ICT Solution

ICT Solution ICT | Math | Motivation
Teaching Classes 9–12 with passion
HSC ICT Book Author
Learn Smart. Think Deep. Score High

25/07/2026

HSC-28 থেকে HSC(ICT) তে Python Language যুক্ত করা হচ্ছে

HSC-26 এর বোর্ড কর্তৃক উত্তর নির্দেশিকা
19/07/2026

HSC-26 এর বোর্ড কর্তৃক উত্তর নির্দেশিকা


18/07/2026

SSC-26 এর ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে না। তবে চলতি মাসেই ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

17/07/2026

সোমবার এসএসসির ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বিত হতে পারে

13/07/2026

HSC পরীক্ষা শুধু একটি বোর্ড পরীক্ষা নয়; এটি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই পরীক্ষা এমন পরিবেশে হওয়া উচিত, যেখানে সব পরীক্ষার্থী সমান সুযোগ নিয়ে অংশ নিতে পারে।

বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বন্যা, বিদ্যুৎ সমস্যা ও যাতায়াতের দুর্ভোগ দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী চরম ভোগান্তি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে, আবার অনেকের জন্য ঠিকমতো প্রস্তুতি নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় প্রয়োজন হলে কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া অস্বাভাবিক কিছু হতো না।

একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মানসিক চাপ সহজে দূর হয় না। বিশেষ করে HSC-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য একটি স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি।

এটি কোনো পরীক্ষা বাতিলের দাবি নয়, কিংবা পড়াশোনা পিছিয়ে দেওয়ার কথাও নয়। এটি শুধু একটি অনুরোধ—পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে দেশের সব পরীক্ষার্থী যতটা সম্ভব সমান ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে।

HSC 2026 ব্যাচের প্রতিটি পরীক্ষার্থীর জন্য অনেক শুভকামনা। আশা করি, সব অনিশ্চয়তা কাটিয়ে তোমরা তোমাদের সেরাটা দিতে পারবে।

আলহামদুলিল্লাহ শতভাগ কমন
11/07/2026

আলহামদুলিল্লাহ শতভাগ কমন


05/07/2026

বাংলাদেশের পক্ষ থেকে ব্রাজিলকে আন্তরিক অভিনন্দন!

HSC পরীক্ষা চলমান। দেশের লাখো শিক্ষার্থী যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে, তাই ব্রাজিল মহান ত্যাগ স্বীকার করে আজকের ম্যাচটা হেরে গেছে।

জয় পেলে তো সারারাত উদযাপন চলত, স্ট্যাটাস-স্টোরিতে টাইমলাইন ভরে যেত। কিন্তু দেশের ভবিষ্যৎ আগে, ফুটবল পরে!

ধন্যবাদ ব্রাজিল, বাংলাদেশের পরীক্ষার্থীদের কথা ভাবার জন্য।
এবার সবাই বই খুলে বসো… বিশ্বকাপ আবার আসবে, কিন্তু HSC পরীক্ষা আবার দিতে চাইবে না!

29/06/2026

HSC 2026 🤍

সত্যি বলতে, তোমাদের বিদায়টা আমি যেভাবে কল্পনা করেছিলাম, সেভাবে দিতে পারলাম না। সময়ের স্বল্পতায় হয়তো শেষ ক্লাসের অনেক কথাই বলা হলো না। সেই আক্ষেপটা আমার থেকেই যাবে।

শিক্ষক হিসেবে আমি কখনো চাইনি তোমরা শুধু বইয়ের কিছু অধ্যায় শিখে চলে যাও। আমার চাওয়া ছিল, তোমরা এমন মানুষ হও যারা কোনো কঠিন পরিস্থিতির সামনে ভেঙে পড়বে না, বরং ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজবে। যদি এই একটি শিক্ষা তোমাদের মনে থেকে যায়, তাহলে আমার পড়ানো সার্থক।

তোমাদের প্রতিটি ক্লাস, প্রতিটি প্রশ্ন, প্রতিটি হাসি, এমনকি দুষ্টুমিগুলোও আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। হয়তো সামনে সবাই নিজ নিজ স্বপ্নের পথে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি সবসময় চাইব—তোমরা ভালো থাকো, ভালো মানুষ হও, আর নিজের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করো।

পরীক্ষার ফলাফল জীবনের একটি অংশ মাত্র। জীবনে আরও বড় পরীক্ষা আসবে। সেখানেও যেন তোমরা সততা, ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারো—এই দোয়াই করি।

আল্লাহ তোমাদের প্রত্যেকের জীবন সহজ করে দিন, নেক হায়াত দান করুন, তোমাদের স্বপ্নগুলো কবুল করুন এবং দুনিয়া-আখিরাতে সফলতা দান করুন।

তোমাদের বিদায় হয়তো ঠিকভাবে জানাতে পারিনি, কিন্তু দোয়া আর শুভকামনা সবসময় থাকবে।

ভালো থেকো, HSC 2026

HSC 2026আর মাত্র একটি দিন…আগামীকাল হয়তো শেষবারের মতো তোমাদের উপস্থিতি একসাথে দেখবো। শেষবারের মতো একই ক্লাসরুমে বসে গল্প...
28/06/2026

HSC 2026

আর মাত্র একটি দিন…

আগামীকাল হয়তো শেষবারের মতো তোমাদের উপস্থিতি একসাথে দেখবো। শেষবারের মতো একই ক্লাসরুমে বসে গল্প হবে, হাসি হবে, ছবি তোলা হবে। তারপর সবাই ছুটে যাবে নিজ নিজ স্বপ্নের পথে।

শিক্ষক হিসেবে আমার কাছে তোমাদের এই ব্যাচটা শুধু একটা ব্যাচ নয়; অনেক স্মৃতি, অনেক গল্প আর অনেক ভালোবাসার নাম।

আগামীকাল দেখা হবে বিদায় অনুষ্ঠানে। হয়তো মুখে সব কথা বলা হবে না, কিন্তু দোয়া আর শুভকামনা সবসময় থাকবে।

ভালোবাসা রইল,
স্মৃতি রইল,
সাফল্যের কামনা রইল সবসময়।

২৯ জুন, ২০২৬ | সোমবার

ICT Solution By Hashibul Hasan Sifat

25/06/2026

বিষয়টা তদন্তের দাবি রাখে।

এতটুকু একটা বাচ্চা হঠাৎ করে আর্জেন্টিনার সমর্থক হলো কীভাবে?

সাফওয়ানকে আলোর পথে ফিরিয়ে আনতে সবাই এগিয়ে আসুন!

Address

457/2, Balipara Road, Trishal
Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category