05/05/2023
মক্কাবাসীরা মক্কায় তাদের শিশুদের বেড়ে ওঠা নিয়ে চিন্তিত ছিল। কারণ তীর্থস্থান এবং বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় মক্কায় প্রচুর অনারব এবং বিদেশী লোকের সমাগম থাকত। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মক্কায় পাড়ি জমাত। তাই মক্কা বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুব একটা সাস্থ্যকর জায়গা ছিল না। এর তুলনায় মরুভূমি ছিল অনেক বেশি স্বাস্থ্যকর। আর আচার-আচরণ ও ভাষা-সংস্কৃতি ভালোভাবে শেখার জন্যও মরু অঞ্চলের পরিবেশ ছিল অনেক বেশি উপযোগী। এসব কারণেই মক্কার অভিজাত পরিবারগুলো তাদের সদ্যপ্রসূত বাচ্চাদের পরিচর্যা এবং লালন-পালনের জন্য মরুভূমির বেদুইন কোনো মহিলাদের কোলে তাদের সন্তানদের তুলে দিত।