আসলেই ভিন্নরকম যাত্রায় অন্যরকম মানুষের ছোঁয়া আমরা.......📷
📷
আমাদের বর্তমান বাস্তবতায় বেশিরভাগ জিনিসই ‘অধিকার’ থেকে ‘সুযোগ’ এর পরিচয়ে রূপান্তরের দিকে। শিক্ষাও হয়তো তাই আজ ‘অধিকার’ নয়, ‘সুযোগ’। আর সেই ‘সুযোগ’ এর পরিচয়ে বিদ্ধ হয়ে শিক্ষার মূলকগুলোই কালের অতল গহ্বরে বিস্মৃত প্রায়। তারই প্রমাণ পাই আমরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সামনে বিশাল বইয়ের ব্যাগ পিঠে একদল ছাত্র/ছাত্রী নামধারী নিষ্প্রাণ মানুষের চলাফেরায়।আমাদের চাওয়া শিক্ষা এই বাজার কেন্দ্রিক, পেশা-কেন্দ্রিক ধারণা থেকে বেরিয়ে আসুক। আমরা চাই মানুষ তার ‘মানুষ’ নামের সুবিচার করুক। শুধু নির্দিষ্ট বইয়ের সুনির্দিষ্ট প্রশ্নোত্তর লিখে সাফল্যের মালা গলায় ঝুলালেই ‘মানুষ’ নামের সুবিচার হয় না। আজ তাই আমরা মননশীলতার মৃত্যু সহ্য করি অবলীলায়।এই অনুভূতিগুলো থেকেই আমাদের কিছু করার প্রেরণা, কিছু করার প্রয়াস। তারই পরম্পরায় জন্ম হয় উদ্ভাসের। প্রমিথিউস স্বর্গের থেকে আগুন এনে মর্ত্যে জ্বেলেছিলেন, অন্ধকার ভেদ করে আলোর কথা শুনিয়েছিলেন। আমরা প্রমিথিউস নই, তবুও স্বপ্ন দেখি আলোর কথা শোনার এবং শোনানের।
📷
তাহলে, আমরা কে? আমরা কিছু স্বপ্নবাজ মানুষ যারা প্রতিনিয়ত স্বপ্ন বুনি, মানুষকে জড়পদার্থ নয় চিন্তামনস্ক হিসেবে দেখতে চাই। চিন্তার জন্য চাই প্লাটফরম, যেখান থেকে বিচ্ছুরিত হবে আলো। আমরা এক আলোদায়ী প্লাটফরম, একলাইনে এটাই আমাদের পরিচয়। তবে মানুষ আরও সুস্পষ্ট ও নির্দিষ্ট পরিচয় চায়। তাই ছোট্ট একটা শব্দের আড়ালে ধারণ করেছি নিজেদের। সেই শব্দ-স্বপ্ন কিংবা প্লাটফরম, সবকিছুর সম্মিলনেই ভিন্নরকম একাডেমিক কেয়ার। আমরাই ভিন্নরকম , ভিন্নরকমই আমরা।
📷
পরিবার একটি অলাভজনক প্রতিষ্ঠান যা গ্রামবাংলার শিক্ষার্থীর মাঝে আধুনিক জ্ঞান- বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ছড়িয়ে দেবার পাশাপাশি তাদের ক্যারিয়ার, স্বপ্ন,মূল্যবোধ,দেশপ্রেম ও নেতৃত্বেরর গুণাবলি শিখতে উদ্বুদ্ধ করছে?
আমাদের স্বপ্ন :
আমরা স্বপ্ন দেখি সুশিক্ষায় শিক্ষিত ও নেতৃত্বের গুণাবলিতে বিকশিত, চিন্তাশীল ও আত্নমর্যাদাশীল এক নতুন প্রজন্মের; যারা আগামীর সোনার বাংলাদেশ গড়তে হাতে হাত রেখে কাজ করবে।
আমাদের মিশন:
১)মুখস্থ বিদ্যার বাইরে এসে সৃজনশীল উপায়ে আনন্দ নিয়ে শিখা।
২) ইন্টারনেট ভিত্তিক শিক্ষা ও পাঠ্যবই এর বাইরে জ্ঞান অর্জন।
৩)নেতৃত্বের গুণাবলিতে বিকশিত হয়ে বড় স্বপ্ন দেখা।
৪) মানিবক ও মূল্যবোধ নির্ভর আদর্শ জীবন
৫) এছাড়াও
আই.সি.টি উৎসব,গণিত উৎসব, আই.কিউ টেস্ট,ফ্রি সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন।
ইত্যাদি
৭) স্কুল শিক্ষার্থীকে উৎসাহেরর জন্য বৃত্তি।
📷