Jatiya Kabi Kazi Nazrul Islam University

Jatiya Kabi Kazi Nazrul Islam University This is the official page of Jatiya Kabi Kazi Nazrul Islam University. It is a public university of Bangladesh. It was established in 2006.

It is located at Trishal Upazila, Mymensingh.

29/09/2026

২ নং গেইটে যান চলাচল বন্ধের বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটে নামফলকের কাজের জন্য ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার দুপুর ০২:৩০ ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। নামফলক লাগানোর স্বার্থে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

(প্রকৌশলী মো. হাফিজুর রহমান)
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ

প্রেস বিজ্ঞপ্তিনজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Ass...
29/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Implementing OBE (Outcome-Based Education) in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment and Assessment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এধরনের প্রশিক্ষণ কর্মসূচি যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগের সাথে তাল মিলিয়ে ইতোমধ্যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ওবিই কার্যক্রম চালু করা হয়েছে, সেই বিভাগগুলোকে ধন্যবাদ। তবে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই এই কার্যক্রম চালু করা হবে। আধুনিক কারিকুলাম চালুকরণে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে থাকতে চাই। ওবিই কারিকুলাম সকল বিভাগে চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে। ওবিই কারিকুলাম চালু এবং তা বাস্তবায়ন করে আমরা বিশ্ব প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকতে চাই।’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাইদার।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ।

22/09/2026
প্রেস বিজ্ঞপ্তিনজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ): জাতীয় কবি কাজী ন...
21/09/2026

প্রেস বিজ্ঞপ্তি
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সোমবার বেলা ১১:০০ ঘটিকায় মাননীয় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিউএসি-এর সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সভার সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স আয়োজনের উপর গুরুত্বারোপ করেন এবং বছরে অন্তত তিনটি জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে তিনি বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ তৈরি করার আগ্রহ ব্যক্ত করেন। একইসাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করে অভিজ্ঞতা ও সংস্কৃতির বিনিময় করার উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় কিউএসি’র সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম, কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং আমন্ত্রিত সদস্য বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন এবং সভা পরিচালনা করেন কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণায় উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিং-এ এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেটকরণ, জার্নাল ইনডেক্সিং, ডি-নথি চালুকরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়ণের সিদ্ধান্ত নেওয়া হয় কিউএসি’র ১২তম সভায়।

স্বাক্ষরিত/-

(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

প্রেস বিজ্ঞপ্তি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন(নজরুল বিশ্ববিদ্যালয়...
15/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবন- এর উদ্বোধনী ফলক উম্মোচন ও ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার বেলা ১১:০০ ঘটিকায় ভবনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাংলা প্রবাদ আছে ‘বাতির নিচে অন্ধকার’। তবে এই প্রবাদ এখন বদলে গেছে, বর্তমান বৈদ্যুতিক বাতির নিচে অন্ধকার থাকে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্কুলের অবস্থাও তেমনি বদলে গেল। যেকোন বিষয়ের ভিত্তি যদি ভালো না হয় তাহলে পরবর্তী অংশও ভালো হবে না। তাই আমরা শিক্ষার ভিত্তি প্রাথমিক স্তর থেকেই গুরুত্ব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভালো স্কুলে শিক্ষার জন্য ক্যাম্পাস ছেড়ে দূরে অবস্থান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসমূখী করতে পারলে বিশ্ববিদ্যালয় তাদের থেকে অনেক বেশি সেবা নিতে পারবে। এই স্কুল গতাণুগতিক স্কুলের চেয়ে অনেক ভালো হবে এবং একটি মডেল স্কুল এন্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করছি। তবে শুধু অবকাঠামোগত এবং শিক্ষকদের মাধ্যমে শিক্ষা দিলেই হবে না, বাসায় শিক্ষাদানে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।’

প্রধান অতিথি আরও বলেন, ‘আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদেরই শিক্ষার সুযোগ দিচ্ছি এমন না, এলাকাবাসীও তাদের সন্তানদের ভর্তি করতে পারবেন। সবার জন্য উম্মুক্ত থাকবে এবং সবাই সমান সুযোগ পাবে। অনেক নামী-দামী স্কুলে পড়ানোর ব্যয় অনেক তবে আমরা অভিভাবকদের যেন কষ্ট না হয় সেই দিক বিবেচনায় নিয়ে ব্যয় নির্ধারণ করবো। স্কুল এন্ড কলেজটি সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে বেষ্টিত। সুতরাং আপনাদের সন্তান এখানে দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। স্কুল এন্ড কলেজের সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে তবে আপনাদেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’

স্কুলের বিদ্যমান অবস্থা উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, ‘এই স্কুলে ৫জন শিক্ষক পাঠদান করছেন। তারা অবৈতনিকভাবে পাঠদান করছেন। তাদের যদি আমরা বেতন না দেই তাহলে তাদের কাছ থেকে মানসম্মত শিক্ষা কীভাবে আশা করবো? তাই শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ ও আবেদন করে ইতোমধ্যেই অনুমোদন নিয়েছি। আশা করি দ্রুতই সরকারিকরণ সম্ভব হবে।’

উদ্বোধন শেষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), বিভিন্ন বিভাগীয় ও দপ্তর প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের একাডেমিক, প্রশাসনিক ও উচ্চতর ব্যাংক কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবন উদ্বোধন শেষে স্কুল এন্ড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

উল্লেখ্য প্রতি তলায় ১১,৫০০ বর্গফুট আয়তনের পাঁচতলা ভীতের উপর পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত এই কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবন। ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনের কাজ সম্পন্ন করা হয়।

স্বাক্ষরতি/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬প্রেস বিজ্ঞপ্তি কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক পৌঁছে দিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্য...
13/09/2026

তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক পৌঁছে দিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মনোনীত নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা 'নজরুল পদক ২০২৬' সংগীতে কণ্ঠশিল্পী শবনম মুশতারীরকে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার সন্ধ্যায় ঢাকায় শিল্পীর বাসায় গিয়ে এই পদক প্রদান করা হয়।

পদক প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পদক কমিটির সদস্য প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং পদক কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. রশিদুন্ নবী, পি এস টু ভিসি আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শবনম মুশতারীর একমাত্র মেয়ে শামারুখ মাহজাবীন ও তাঁর নাতি জাফির জামান চৌধুরী।

উল্লেখ্য নজরুল সংগীত চর্চা ও প্রচার-প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক তাঁকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা 'নজরুল পদক-২০২৬'-এর জন্য মনোনীত করা হয়। এছাড়া নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে পদক প্রদান করা হয়। ১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পদক দুটি প্রদান করার কথা থাকলেও শিল্পী শবনম মুশতারী শারীরিকভাবে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেন নি। যথাযথ সম্মানের সাথে তাঁর বাসায় গিয়ে এই পদক তাঁর হাতে তুলে দেওয়া হয়। এসময় মাননীয় ভাইস-চ্যান্সেলর এই বরেণ্য শিল্পীর সুস্থতা প্রার্থনা করেন।

এস এম হাফিজুর রহমান
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ

প্রেস বিজ্ঞপ্তিনজরুল  বিশ্ববিদ্যালয়ে `Transitional Justice in the 21st Century: Truth, Accountability & the Path to Reco...
10/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে `Transitional Justice in the 21st Century: Truth, Accountability & the Path to Reconciliation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের আয়োজনে `Transitional Justice in the 21st Century: Truth, Accountability & the Path to Reconciliation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য পাঞ্জাব থেকে আগত দিল্লি হাইকোর্টের মেধাবী আইনজীবী এই সেমিনারের বক্তা। বক্তা হিসেবে তাঁকে রাখা খুবই যুক্তিযুক্ত হয়েছে। আমি আশা করবো তাঁর নিকট থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘সেমিনারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় শ্লোগাণ ‘উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায় বিচার চাই)’। আমরা সকলেই ন্যায় বিচার চাই, কিন্তু আমাদের স্বার্থের বিরুদ্ধে রায় গেলেই আমরা মেনে নিতে পারি না। পরিবর্তিত সময়ে আমরা অনেক মব হতে দেখেছি। এখানে অনেক সময় আবেগ কাজ করেছে। আবেগ অনেক সময় ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে, তাই ন্যায় বিচারের ক্ষেত্রে আবেগের স্থান নাই। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত জীবনে শুধু অর্থের দিকে না তাকিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। অর্থের অভাবে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তোমরা (আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা) নিশ্চয়ই তাদের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার নিশ্চিত করবে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দিল্লি হাই কোর্টের এডভোকেট ও মানবাধিকার কর্মী কাওয়ালপ্রীত কর। সেমিনারটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম। সেমিনারে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ।

প্রেস বিজ্ঞপ্তিনজরুল  বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত(নজরুল বিশ্ববিদ্যালয়, ত...
07/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ (Environment Awareness & Carrier in Research)শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই সেমিনারের বিষয় দুইটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে যাকিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। আমরাও এই পরিবেশের একটা অংশ। তবে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় দেশের সরকার ক্ষতিকর পলিথিন উৎপাদন ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও আমরা পলিথিন ব্যবহার বর্জন করতে পারি নি। পলিথিন ও প্লাস্টিকের কারণে অনেক বর্জ্য তৈরি হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই বর্জ্যকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে পারি। এর জন্য প্রয়োজন গবেষণা ও গবেষণার সঠিক বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা পরিচ্ছন্ন, সুন্দর, নান্দনিক, সবুজ ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও দেশের পরিবেশ রক্ষায় সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরাও সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।’ এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকলকে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আমিন। সেমিনারটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গবেষণায় ক্যারিয়ার বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. বখতিয়ার উদ্দিন। দ্বিতীয় পর্বে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নকিবুল হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন আক্তার শিমু।

সেমিনারটি হিট (Higher Education Acceleration & Transformation- HEAT)প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ।

Address

Trishal
Mymensingh
2224

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jatiya Kabi Kazi Nazrul Islam University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share