📌 একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের কাছে একটি Facebook পেইজ থাকা সত্ত্বেও, যেখানে স্কুলের চলমান অবস্থা,খবরাখবর কিছুই শেয়ার করা হয় না।বরং পেইজটা অনেকদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থরয়েছে ঠিকমতো পরিচালিত হয় না,স্কুল সংক্রান্ত কোনো দরকারি তথ্যও পাওয়া হয়না।
আমাদের স্কুলের একটি পুরোনো পেইজ (যেটা প্রায় ২-৩ বছর পরে ছিল) আবার সক্রিয় করা হয়েছে।
এখানে সামনের দিনে আপনাদের জন্য আরও অনেক তথ্য, আপডেট এবং কাজে লাগার মতো বিষয় শেয়ার করা হবে।
দয়া করে পেইজটি অনুসরণ করুন এবং আপনার মতামত জানান। 🤝
Charniamat Adarsha High School
সবাইকে স্বাগতম আমাদের পেইজে।
21/12/2023
আজকের বিকেল 🥰
২১/১২/২০২৩ খ্রি
13/11/2023
আজকের বিকেল 🥰🥀
সোমবার ১৩/১১/২৩ খ্রি
28/07/2023
BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, MYMENSINGH
RESULT OF SSC EXAMINATION, 2023
Institution: Charniamat Adarsha High School CHARNIAMAT ADARSHA HIGH SCHOOL (EIIN: 112079)
Centre: Vitkandi, Thana/Upazilla: PHULPUR, Zilla: MYMENSINGH
No. of Students: { Examinee: 27, Appeared: 26, Passed: 24, Percentage of Pass: 92.31, GPA 5: 0 }
RESULT SUMMARY
28/11/2022
2022 সালের এসএসসির পরীক্ষা।
আমাদের স্কুলের রেজাল্ট।
21/11/2022
#নিউজ
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর!
#যুগান্তর প্রতিবেদন
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ১৫ সেপ্টেম্বর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
20/02/2022
শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে মানতে হবে যে ২০ নির্দেশনা
#প্রথমআলো
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে মঙ্গলবার। এ বিষয়ে রোববার ২০ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নিতে মাউশির সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
নির্দেশনাগুলো হলো যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, সশরীর শ্রেণি কার্যক্রমে শুধু তাদেরই অংশ নেওয়া; শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথসহ অন্যান্য জায়গায় করোনা মহামারি সম্পর্কে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়গুলো ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা; শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণের ব্যবস্থা করা; পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা; অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত রাখা; শিক্ষার্থীদের ক্লাসসূচি আগের নির্দেশনা মেনে প্রণয়ন করা; ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সব প্রবেশ ও প্রস্থানপথ ব্যবহারের ব্যবস্থা করা এবং একটি প্রবেশ বা প্রস্থানের পথ থাকলে সে ক্ষেত্রে একাধিক প্রবেশ ও প্রস্থানের পথের ব্যবস্থা করা; প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা।
নির্দেশনার মধ্যে আরও রয়েছে প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান ও বাসা থেকে আসা–যাওয়া করবে, সে বিষয়ে তাদের অবহিত করা; প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা; সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ ও আঙিনা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; প্রতিষ্ঠানের সব ‘ওয়াশ রুম’ নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা; শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ অন্য কারও প্রবেশ, অবস্থান ও প্রস্থানের সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করা; শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এবং অন্যদের সঠিকভাবে মাস্ক পরিধান করার বিষয়টি নিশ্চিত করা; প্রতিষ্ঠানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা; শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা এবং ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা; খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা; প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরূপণ করা; স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করার ব্যবস্থা করা এবং প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে সভা করে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল, সেই সময়ও এ ধরনের বেশ কিছু নির্দেশনা মানতে হয়েছিল। নির্দেশনা মেনে ক্লাস চলার মধ্যেই নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার; যা সোমবার পর্যন্ত বহাল রয়েছে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ছুটি আর বাড়ছে না। অবশ্য প্রাথমিকের ছুটি ১ মার্চ পর্যন্ত বাড়ানোয় এসব বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ।
10/02/2022
শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের তথ্য পাঠানোর নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কভিড-১৯ অতিমারির সময়ে শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিঃ দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, সব প্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাটা কালেকশন মডিউলে গিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য দিয়েছেন কি না তা ওয়েবসাইটে গিয়ে মনিটর করবেন এবং সব প্রতিষ্ঠানের তথ্য পাঠানো নিশ্চিত করতে হবে। এসংক্রান্ত একটি ম্যানুয়াল যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য অনলাইনে পাঠাতে নির্দেশনা রয়েছে মাউশির।
20/12/2021
এসএসসির ফল প্রকাশ এ মাসেই
#যুগান্তর
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানানো হয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, গতকাল রোববার এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এসএসসি-সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে।
বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লিখিত দিনের পর বা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে।
গত ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Phulpur
Mymensingh
2150