BAU Public Relations & Publications

BAU Public Relations & Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BAU Public Relations & Publications, College & University, Bangladesh Agricultural University, Mymensingh.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপ্রেস বিজ্ঞপ্তিবাকৃবিতে ব্যবসাভিত্তিক খাদ্য ফোর্টিফিকেশন প্রশিক্ষণ শুরু ২০ সেপ্টে...
20/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
প্রেস বিজ্ঞপ্তি

বাকৃবিতে ব্যবসাভিত্তিক খাদ্য ফোর্টিফিকেশন প্রশিক্ষণ শুরু

২০ সেপ্টেম্বর ২০২৬, বাকৃবি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যবসাভিত্তিক খাদ্য ফোর্টিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বাকৃবি ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের BAURES International Conference Hall-এ “Business Oriented Food Fortification Training” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক প্রফেসর ড. জি. এইচ. এম. সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মো: বোরহান উদ্দীন, প্রফেসর ড. মো: মোশাররফ হোসেন, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Centre for Food Fortification, Quality and Safety (CFQS)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খাদ্য ফোর্টিফিকেশন সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্টদের সক্ষমতা উন্নয়নই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। খাদ্যে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সংযোজনের মাধ্যমে জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের Centre for Food Fortification, Quality and Safety (CFQS), PMHCL এর আয়োজনে এবং Global Alliance for Improved Nutrition (GAIN)-এর সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে। দুদিনব্যাপি উক্ত প্রশিক্ষণে ২০জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ২০ সেপ্টেম্বর ২০২৬। বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম...
20/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বর ২০২৬।

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম 'বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।
জিটিআই-এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর মো: সবুজ রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে হালনাগাদ করতে হলে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ময়মনসিংহপ্রেস বিজ্ঞপ্তিবাকৃবিতে ‘Green BAU - Clean BAU’ এর র‍্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভ...
19/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ
প্রেস বিজ্ঞপ্তি

বাকৃবিতে ‘Green BAU - Clean BAU’ এর র‍্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে আরও সবুজ, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে ‘Green BAU - Clean BAU’ এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ৯:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।
তিনি তাঁর বক্তব্যে বলেছেন, 'শিক্ষার্থীদের নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।' তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়, নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিএম মুজিবুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম এবং চীফ মেডিকেল অফিসার (প্রতিষেধক) ডাঃ মো. শাহাদাৎ হোসেন।
‘Green BAU - Clean BAU’ এর সভাপতি ও মেডিসিন বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান কৌশিকের সঞ্চালনায় এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৯ সেপ্টেম্বর ২০২৬।বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্...
19/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৯ সেপ্টেম্বর ২০২৬।

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ উদ্বোধন ও একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপ ব্যাচের 'ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান‘ এবং 'একাডেমিক অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান অনুষ্ঠিত হয়েছে।
​ শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এবং বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডিন এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি এম মুজিবুর রহমান, ডিএলএস ময়মনসিংহ এর বিভাগীয় পরিচালক শমসেদ জাহান সিরাজি।

ভেটেরিনারি অনুষদের ডিন এবং বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান-এর সভাপতিত্বে এবং এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মারিয়া আফরিন ও এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের লেকচারার ডা: তাহমিদ ঈশাদ রূপাই এর যৌথ সঞ্চালনায় ​স্বাগত বক্তব্য প্রদান করেন প্যাথলজি বিভাগের প্রফেসর এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের সভাপতি ড. মো: মকবুল হোসেন। এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. জিয়াউল হক ইন্টার্নশীপ প্রোগ্রামের উপর সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও শিক্ষানবিশ শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি প্রকাশ করেন । পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, সরকার প্রতিবছর এক লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনগ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করেন উল্লেখ করে তিনি ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এর বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন
"বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ইন্টার্নশিপ কার্যক্রম চালু হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সৌভাগ্যবান যে অর্থ প্রাপ্তিসহ ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারছি। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) একটি অত্যন্ত সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রি । তিনি আরও বলেন, ইন্টার্নশিপে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নেব। আমাদের শিক্ষার্থীরা বিদেশে ইন্টার্নশিপে গিয়ে সাফল্য অর্জন করছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেখানে ইন্টার্নশিপ করবে সেখানে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ শিখে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। কোনো ধরনের অনিয়মে জড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
উল্লেখ্য, ইন্টার্নশীপ প্রোগ্রামে ১৫ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৭৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।এছাড়াও বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার মহোদয় কর্তৃক স্বাক্ষরিত ডেঙ্গু প্রতি...
18/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার মহোদয় কর্তৃক স্বাক্ষরিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এতদসঙ্গে সংযুক্ত করা হলোঃ

18/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি মিউজিয়াম নিয়ে
সংবাদটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন।
https://www.facebook.com/share/v/1DASFLJ8DS/?mibextid=wwXIfr

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিবাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির পৃথক দিকনির...
17/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি

বাকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসির পৃথক দিকনির্দেশনা।

বাকৃবি, ১৭ সেপ্টেম্বর ২০২৬:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে পৃথকভাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।পরে শিক্ষকদের উদ্দেশ্যে সকাল ১০টায় , কর্মকর্তাদের উদ্দেশ্যে সকাল ১১টায় এবং কর্মচারীদের উদ্দেশ্যে দুপুর ১২টায় বক্তব্য রাখেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর ।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারি জীবন উৎসর্গ করে চিরঞ্জীব হয়ে আছেন। আমি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি অকুতোভয় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাসহ দেশের স্বাধীনতা অর্জনে জীবন দানকারী শহীদদের যাঁরা অকাতরে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। সেইসাথে ২০২৪ এর গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগের বিণিময়ে বাংলাদেশে দীর্ঘ দিনের অগণতান্ত্রিক সরকারের পতনের মধ্য দিয়ে নতুন অধ্যায় তৈরিতে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, গভীর সমবেদনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক সেবার মান আরও উন্নত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ভাইস চ্যান্সেলর সবাইকে "চেইন অব কমান্ড" মেনে চলার নির্দেশনা দেন।
তিনি বলেন , আমার এই প্রাণ প্রিয় বিশ্ববিদ্যালয়ের দক্ষ, অভিজ্ঞ সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে আমি সর্বদা গর্ববোধ করি। তার কারণ সোনালী ফসল ফলিয়ে এবং মৎস্য ও প্রাণি সম্পদের উন্নয়ন ঘটিয়ে দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করার পেছনে যে বুদ্ধিবৃত্তিক শক্তিটি কাজ করেছে, তার প্রধান চালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

আমরা সবাই জানি আন্তর্জাতিক র‍্যাংকিং-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। সারা বিশ্ব জুড়ে প্রচলিত টাইমস হায়ার এডুকেশন, কিউএস এবং সাংহাই এই তিনটি গ্লোবাল র‍্যাকিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার উপরে একাধীকবার স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এছাড়া বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের সংখ্যা একেবারে কম নয়। বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও গবেষকগণ আন্তর্জাতিক পরিমন্ডলে আজ সর্বজন স্বীকৃত। সকলের আন্তরিক প্রচেষ্টায় এধারা অব্যাহত রাখতে হবে ।
তিনি আরো বলেন , এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনজন কৃতী গ্রাজুয়েট দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার' অর্জন করেছেন। এছাড়া কয়েকজন গুণী শিক্ষক একুশে পদক অর্জন করেছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গৌরবের বিষয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ,বিভাগ, ইনস্টিটিউট ও শাখার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ই...
16/09/2026

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার আগামী ১৭.০৯.২০২৬ তারিখ রোজ বৃস্পতিবার বর্ণিত সময়সসূচী অনুযায়ী শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন
চিঠির কপি সংযুক্ত :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তি:বাকৃবির ৩৩৩তম সিন্ডিকেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত।বাকৃবি, ১...
16/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি:
বাকৃবির ৩৩৩তম সিন্ডিকেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত।

বাকৃবি, ১৬ সেপ্টেম্বর ২০২৬।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩৩তম সিন্ডিকেট অধিবেশনে সদ্য প্রয়াত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে ।
শোক প্রস্তাবের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- জনাব তোফায়েল আহমেদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য, জনাব নূর মোহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার, হিসাব শাখা, বাকৃবি, জনাব মোঃ রেজাউর রহমান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, হিসাব শাখা, বাকৃবি এবং জনাব মোঃ মোস্তফা, অফিস এটেনডেন্ট, সংস্থাপন শাখা (পেনশন ও কল্যাণ)।
সিন্ডিকেট সভায় শোক প্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ এই বিয়োগ ব্যথা সহ্য করার মত শক্তি প্রদানের জন্য মহান আল্লাহ তা’আলার নিকট দোয়া করা হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শোক প্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৫ সেপ্টেম্বর ২০২৬।বাকৃবিতে ইন্টার্নশিপ সমাপনী ও ডিনস মেরিট অ্যাওয়...
15/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৫ সেপ্টেম্বর ২০২৬।

বাকৃবিতে ইন্টার্নশিপ সমাপনী ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ২০২০-২১ সেশনের দ্বিতীয় ইন্টার্নশিপ ব্যাচের 'ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ' এবং 'ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
আজ​ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ও মেধা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক(গবেষণা ও পরিকল্পনা) ড. মো. আমিরুল ইসলাম এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল- ইসলাম।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক-এর সভাপতিত্বে এবং নাফিস তাসনিম বিনতি ও সালমান শাহরিয়ার অর্ণব এর যৌথ সঞ্চালনায় ​ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট সেলের (আইএমসি) সমন্বয়ক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মো: আল ইমরান সম্পন্নকৃত ইন্টার্নশীপের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। এছাড়াও শিক্ষানবিশ শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ও অভিজ্ঞতা বর্ণনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে ইন্টার্নশিপের সনদপত্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও কমিটির পক্ষ থেকে সন্মানিত ভাইস-চ্যান্সেলর এবং বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​​বক্তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং তাদের পেশাগত জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ ঘটিয়ে দেশের মৎস্য খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ইন্টার্শীপ সমাপ্তকারী সকল ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি
উল্লেখ করেন যে দুই বছর পূর্বে ডিনের দায়িত্ব পালনকালীন সময়ে তার হাত ধরেই এই অনুষদে ইন্টার্নশীপ প্রোগ্রাম চালু হয়। আগামী দিনে মানুষের পুস্টির চাহিদা পূরণে মৎস্যখাতেরই অগ্রনী ভূমিকা থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাকৃবি ফিসারিজ ফ্যাকাল্টির কারিকুলাম আরও আধুনিক করার আশ্বাসবপ্রদান করেন এবং অত্র বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের মেধা, দক্ষতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করে বাকৃবির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে সভাপতি প্রফেসর ড. আলী রেজা ফারুক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, উক্ত ইন্টার্নশীপ সমাপনীতে মোট ১০৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।এছাড়াও বাকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের অন্যান্য কমকর্তাবৃন্দ, বেসরকারি পর্যায়ের বিভিন্ন হ্যাচারী ও ফিস ফিড মিলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

Address

Bangladesh Agricultural University
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when BAU Public Relations & Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BAU Public Relations & Publications:

Shortcuts

Share