Ambikagonj College

Ambikagonj College অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
ময়মনসিংহ সদর
ময়মনসিংহ।
স্থাপিতঃ ১৯৯৪ খ্রী.
শিক্ষা, নৈতিকতা ও সাফল্যের প্রতীক - অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের কর্মসূচিমহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে অম্বিকাগঞ্জ মহাব...
17/12/2025

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের কর্মসূচি

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসটির সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

পরবর্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান ৩০ লক্ষ বীর শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহবুব হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব মোঃ মাহবুবুল আলম রাসেল এবং সমাজকর্ম বিষয়ের প্রভাষক জনাব শাহজাহান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল বিষয়ের প্রভাষক জনাব মোঃ মিজানুর রহমান ফকির।

এর পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভার সভাপতি তাঁর বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক জনাব মোঃ রেজাউল হক।

পরবর্তীতে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে আরও সুদৃঢ় ও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শোক সংবাদঅত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিষয়ের প্রভাষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবি...
14/12/2025

শোক সংবাদ

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিষয়ের প্রভাষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির–এর শ্রদ্ধেয় পিতা হাজী জনাব মোহাম্মদ আব্দুল মালেক আজ সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায় ইন্তেকাল ফরমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা আগামীকাল সকাল ১১:০০ টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।

অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ময়মনসিংহ সদর, ময়মনসিংহনোটিশএতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের...
30/10/2025

অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

নোটিশ

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট (প্রাক-নির্বাচনী) পরীক্ষা গতকাল ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিত হচ্ছে।

যে সকল ছাত্র-ছাত্রী উক্ত প্রি-টেস্ট (প্রাক-নির্বাচনী) পরীক্ষায় অনুপস্থিত থাকবে বা অনুত্তীর্ণ হবে, তারা কোনভাবেই টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

নির্দেশক্রমে,
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

নোটিশঃতারিখ: ২১ অক্টোবর ২০২৫সর্বজনবিদিত যে, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং- ০৭.০০.০০০০.১৭৩.০৫.০৪৮.১০.২৬৩, তারিখ: ২১/১০/২...
21/10/2025

নোটিশঃ
তারিখ: ২১ অক্টোবর ২০২৫
সর্বজনবিদিত যে, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং- ০৭.০০.০০০০.১৭৩.০৫.০৪৮.১০.২৬৩, তারিখ: ২১/১০/২০২৫ খ্রি. মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই প্রজ্ঞাপনের আলোকে এবং সরকারের সদ্য ঘোষিত নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রতিষ্ঠান অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়-এর শিক্ষক ও কর্মচারীবৃন্দের চলমান আন্দোলন থেকে সরে এসে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

আগামীকাল ২২/১০/২০২৫ খ্রি. থেকে সকল শিক্ষক-কর্মচারীকে যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি পরিচালনার জন্য অনুরোধ করা হলো।

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা বিশ্বাস করি—এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে এবং সার্বিক শিক্ষা পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

মোহাম্মদ মাহবুব হোসেন
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

🎓✨ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে ভর্তির সুবর্ণ সুযোগ! ✨🎓প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর...
16/09/2025

🎓✨ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে ভর্তির সুবর্ণ সুযোগ! ✨🎓

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ৪র্থ ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছে!
👉 আবেদন করতে ভিজিট করুন: www.xiclassadmission.gov.bd

📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
✅ আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)
✅ আবেদন শেষ: ২২ সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:০০ টা
✅ ফল প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ৮:০০ টা
✅ সিলেকশন নিশ্চিতকরণ: ২৫-২৬ সেপ্টেম্বর ২০২৫ রাত ৮:০০ টা পর্যন্ত
✅ কলেজে ভর্তি: ২৮-২৯ সেপ্টেম্বর ২০২৫

🌟 কেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়?
✔ অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী
✔ আধুনিক ও অনুকূল শিক্ষা পরিবেশ
✔ সহশিক্ষা কার্যক্রমে সমৃদ্ধ ক্যাম্পাস
✔ উজ্জ্বল ভবিষ্যতের নির্ভরযোগ্য ঠিকানা

🔥 বিশেষ ঘোষণা:

⏳ সময় সীমিত! আর দেরি নয়—এবারের ধাপেও শিক্ষার্থীরা পূর্বের ন্যায় পাবেন সরাসরি ভর্তির সুযোগ।

📌 আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে অনলাইনে আবেদন করে নিশ্চিত করুন আপনার সিট।

ℹ️ বি.দ্র.: সরাসরি ভর্তির ক্ষেত্রে আবেদন ও নিশ্চয়ন ফ্রি।

📍 অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
"জ্ঞান ও নৈতিকতায় গড়ে তুলি আলোকিত প্রজন্ম"

তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিতময়মনসিংহ সদরের অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে ২০২...
15/09/2025

তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরের অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণে বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহবুব হোসেন।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সিনথিয়া ও সোলায়মান নবাগতদের উদ্দেশে বক্তব্য রাখে। পরে ফুল দিয়ে নবীনদের বরণ করা হলে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নবীনদের পক্ষ থেকে মো. জাকিরুল ইসলাম আবেগঘন বক্তব্য উপস্থাপন করে।

শিক্ষক-কর্মচারীদের পরিচয় পর্ব শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব মো. আবদুল গনি সরকার এবং বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ— জনাব শফিকুল ইসলাম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), জনাব মো. মাহবুবুল আলম রাসেল (ইংরেজি), জনাব এ এস এম রকিবুল আলম রাফেল (হিসাব বিজ্ঞান), জনাব মোহাম্মদ হুমায়ুন কবির (বাংলা), জনাব শাহজাহান মিয়া (সমাজকর্ম) ও জনাব মোহাম্মদ আল্লামা ইকবাল হোসেন (পৌরনীতি ও সুশাসন)। তাঁরা নবীনদের অধ্যবসায়ী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি জনাব মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহেদ, সভাপতি, এডহক কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি একাদশ শ্রেণিতে বিজ্ঞান শাখা খোলা, ডিগ্রি চালু এবং হোস্টেল স্থাপনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল বিভাগের প্রভাষক জনাব মো. মিজানুর রহমান ফকির এবং ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো. মাহবুবুল আলম রাসেল। শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন এবং উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়।

📢 নোটিশএইচএসসি পরীক্ষা – ২০২৫ (ব্যবহারিক পরীক্ষা)এতদ্বারা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা - ২০২৫ এর পরীক্ষার্থ...
23/08/2025

📢 নোটিশ
এইচএসসি পরীক্ষা – ২০২৫ (ব্যবহারিক পরীক্ষা)

এতদ্বারা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা - ২০২৫ এর পরীক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০৮/২০২৫ খ্রি. সোমবার তারিখে আলমগীর মুনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ কেন্দ্রে ভূগোল ১ম ও ২য় পত্র বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

🔹 সময়সূচি ও রোল রেঞ্জ

সকাল ৯:০০ টা – দুপুর ১২:০০ টা
👉 রোল: ৪০৪৩৪৮ – ৪০৪৫৭১

📍 পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়নোটিশতারিখ: ১৮/০৮/২০২৫ খ্রি.এতদ্বারা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থ...
21/08/2025

অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
নোটিশ

তারিখ: ১৮/০৮/২০২৫ খ্রি.

এতদ্বারা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইসিটি (ICT) বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৪/০৮/২০২৫ খ্রি. তারিখ, রোজ রবিবার, সকাল ১০:০০টা হতে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সকল সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

মোহাম্মদ মাহবুব হোসেন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
অম্বিকাগঞ্জ বাজার,
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

14/08/2025

🎓 ভর্তি বিজ্ঞপ্তি | ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ
📚 অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়
স্থাপিতঃ ১৯৯৪ | চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত কলেজ
🌿 ঐতিহ্যবাহী, নিরিবিলি ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে ওঠা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।

🔔 একাদশ শ্রেণিতে ভর্তি চলছে!

📖 মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

📌 শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়

💡 কেন ভর্তি হবেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে?

✅ অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ
✅ নিয়মিত ক্লাস ও মডেল টেস্ট
✅ সৃজনশীল পাঠদানে মনোযোগ
✅ সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
✅ নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও মনোরম পরিবেশ
✅ কম খরচে মানসম্মত শিক্ষা

📌 EIIN: ১১১৯২০
📍 অবস্থান: অম্বিকাগঞ্জ বাজার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

📞 যোগাযোগ:
📲 ০১৭১২-৪৭১০৫১ (অফিস)
📲 ০১৭২২-১১৮২২০ (আহবায়ক, ভর্তি কমিটি)
📲 ০১৭১৮-৫৯০৮৮২ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)

📣 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন:
👉 https://www.facebook.com/share/198NL1ASjn/

🌟 স্বপ্ন দেখুন, গড়ে তুলুন ভবিষ্যৎ—
অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, জীবন গড়ার আস্থার ঠিকানা।
🙌 শেয়ার করুন, জানিয়ে দিন আপনার বন্ধু-বান্ধবীদেরও!

#ভর্তিচলছে

#মানসম্মতশিক্ষা



#একাদশভর্তি

Address

College Road, Ambikaganj Bazar
Mymensingh
2204

Alerts

Be the first to know and let us send you an email when Ambikagonj College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ambikagonj College:

Shortcuts

Share

Category