04/08/2026
HSC'26... একটি দীর্ঘ অধ্যায়ের আজ সমাপ্তি। ❤️
গত দুই বছর ধরে অসংখ্য ক্লাস, পরীক্ষা, টেনশন, নির্ঘুম রাত আর অগণিত পরিশ্রমের পর আজ তোমাদের HSC যাত্রার সমাপ্তি। এই পথচলায় কেউ হয়তো নিজের প্রত্যাশার চেয়েও ভালো করেছে, আবার কারও মনে আজ একটু আক্ষেপ—"আরেকটু ভালো হলে হয়তো..."
যারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েও আশানুরূপ পরীক্ষা দিতে পারোনি, তাদের জন্য একটা কথাই বলব—হতাশ হয়ো না।
মনে রেখো, এবং বিশ্বাস করো,,,
HSC-এর GPA তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। দেশের অনেক শিক্ষার্থী তুলনামূলক কম GPA নিয়েও নিজেদের পরিশ্রম, আত্মবিশ্বাস আর সঠিক প্রস্তুতির মাধ্যমে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে।
শেষ দুই মাস যেভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছো, ঠিক একই নিষ্ঠা, ধৈর্য আর আত্মবিশ্বাস যদি আগামী ৩–৪ মাস ধরে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াও সম্ভব। University Admission-এ GPA যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আগামী কয়েক মাসের স্মার্ট ও ধারাবাহিক প্রস্তুতি।
আজ একটি পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু তোমার স্বপ্নের লড়াই এখনো শেষ হয়নি। তাই ফলাফল নিয়ে হতাশ না হয়ে, নতুন উদ্যমে আবার শুরু করো। বিশ্বাস রাখো—আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি।
HSC'26, তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🤍
জীবনের নতুন অধ্যায় আরও সুন্দর হোক, আরও সফল হোক।
এডমিশনে যেকোনো ধরনের সহযোগীতা বা পরামর্শের জন্য তোমাদের পাশে আছি,,এবং থাকবো ইন-শা-আল্লাহ।
Thank you for everything. ❤️
⚛️ Feel CHEMISTRY with MIHAD Sir
Think Positive (+)... Like Proton. 💙