26/09/2025
জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় আন্তঃশ্রেনী ফুটবল টূর্নামেন্ট ফাইনাল -২০২৫ ইং।
প্রধান অতিথীদের বক্তব্য পেশ -বিজয়ী দল ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণী পর্ব।
তারিখ:২৫-৯-২৫ইং রোজ বৃহস্পতিবার।
10/07/2025
জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর এসএসসি রেজাল্ট ২০২৫ ইং।
মোট পরিক্ষার্থী :৩৬১ জন
পাশ করেছে : ২৫০ জন
পাশের হার :69.25%
GPA 5:00 - ১৬ জন।
04/02/2025
বিশেষ ঘোষণা।।।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে শেরপুরের গজনীতে শিক্ষা সফর অনুষ্ঠিত হইবে। প্রকাশ থাকে যে , শিক্ষা সফর উপলক্ষে শ্রেণী কার্যক্রম ঐ দিন বন্ধ থাকবে।
আদেশক্রমে
মুহাম্মদ আব্দুল কদ্দুছ
প্রধান শিক্ষক
জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
11/01/2025
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমাদের স্কুল আঙিয়ায় পর্দা উঠলো সুতিয়াখালি ফুটবল প্রিমিয়ার লীগ সিজন ৫ এর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ কে ফজলুল হক ভূইয়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
আয়োজনে:সুতিয়াখালি একাদশ
30/12/2024
আজ জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।
19/12/2024
জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আমাদের সকলে প্রিয় আতাউর রহমান স্যার আজ রাত ৮:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
19/10/2024
প্রতিবছরের ন্যায় আমাদের বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতিয়াখালি একাদশ কতৃক আয়োজিত সুতিয়াখালী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৫।
জহির উদ্দিন শিক্ষা পরিবার হতে শুভকামনা।