীক দান করুন, তাদের ইলমে বরকত দান করুন এবং সম্মানিত আসাতিযায়ে কেরামের ইখলাসপূর্ণ খেদমত কবুল করুন। আমীন।

সম্মানিত অভিভাবক, শুভানুধ্যায়ী ও দ্বীনপ্রেমী সকলের নিকট আমাদের মাদরাসা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া কামনা করছি।

بارك الله في الجميع، وجزاهم الله خيرًا.

#ঘাগড়া_পোড়াবাড়ীয়া_আব্দুর_রহমান_খান_ইসলামিয়া_মাদরাসা
#প্রথম_সাময়িক_পরীক্ষা
িজরি
িক্ষাবর্ষ

🌿 আলহামদুলিল্লাহ!মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার রুটিন প্রস্তুত।সম্মানিত আসাতিযায়ে কেরাম শিক্ষার্থীদের উত্তম ফলাফল ও স...
11/07/2026

🌿 আলহামদুলিল্লাহ!

মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার রুটিন প্রস্তুত।

সম্মানিত আসাতিযায়ে কেরাম শিক্ষার্থীদের উত্তম ফলাফল ও সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মহান আল্লাহ তাআলা তাঁদের এই ইখলাসপূর্ণ মেহনত কবুল করুন এবং এতে বরকত দান করুন।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার তাওফীক দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ! 🌿ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার ৩০তম বৃত্তি পরীক্ষা ও ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় “ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্...
09/07/2026

আলহামদুলিল্লাহ! 🌿

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার ৩০তম বৃত্তি পরীক্ষা ও ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় “ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার” ঈর্ষণীয় সাফল্য দৈনিক ইনকিলাব-এ প্রকাশিত হয়েছে।

সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত আসাতিযায়ে কেরাম, অভিভাবক, পরিচালনা কমিটি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের এই ধারাবাহিক সফলতা অব্যাহত রাখুন। আমীন।

📰 বিস্তারিত সংবাদ:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা ইত্তেফাকুল মাদার...

Address

Porabaria, Mirbari, Gafargaon
Mymensingh
2230

Telephone

+8801305435793

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা:

Shortcuts

Share

Category