20/02/2025
এই কলেজের ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী সকল ছাত্রীদের জানানো যাচ্ছে যে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণকে আগামী ০২/০৩/২০২৫ থেকে ১০/০৩/২০২৫ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ফরম পূরণের জন্য বলা হলো। উক্ত সময়ের মধ্যে কোন পরীক্ষার্থী ফরম পূরণ করতে ব্যর্থ হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
10/02/2025
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের উপবৃত্তি প্রাত্তির আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার লক্ষ্যে কলেজ থেকে আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদিসহ ১৬/০২/২০২৫ইং তারিখের মধ্যে কলেজে জমা দেওয়ার জন্য বলা হলো।
অধ্যক্ষ
হোসনে আরা আকন্দ
13/01/2025
একাদশ শ্রেণির অর্ধবার্ষিক ০৫/০১/২০২৫ইং তারিখ এবং দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরিক্ষা আগামী ০২/০১/২০২৫ইং তারিখ থেকে শুরু হবে।
21/05/2024
ভালুকা উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী এমপিওভূক্ত নারী শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান ও মানবিক শাখায় অনলাইন/সরাসরি ভর্তি চলছে........................।
বিঃদ্রঃ ছাত্রীদের কাছ থেকে মাসিক বেতন নেয়া হয়না। অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের কলেজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়।
27/03/2024
এইচএসসি ২০২৪ পরিক্ষা'র ফরম পূরণ সংক্রান্ত ঃ
✅এইচএসসি-২০২৪ ফরম পূরণের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ০৪/০৪/২০২৪ তারিখে সংশ্লিষ্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
✅ময়মনসিংহ শিক্ষা বোর্ডের HSC পরীক্ষার ফরম পূরণ ১৬/০৪/২০২৪ থেকে শুরু হবে।
✅এইচএসসি ২০২৪ সালের সম্ভাব্য পরিক্ষা ৩০/০৬/২০২৪ইং তারিখ।
বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের ২০২৪ সালের নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য। যদি কোন শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
অধ্যক্ষ
হোসনে আরা আকন্দ
বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজ।
25/03/2024
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন সংক্রান্ত
25/03/2024
কলেজ বন্ধ ঘোষণা সম্পর্কিত বিজ্ঞপ্তি
20/03/2024
বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত ও একাদশ শ্রেণির উপবৃত্তির জন্য আবেদনকৃত ছাত্রীদের সংযুক্ত পত্রের নির্দেশনার আলোকে জানানো যাচ্ছে যে, উপবৃত্তির অর্থ প্রাত্তির জন্য ’নগদ’ অথবা ব্যাংক হিসাব নম্বর খোলা বাধ্যতামূলক করা হয়েছে। তাই উপবৃত্তির অর্থ প্রাত্তির জন্য পূর্বে যাকে অভিভাবক মনোনিত করে বিকাশ বা অন্যান্য একাউন্ট খোলা হয়েছিল তাদেরকেই অভিভাবক রেখে ‘নগদ’ একাউন্ট খুলতে হবে এবং নগদ একাউন্টের তথ্য আগামী ২১-০৩-২০২৪ইং তারিখ থেকে ২৫-০৩-২০২৪ইং তারিখের মধ্যে কলেজ চলাকালীন সময়ে অফিসে জমা দেয়ার জন্য বলা হইল।
আদেশক্রমে
অধ্যক্ষ
বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজ।
শিক্ষার্থীদের স্বার্থে পোস্টটি শেয়ার দেয়ার অনুরোধ রইল।
04/03/2024
বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ১০-০৩-২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা ৬-৩-২০২৪ ইং তারিখের মধ্যে অত্র কলেজের ক্রীড়া শিক্ষক হুছাইন আহমেদ ছায়েদে আলম স্যারের সাথে যোগাযোগ করে খেলায় নাম অন্তর্ভূক্ত করার জন্য বলা হইল।
বি:দ্র: এই কলেজের প্রাক্তন ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় খেলা তারা সকলেই আমন্ত্রিত।
08/02/2024
পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি
30/01/2024
বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অর্ধ বার্ষিক ও নির্বাচনী পরিক্ষা আগামী ০৮-০২-২০২৪ইং তারিখ থেকে নিম্ন-লিখিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।