12/01/2026
মেধার মূল্যায়নে বায়ো-ইজি: 'ওপেন বুক এক্সাম'-এর পুরস্কার বিতরণী সম্পন্ন
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, গত ২৯শে নভেম্বর শনিবার, বায়ো-ইজি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো 'ওপেন বুক এক্সাম'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই পরীক্ষার প্রতিটি খাতা আমাদের ‘বায়ো-ইজি টিম’ অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করেছে। যোগ্য মেধাবীদের খুঁজে বের করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্বনামধন্য শিক্ষকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল। গুণী শিক্ষকদের দিকনির্দেশনামূলক কথা এবং উপস্থিত মেধাবী শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে অনন্য। আমরা আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানাই বায়ো-ইজি টিমের সেই সকল পরিশ্রমী সদস্যদের—যারা খাতা দেখা, রেজাল্ট তৈরি, ফোন কল, পরীক্ষার গার্ড দেওয়া থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।
শেষে অভিনন্দন জানাই আমাদের প্রিয় শিক্ষার্থীদের। যারা মেধার স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছো, তোমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক। তোমাদের সামনের ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল ও সাফল্যমন্ডিত। তোমাদের মেধার সামান্য মূল্যায়ন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
মেধার জয় হোক, বায়ো-ইজি-র সাথেই থাকো।