07/03/2023
সম্মানিত ৭নং আগিয়া ইউনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে নাগরিক সনদ,ওয়ারিশ সনদ,সহ যে কোন প্রকার সনদ গ্রহনের ক্ষেত্রে গ্রাহকের জাতীয় পরিচয় পত্র /জন্ম নিবন্ধনের কপি ও একটি সচ্ল মোবাইল ফোন সাথে নিয়ে আসতে হবে। জাতীয় পরিচয় পত্র /জন্ম সনদ সাথে না থাকলে কোনো নাগরিক সেবা প্রদান করা সম্ভব হবে না। এছাড়া নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হলেও অবশ্যই আপনার সচল মোবাইল ফোনটি সাথে নিয়ে আসতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন করার সময় আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে নিবন্ধনটি সাবমিট করতে হবে। আপনার মোবাইল ছাড়া জন্ম মৃত্যু নিবন্ধন করা যাবে না।
সূত্রঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট।
শুভেচ্ছান্তে,
মো: সানোয়ার হোসেন চৌধুরী
চেয়ারম্যান
৭ নং আগিয়ি ইউনিয়ন পরিষদ,পুর্বধলা, নেএকোনা।