16/11/2025
আমরা কেন এগিয়ে👇
👉 আধুনিক ও বিজ্ঞান নির্ভর শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার অনন্য সমন্বয়ে হলি টাচ্ একাডেমি পাঠ পরিকল্পনায় সবচেয়ে এগিয়ে আছে।
👉 ডে-কেয়ার সহ সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত নিবিড় পরিচর্যার ফলে শিক্ষার্থীরা পাচ্ছে নিরবচ্ছিন্ন পড়াশোনার সুযোগ।
👉 আরবি শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদানের ফলে আল কোরআন পাঠ সহীহ ও সাবলীলতা আসে।
👉 প্রয়োজনীয় দোয়া ও মাসা আলা, মাসায়েল শিক্ষা এবং ঈদ ও জানাযার নামাজ সহ ইসলামের জরুরি দিক গুলো গুরুত্বের সাথে শিক্ষা দেয়া হয়। যার ফলে স্কুলের শিক্ষার্থী হয়েও ধর্মীয় শিক্ষায় পিছিয়ে থাকার সুযোগ নেই।
👉 আইসিটি ক্লাসে নিয়মিত ব্যবহারিক সহ বিস্তারিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ও সময়োপযোগী টেকনোলজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অধুনিক স্রোতধারায় অন্তর্ভুক্ত রাখা হয়। যার ফলে শহরের শিক্ষা ও গ্রামের শিক্ষার প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছে হলি টাচ্ একাডেমি।
👉 নৈতিক শিক্ষা ও মোবাইল সহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তি এড়াতে নিয়মিত কাউন্সিলিং ও সৃজনশীলতার বিকাশের জন্য টাস্ক প্রদান।
👉 শিশুদের বিজ্ঞানমনষ্ক করার লক্ষ্যে গফরগাঁওয়ে আমরাই প্রথম "বিজ্ঞান মেলা"র মধ্য দিয়ে ২০২৫ সাল থেকে পদার্পন করেছি সম্ভাবনার এক নতুন দোয়ারে। আমরা আশা রাখি আমাদের শিক্ষার্থীরা একদিন বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ইভেন্ট ও কার্যক্রম অব্যাহত থাকবে।
সন্তান আপনার, তার জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করার দায়িত্বও আপনার।