English Learning Center by Nirob sir

English Learning Center by Nirob sir I want to serve the human beings through my profession

15/10/2025

Feast,and your halls are crowded;
Fast,and the world goes by.
Succeed and give,and it helps you live,
But no man can help you die.


Ella Wheeler Wilcox

05/09/2025

#বাবাছেলে (সময় করে পুরোটা পড়ুন ভালো লাগবেই)
সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি!। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন!।

প্রিয় সন্তান,

আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি......

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।!

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি,, অন্য কেউ বলবে না।!

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।!

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো:: -
🥰যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা!। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পরেনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে।! একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।!

জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে!। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।!

জীবন সংক্ষিপ্ত।!

আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।!
❤️ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়।! মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো,, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।!

অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে!! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।!

আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে!। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ।! তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে;; গরীব থাকবে নাকি ধনী হবে।
🥰তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না।! মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।!

আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি।! তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ... মূল্যায়ন করি।*

ভালোবাসা সহ,

তোমার বাবা

(বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য)..
(কানেক্টেড)

30/08/2025

একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রসিকতা করে মাইকেল মধূসুদন দত্তকে বললেন - মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার E কে বর্জন করে একটি পূর্ণ অনুচ্ছেদ লিখতে পারবে?
মধূসুদন সহাস্যে বললেন :
I doubt I can. It’s a major part of many many words. Omitting it is as hard as making muffins without flour. It’s as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing to Russia without a boat, washing your hands without soap. And, anyway, what would I gain? An award? A cash bonus? Bragging rights? Why should I strain my brain? It’s not worth doing.
[লক্ষ করুন, কোনো শব্দে E নেই।]
অনুচ্ছেদটির অর্থ :
আমার সন্দেহ আমি পারবো কি না। এটা অনেক শব্দের প্রধান অংশ। এটা ময়দা ছাড়া পিঠা বানানোর মতোই কঠিন। লালা ছাড়া থু থু মারার মতো, বালিশ ছাড়া ঘুমানোর মতো, রেললাইন ছাড়া রেলগাড়ি চালানোর মতো, নৌকা ছাড়া রাশিয়া যাত্রা করার মতো, সাবান ছাড়া হাত ধোয়ার মতো কঠিন। যাইহোক, এটা করতে পারলে আমি কী পাবো? কোনো পুরষ্কার? কোনো টাকা? কোনো অধিকার? তো অযথা কেন আমার মস্তিষ্ককে চাপ দেবো? এটা কোনো কাজের কাজ নয়।
মেধার চর্চা আজকাল আর নেই,
সংগৃহীত পোস্ট

12/08/2025

Collected
জীবনের কঠিন সময়টাই
তোমার সবচেয়ে বড় সুযোগ!

হয়তো এখন চারপাশে কেবল অন্ধকার। নেই কোনো আশার আলো।
তুমি একা, ক্লান্ত, ভেঙে পড়া—মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে।

কিন্তু এটাই শুরু! এই ভাঙনের মধ্যেই গড়ে উঠছে এক অদম্য শক্তি,
যেটা এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন—তুমিই অবাক হয়ে যাবে! পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি, বড় কিছু গড়তে গেলে আগে মাটির গভীর থেকে কাঁপুনি শুরু হয়।

এই দুঃসময়টা তোমার ভিতরের দুর্বলতা ঝেড়ে ফেলার সময়। জীবন তোমাকে ক'ষ্ট দিচ্ছে না, জীবন তোমাকে গড়ছে!

অনেকে সবকিছু নিয়েই জন্মায়—সুযোগ, সমর্থন, টাকা, পরিচিতি।
তারা গণ্ডির মধ্যে ঘুরে বেড়ায়। আর তুমি—তুমি শূন্য থেকে শুরু করছো,
নতুন গন্তব্য তৈরি করছো!

আজ হয়তো তোমার হাতে কিছু নেই— না টাকা, না চেনা মানুষ, না কোনো বড় প্ল্যাটফর্ম। তবু বিশ্বাস রেখো— একদিন তোমার নামেই গড়ে উঠবে ভবন, বই, প্রতিষ্ঠান কিংবা ইতিহাস!

তোমার এই লড়াই এখন কেউ দেখছে না। কেউ জানে না, তুমি রাতে কতটা কাঁদো, দিনে কতটা লড়ো। কিন্ত সময় সব মনে রাখে! একদিন এই গল্পই হবে অনুপ্রেরণার বাতিঘর।

তাই এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি আলাদা। তুমি বিশেষ।
তোমার রক্তে বয়ে চলেছে সংগ্রামের ইতিহাস। তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র।

তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও, আগামীকাল তোমার নামেই লেখা হবে ইতিহাস। হাল ছেড়ো না। ভয় পেও না। কারণ তুমিই সেই ঝড়ের নাবিক, যে দিক হারায় না—দিক বানায়!

06/08/2025

Scavenger=মেথর

05/08/2025
বাবা অন্ধ, সংসারে টানাটানি। রাজশাহীতে একসঙ্গে পাঁচটি টিউশন করে কোনোমতে চলে নিজের খরচ। এক সময় ২০০ টাকায় টিউশনি করেও সংসার...
03/08/2025

বাবা অন্ধ, সংসারে টানাটানি। রাজশাহীতে একসঙ্গে পাঁচটি টিউশন করে কোনোমতে চলে নিজের খরচ। এক সময় ২০০ টাকায় টিউশনি করেও সংসারের খরচ জুগিয়েছেন। কখনো কষ্ট লুকিয়েছেন, কখনো আত্মীয়দের তিরস্কারে নীরবে কেঁদেছেন। এমন কঠিন বাস্তবতা পেরিয়ে আজ মো. সোহেল রানা একজন পররাষ্ট্র ক্যাডার।✅

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের এই প্রাক্তন শিক্ষার্থীর গল্প শুধু বিসিএস উত্তীর্ণ হওয়ার নয়—এটি এক তরুণের হার না মানা জীবনের গল্প।

নওগাঁর মহাদেবপুরের ছেলে সোহেল। পরিবারের আর্থিক দুরবস্থা তাকে বাধ্য করে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টিউশন করতে। ২০১৪ সালে তার বাবার ব্রেইন স্ট্রোক হওয়ার পর পুরো সংসারের বোঝা আরও বাড়ে। অন্ধ বাবার পাশে দাঁড়াতে সোহেল নিজের পড়াশোনার খরচ চালান টিউশনির টাকায়।

তিনি বলেন, ‘টিউশনি না করলে চলত না। প্রতিদিন ঘুরে ঘুরে টিউশন খুঁজেছি। রাজশাহীতে টিউশনের জন্য ১০০-২০০ টাকা পাওয়া যেত। তবু কাজ চালিয়ে নিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পাশাপাশি সংসার টানার লড়াই তাকে করে তোলে আরও দৃঢ়চেতা।

স্নাতক শেষ করেই যেন জীবনের বড় যুদ্ধ শুরু। চাকরি না পাওয়ায় আত্মীয়দের কটাক্ষ, বন্ধুদের চাকরি পাওয়া আর নিজের ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বই কেনা, ঢাকা যাতায়াতের খরচ—সবই টিউশন করে জোগাড় করতে হয়েছে। তবু থেমে যাননি। দিনের পর দিন ১০-১২ ঘণ্টা পড়েছেন, নিজেকে ভেঙে গড়েছেন।

২০২১ সালে কোভিডের পর পুরোদমে শুরু হয় বিসিএস প্রস্তুতি। প্রথমে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নির্বাচিত হন; এরপর ৪৪তম বিসিএসে কাঙ্ক্ষিত পররাষ্ট্র ক্যাডারে জায়গা করে নেন। দীর্ঘ পাঁচ-ছয় বছরের সংগ্রামের এটি এক অনন্য অর্জন।

নিজের অনুভূতি প্রকাশে আবেগাপ্লুত সোহেল বলেন, ‘অনেকদিন ধরে স্বপ্ন ছিল পররাষ্ট্র ক্যাডার হওয়া। আল্লাহর রহমতে তা পূরণ হয়েছে। বাবা-মা, স্ত্রী, বন্ধুরা সবাই অনেক খুশি।’

ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করতে চান সোহেল। প্রবাসে চাকরি ও যাতায়াত যেন সহজ হয়, সেই লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

যে তরুণ একসময় বই কেনার টাকায় টান পড়লে আত্মগ্লানিতে ডুবতেন, আজ তিনি শত শত তরুণের অনুপ্রেরণা। তরুণদের প্রতি তার বার্তা, ‘সফলতা চায় বললেই হয় না—তার জন্য পরিশ্রম, ডেডিকেশন, আত্মবিশ্বাস থাকতে হয়। দিনে অন্তত ৮-১০ ঘণ্টা পড়াশোনা ছাড়া বিসিএস এখন কঠিন।
Collected

21/07/2025

"নীচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য"
"-হযরত আলী (রা)"

02/07/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"

18/06/2025

গণিতের একক কোনো জনক নেই, কারণ গণিত একটি বিশাল এবং বহু প্রাচীন শাখা, যা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি এবং সময়ে বিভিন্ন ব্যক্তি ও সভ্যতার অবদানে বিকশিত হয়েছে।
তবে, সাধারণত আর্কিমিডিসকে "গণিতের জনক" হিসাবে উল্লেখ করা হয়। তিনি একজন বিখ্যাত গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ এবং দার্শনিক ছিলেন। গণিতে তার অসাধারণ অবদান, বিশেষ করে জ্যামিতি, স্থিতিবিদ্যা এবং তরল গতিবিদ্যায়, তাকে এই উপাধি এনে দিয়েছে। তিনি পাই (\pi) এর মান নির্ণয় এবং ক্ষেত্রফল ও আয়তন পরিমাপের অনেক গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন।
এছাড়াও, গণিতের বিভিন্ন শাখার জন্য আলাদা আলাদা জনক রয়েছেন:
* বীজগণিতের জনক: মুহাম্মদ ইবনে মূসা আল-খাওয়ারিজমি (Al-Khwarizmi)
* জ্যামিতির জনক: ইউক্লিড (Euclid)
* ভারতীয় গণিতের জনক: আর্যভট্ট (Aryabhata)
সুতরাং, যদি সাধারণভাবে "গণিতের জনক" বলতে হয়, তবে আর্কিমিডিস একটি বহুল প্রচলিত নাম।

Know thyself

Address

Bhaluka
Mymensingh

Telephone

+8801712661967

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Learning Center by Nirob sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English Learning Center by Nirob sir:

Shortcuts

Share

Category