Premier Ideal Online School

Premier Ideal Online School Premier Ideal Online School will be run to conduct online teaching activities among the students.

It is ready as schools across the country are closed to deal with the Corona disaster.

কৃতি শিক্ষার্থীদের রেজিস্টেশনের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হলো
02/09/2026

কৃতি শিক্ষার্থীদের রেজিস্টেশনের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হলো

31/08/2026
রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, বিশ্বজনীন মানবতাবোধ এবং শান্তির বাণী সবার মাঝে ছড়িয়ে পড়ুক-এই বাণিতে পালিত হচ্ছে...
26/08/2026

রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, বিশ্বজনীন মানবতাবোধ এবং শান্তির বাণী সবার মাঝে ছড়িয়ে পড়ুক-
এই বাণিতে পালিত হচ্ছে বিশ্ব মানবতার শিক্ষক হযরত মোহাম্মদ (স.) এর জন্মবার্ষিকী। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহের আয়োজনেও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মুইজ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মাদ গোলাম হক, মোফাজ্জল হোসেন, সরকারী শিক্ষক কানিজ সাহানা হেরেন ও মোঃ আলী আহসান প্রমূখ। দোয়া পরিচালনা করেন আব্দুল মুইজ।

19/08/2026

১০ শ্রেণির সম্মানিত অভিভাবক বৃন্দ

আসসালামু আলাইকুম। আগামীকাল ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল দেওয়া হবে অভিভাবকদের হাতে এবং পরীক্ষার সকল খাতাও একই সাথে দেওয়া হবে শিক্ষার্থীদের বর্তমান অবস্থা বুঝার জন্য। আশা করি সকল অভিভাবক গুরুত্বের সাথে উপস্থিত থেকে ফলাফল ও খাতা গ্রহণ করবেন।

উপস্থিতির সময়:
প্রভাতির অভিভাবক: বেলা ১১:৩০মিনিট
দিবার অভিভাবক: দুপুর ২:০০টা
স্থান: স্কুল অডিটোরিয়াম

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনপ্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন
প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ

প্রকাশিত হল ময়মনসিংহ আন্তঃস্কুল সাহিত্য সংসদের দেয়ালিকা 'কিশলয়'-এর 'আষাঢ়-শ্রাবণ সংখ্যা'। এবারের সংখ্যাটি প্রকাশ করা হয়েছ...
04/08/2026

প্রকাশিত হল ময়মনসিংহ আন্তঃস্কুল সাহিত্য সংসদের দেয়ালিকা 'কিশলয়'-এর 'আষাঢ়-শ্রাবণ সংখ্যা'। এবারের সংখ্যাটি প্রকাশ করা হয়েছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল থেকে।
প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল থেকে এটি আমাদের প্রথম প্রকাশনা হলেও, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতার ফলে এবারের দেয়ালিকাটি অনেক নান্দনিক হয়েছে। আষাঢ়-শ্রাবণ বা বর্ষাকালের থিম নিয়ে লেখা দিয়েছে PIHS-এর শিক্ষার্থীরা, আর ডিজাইনও তৈরি করেছে এই স্কুলের শিক্ষার্থীরাই।

এই নান্দনিক প্রচেষ্টা বাস্তবায়নে অলঙ্করণের ক্ষেত্রে যেসকল সদস্যের কথা না বললেই নয়, তারা হল:- আরিনা সুকন্যা, তাবাচছুম রহমান মাইশা, আফিয়া ইবনাত, স্বনন্দ দেবনাথ স্পর্শ, অধরা ঘোষ, শ্যামা বসাক, সুকন্যা পাল, জিন্নাতুন নূর তাবাসসুম, অর্ণিল সরকার অভি। এছাড়াও, বিশেষ ধন্যবাদ জানাই প্রীতম সরকার Pritom Sarker ও অপ্রতিম সরকার অর্ণ Aproteem Sarker Arno-কে। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কামরুল হাসান রুবেল স্যারের প্রতি-- শিক্ষক হিসেবে সাংগঠনিক দিক থেকে ও স্কুলের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমাদের এত সহযোগিতা করার জন্য। এছাড়াও, ধন্যবাদ জ্ঞাপন করি মুহাম্মদ গোলাম হক স্যারের প্রতি। কাজের জন্য কক্ষ ব্যবহারের অনুমতিসহ সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান শিক্ষক জনাব মোঃ চাঁন মিঞা স্যারের প্রতি। শিক্ষক আর শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার ফলেই আমাদের এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন কার্যক্রম, তথা Extracurricular activites-এর দিক থেকে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল সমগ্র ময়মনসিংহে বেশ সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী একটি স্কুল হিসেবে নিজের স্থান করে নিয়েছে৷ সাহিত্য সংসদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই ঐতিহ্যের ধারাবাহিকতা তারা বজায় রাখবে-- এই আমাদের দৃঢ় বিশ্বাস।
সৃজনশীলতা ও মননশীলতার মধ্য দিয়ে সাহিত্যের পাঠককে প্রজন্মের কথকে পরিণত করব-- এই প্রত্যাশাই ব্যক্ত করি।

ময়মনসিংহ আন্তঃস্কুল সাহিত্য সংসদ

প্রিয় শিক্ষার্থী আজকের পরীক্ষার আসন বন্টন #প্রভাতিঃ  #সকাল_৯টা_৩০মিনিটপরীক্ষার আসন বন্টনরোকেয়া- ১-৩৫ রোল- কক্ষ- ১১০৩৬- থ...
28/07/2026

প্রিয় শিক্ষার্থী আজকের পরীক্ষার আসন বন্টন
#প্রভাতিঃ #সকাল_৯টা_৩০মিনিট
পরীক্ষার আসন বন্টন
রোকেয়া- ১-৩৫ রোল- কক্ষ- ১১০
৩৬- থেকে বাকী- কক্ষ-১১১
সুফিয়া-
১-৩৫ রোল- কক্ষ- হল-১
৩৬- থেকে বাকী- কক্ষ- হল-২
#দিবা #বেলা_১২টা_০৫মিনিট
জয়নুল-
১-৩৫ রোল- কক্ষ- ১১০
৩৬- থেকে বাকী- কক্ষ-১১১
নজরুল
১-৩৫ রোল- কক্ষ- হল-১
৩৬- থেকে বাকী- কক্ষ- হল-২

"যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা" এই শ্লোগানকে ধারণ করে আজ পালিত হলো জেলা ব্যাপী   এর সাপ্তাহিক স্কুল পরিচ্ছন্নতা অভিযান।...
26/07/2026

"যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা" এই শ্লোগানকে ধারণ করে আজ পালিত হলো জেলা ব্যাপী এর সাপ্তাহিক স্কুল পরিচ্ছন্নতা অভিযান।

এখন থেকে সপ্তাহের প্রতি রবিবার পালন করা হবে। এ উপলক্ষ্যে আজ ২৬ জুলাই ২০২৬ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহে সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব বেলায়েত হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব নারায়ন চন্দ্র দাস উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ চাঁন মিঞা, সিনিয়র ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
16/07/2026

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দূর্ণীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২৬আগ্রহীরা অংশ গ্রহণ করতে নিবন্ধন কর-
15/07/2026

দূর্ণীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২৬
আগ্রহীরা অংশ গ্রহণ করতে নিবন্ধন কর-

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Premier Ideal Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Premier Ideal Online School:

Shortcuts

Share

Category