MSS Master's Final Year 2019-20 All Information

MSS Master's Final Year 2019-20 All Information জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের মাস্টার্স পে?

এস এস সি পরীক্ষা_২০২৩ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...বরিশাল বোর্ড...
03/05/2023

এস এস সি পরীক্ষা_২০২৩
ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...
বরিশাল বোর্ড...

এস এস সি পরীক্ষা_২০২৩ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...ঢাকা বোর্ড...
03/05/2023

এস এস সি পরীক্ষা_২০২৩
ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...
ঢাকা বোর্ড...

এস এস সি পরীক্ষা_২০২৩ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...রাজশাহী বোর্ড...
03/05/2023

এস এস সি পরীক্ষা_২০২৩
ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...
রাজশাহী বোর্ড...

এস এস সি পরীক্ষা_২০২৩ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...চট্টগ্রাম বোর্ড...
03/05/2023

এস এস সি পরীক্ষা_২০২৩
ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান...
চট্টগ্রাম বোর্ড...

আসসালামু আলাইকুম, আজ ২৬_ই মার্চ ২০২৩। তারাবি নামাজের পর ,রাত ১০ টা থেকে এক্সাম, এই ১-১৩ পেইজ এর উপর।``👉ম্যাসেঞ্জার গ্রুপ...
26/03/2023

আসসালামু আলাইকুম, আজ ২৬_ই মার্চ ২০২৩।
তারাবি নামাজের পর ,রাত ১০ টা থেকে এক্সাম, এই ১-১৩ পেইজ এর উপর।``👉ম্যাসেঞ্জার গ্রুপ```
_এডমিন,_
এনাশী চৌধুরী
Nasrin Akter
MD.Najim Uddin

22/03/2023

প্রাথমিকের পরীক্ষার নিয়োগ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকদের জন্য অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন চলবে ১০ থেকে ২৪ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। অতি শীঘ্রই দ্বিতীয় ধাপের আবেদন আসতেছে।
ধন্যবাদ সবাইকে

আসালামুয়ালাইকুম,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার আবেদন ফরম পূরণ ০৫/১২/২০২২ থেকে শ...
21/12/2022

আসালামুয়ালাইকুম,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার আবেদন ফরম পূরণ ০৫/১২/২০২২ থেকে শুরু হয়েছে।

🚫 আবেদনকারী পরীক্ষার্থীদের On-line এ আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমা ০৫/১২/২০২২ হতে ০৫/০১/২০২৩ পর্যন্ত চলবে।

পরীক্ষার অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলীঃ

👉 ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২০ সালের প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।

👉 ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০১৮ এবং ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে নাই তারা ২০২০ সালের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল পত্রের/কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

👉 ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০১৮ এবং ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক না একাধিক পত্রে F গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২০ সালের পরীক্ষায় শুধুমাত্র F গ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

👉 ২০১৯ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশ নিয়ে যেসব শিক্ষার্থী এক না একাধিক পত্রে F গ্রেড পেয়েছে সেসব শিক্ষার্থী F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষায় অংশ নিবে এবং একই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত কোর্সে গ্রেড উন্নয়নের লক্ষ্যে অংশগ্রহণ করতে পারবে। এসব শিক্ষার্থী ২০২০ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে মান উন্নয়ন/গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।

👉 ২০১৯ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী CGPA- 2.5 এর কম পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা ২০২০ সালের শুধুমাত্র ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের পরীক্ষায় সেসব কোর্স/পত্রে C এবং D গ্রেড পেয়েছে শুধুমাত্র সেসব কোর্স/পত্রে {সর্বোচ্চ ০২(দুই)টি পত্রে} মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

🚫 উল্লেখ্য , এসব শিক্ষার্থীর ইন-কোর্স /ব্যবহারিক ,টার্মপেপার ,মৌখিক পরীক্ষার পূর্ববর্তী বছরের নম্বর বহাল থাকবে।

অনলাইনে আবেদন - ফরম পূরণের নিয়মাবলীঃ
👉 আবেদনকারীকে নিজ দায়িত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (http://ems.nu.ac.bd/student-login) ওয়েবসাইট এ প্রবেশ করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে লগইন করতে হবে।

লগইন করার পর বাম পাশের ম্যানু বার থেকে Form Fillup ম্যানুতে ক্লিক করে Apply Now বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য যেমনঃ পরীক্ষার বিষয়,মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে Submit বাটনে ক্লিক করে Pop - Up ম্যানু থেকে Form Fillup নিশ্চয়নের জন্য YES বাটনে ক্লিক করতে হবে অন্যথায় নিশ্চয়ন না করতে চাইলে CANCEL ❌ বাটনে ক্লিক করতে হবে।

Form Fillup নিশ্চয়ন করার পর APPLICATION FORM ডাউনলোড করে প্রিন্ট কপি এবং পরীক্ষার নির্ধারিত ফি সহ স্ব স্ব কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ।Form Fillup এর সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর PAYMENT STATUS পেইড (PAID) দেখাবে।

👉 আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ দুই কপি ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হয়।

আশা করি সবাই নির্ধারিত সময়ের মধ্যে Form Fillup সম্পূন্ন করে ফেলবেন।
সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন ।
আল্লাহ্ হাফেজ।

মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগপরীক্ষাঃ ২০২০শাসনের সমস্যাবলি (Problems Of Governance)বিষয় কোডঃ ৩১১৯০৭ক-বিভাগ (অতি...
26/10/2022

মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
পরীক্ষাঃ ২০২০
শাসনের সমস্যাবলি (Problems Of Governance)
বিষয় কোডঃ ৩১১৯০৭
ক-বিভাগ (অতি সংখিপ্ত প্রশ্ন ও উত্তর)

মান–১x১০=১০
(ক) সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কোন প্রতিষ্ঠান? [Which organization first give the concept of good governance?]
উত্তরঃ সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় বিশ্বব্যাংক।

(খ) নাৎসিবাদের প্রবর্তক কে? [Who is the introducer of Na**sm?]
উত্তরঃ নাৎসীবাদের প্রবর্তক এডলফ হিটলার।

(গ) বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি কার্যকর? [What type of economy exist in Bangladesh?]
উত্তরঃ বাংলাদেশে মিশ্র অর্থনীতি কার্যকর রয়েছে।

(ঘ) 'Aspects of Political Development' গ্রন্থটির লেখক কে? [Who is the author of the book 'Aspects of Political Development'?]
উত্তরঃ লুসিয়ান ডব্লিউ. পাই (Lucian W. Pye)

ঙ. SSRC এর পূর্ণরূপ লিখ। [Write the full form of SSRC.)
উত্তরঃ SSRC এর পূর্ণরূপ--Social Science Reaserch Council.

(চ) “সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে।”-উক্তিটি কার? ["Property produce the empire"-Who's statement?]
উত্তরঃ উক্তিটি হ্যারিংটন-এর।

(ছ) দুর্নীতি কী? [What is corruption?]
উত্তরঃ দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বুঝায়। যা অবৈধ ও জনস্বার্থ বিরােধী এবং নীতিহীনতা ও বিধি-বহির্ভূত কাজ।
অথবাঃ সাধারণত দুর্নীত বলতে দায়িত্বে অবহেলা ,ক্ষমতার অপব্যবহার ও নীতিবহির্ভূত কাজকে দুর্নীত বলে।

(জ) মিশ্র অর্থনীতি কী? [What is mixed economy?]
উত্তরঃ সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতিই হলাে মিশ্র অর্থনীতি।

(ঝ) ক্ষমতা কী? [What is power?]
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারনা হচ্ছে ক্ষমতা।ক্ষমতার বলে পৃথিবীর সকল রাষ্ট্রই শক্তিমান।সাধারণভাবে ক্ষমতা বলতে কোন নির্দিষ্ট ঘটনা ঘটানাের সামর্থ্যকেই বুঝায়।

(ঞ) স্বচ্ছতা কী? [What is transparency?]
উত্তরঃ স্বচ্ছতা হলাে কোনাে কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র।

(ট) Foedus' শব্দের অর্থ কী? [What is the meaning of the word 'Foedus'?)
উত্তরঃ 'Foedus' শব্দের অর্থ সন্ধি বা মিলন।

(ঠ) উচ্চ রাজনৈতিক সংস্কৃতি কী? [What is high political culture?)
উত্তরঃ উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলতে যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সজাগ ও সক্রিয় সদস্য মনে করে এবং প্রয়ােজনবােধে তারা ক্ষমতা প্রয়ােগ করে।

(ড) সরকার কী? [What is government?]
উত্তরঃ সরকার হলো একটি কার্যনির্বাহী মাধ্যম যার দ্বারা নীতি নির্ধারিত হয় ও সরকারের কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।

(ঢ) সংকট কাকে বলে? [What is called crisis?]
উত্তরঃ সংকট হলাে কোনাে ব্যবস্থার একটি Complex situation বা জটিল পরিস্থিতি।

(ণ) Power and Society' বইটি কে লিখেছেন? Who wrote the book 'Power and Society'?]
উত্তরঃ চার্লস মেরিয়াম (Charles Meriam)

(ত) রাজনৈতিক দলব্যবস্থা কী? What is political party system?]
উত্তর : রাজনৈতিক দল হলাে এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে।

(থ) অধুনিক রাষ্ট্র কী? [What is modern State?]
উত্তরঃ আধুনিক রাষ্ট্র হলাে জনকল্যাণমূলক রাষ্ট্র।

(দ) অর্থনৈতিক পরিকল্পনা কী? What is economic planning?)
উত্তরঃ যে সুচিন্তিত কর্মসূচি ও প্রয়াসের মাধ্যমে জনগণের অর্থনৈতিক
কল্যাণের পথ সুগম হয়, তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।

(ধ) সামরিক হস্তক্ষেপ কী? [What is military intervention?)
উত্তরঃ অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই বলা হয় সামরিক হস্তক্ষেপ।

নোটঃ এই অতি সংখিপ্ত প্রশ্নগুলো ২০২০ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ন।

আসালামুয়ালাইকুম ,অতি প্রতীক্ষিত মাষ্টার্স ফাইনাল ১৮-১৯ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। NUMFRegistration No and send to 1622...
02/10/2022

আসালামুয়ালাইকুম ,
অতি প্রতীক্ষিত মাষ্টার্স ফাইনাল ১৮-১৯ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। NUMFRegistration No and send to 16222
অথবা মাষ্টার্স ম্যাসেঞ্জার গ্রুপ চোখ রাখুন।
ধন্যবাদ সবাইকে........http://results.nu.ac.bd/

আসালামুয়ালাইকুম,আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।জাতীয় বিশ্বিদ্যালয়ের,মাষ্টার্স,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে ...
20/09/2022

আসালামুয়ালাইকুম,
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
জাতীয় বিশ্বিদ্যালয়ের,
মাষ্টার্স,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।

মাস্টার্স ফাইনাল ১৯-২০
পরীক্ষা: ২০২০
👉 শাসনের সমস্যাবলি(Problems Of Governance)
👉 বিষয় কোড:৩১১৯০৭
সংক্ষিপ্ত প্রশ্ন -

প্রশ্নঃ ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বুঝ?
উত্তর:
ভূমিকাঃ
রাষ্ট্রবিজ্ঞাননিগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতাকে সঙ্গায়িত করার চেষ্টা করছেন। এ কারণে ক্ষমতার সঙ্গা সম্পর্কে কোন ঐকমত্য প্রতিষ্টিত হয়নি। রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা থেকে ক্ষমতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে।

ক্ষমতাঃ রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা হচ্ছে ক্ষমতা।ক্ষমতার বলে পৃথিবীর সব রাষ্ট্রই শক্তিমান।সাধারণভাবে ক্ষমতা বলতে কোন নির্দিষ্ট ঘটনা ঘটানোর সমর্থককে বুঝায়।

প্রামাণ্য সংজ্ঞাঃ

১) কার্ল ফ্রেডারিক এর মতে, ক্ষমতা বলতে একটি নির্দিষ্ট ধরনের মানবিক সম্পর্কে বুঝায়।
৩) অরগ্যানস্কি বলেন যে , নিজের লক্ষ্য অনুসারে অন্যের আচার ব্যবহারকে প্রভাবিত করার সামর্থ্য হচ্ছে ক্ষমতা।

কর্তৃত্বঃ
রাজনৈতিক ক্ষমতা ফলপ্রসূ করার জন্যে জনগণের আনুগত্য প্রয়োজন।রাজনৈতিক ক্ষমতার সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্ব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এ প্রসঙ্গে অ্যালান বল বলেছেন, Political Power Usually Accompanied By Authority.

সাধারণ অর্থেঃ
নেতৃত্ব বা আদেশ দানের ক্ষমতা বা অধিকারকে কর্তৃত্ব বলে।

প্রামাণ্য সংজ্ঞাঃ
১) হেনরি ফেয়ল এর মতে,
কর্তৃত্ব বলতে বুঝায় আদেশ অধিকার ও আনুগত্য আদায়ের ক্ষমতা।
২) রিকি ডব্লিউ.গ্রিফিন এর মতে,
প্রতিষ্ঠানের আইনসঙ্গত ক্ষমতাকে কর্তৃত্ব বলে।
৩) রবার্ট ডাল এর মতে,
কর্তৃত্ব বলতে বৈধ প্রবাবকে বুঝানো হয়।
৪) আলফ্রেড ডি. গ্রাজিরা এর মতে,
কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতা।

উপসংহারঃ....................

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when MSS Master's Final Year 2019-20 All Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share