As-Salafiya Online Qur'an Academy

As-Salafiya Online Qur'an Academy কুরআন নিয়ে পড়াশোনার পাশাপাশি বোনেদের সাথে দ্বীনি আলোচনা ও মোটিভেট করা হয় আলহামদুলিল্লাহ
(1)

সব বাবা-মায়ের লক্ষ্য এক হয়না- অনেকেই চাইবেন না সন্তানকে হিফজ করাতে, অথবা সম্পূর্ণ কুরআন হিফজ করাতে। সেক্ষেত্রে অন্তত কু...
15/06/2026

সব বাবা-মায়ের লক্ষ্য এক হয়না- অনেকেই চাইবেন না সন্তানকে হিফজ করাতে, অথবা সম্পূর্ণ কুরআন হিফজ করাতে। সেক্ষেত্রে অন্তত কুরআনের সাথে নিয়মিত সময় কাটানোর অভ্যাস করানো জরুরি- পড়া, পড়ার নিয়ম জানা, নিয়মিত পড়া, অর্থ জানা, তাফসীর জানা।

ছোটবেলা থেকে যখন একটা ভালো অভ্যাস গড়ে তোলা হয় এবং সেই সাথে একটা ভালো পরিবেশ দেয়া হয় সন্তানকে, বড় হয়ে সেই ভালো অভ্যাসগুলো থেকে যায়।

এই যে অভ্যাস হবে, এটা যেন আবার আমরাই নষ্ট না করি - "পরীক্ষার সময় কুরআন পড়ার দরকার নেই" বলে বলে। এতে শুধু অভ্যাস নষ্ট হয়না, অগ্রাধিকারও বদলে যায়।

আর যাদের সন্তান হিফজ করে, তাদের সবকিছুর আগে হিফজ পড়াটা ঠিক রাখার ব্যবস্থা করা উচিত। প্রতি ক্লাস টেস্ট বা ফাইনাল পরীক্ষায় হিফজ এর পড়া (বা অন্তত রিভিশন) বাদ গেলে তো চলবে না।

জীবনে খাওয়া/ঘুম যেমন থাকবে, কুরআনও থাকবে। ওটা যখন তখন পরিত্যাজ্য কোনো বিষয় যেন না হয়, না নিজেদের জীবনে, আর না সন্তানদের জীবনে।

~উস্তাদা নায়লা নুযহাত।

🌿 “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”— সহিহ বুখারী 🌿✨ কুরআন শিক্ষা কোর্স ...
16/05/2026

🌿 “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
— সহিহ বুখারী 🌿

✨ কুরআন শিক্ষা কোর্স ব্যাচ ১১ এ ভর্তি চলছে ✨

📖 As-Salafiya Online Qur'an Academy
👩‍👧 শুধুমাত্র নারী ও শিশুদের জন্য
📅 সপ্তাহে ৩ দিন ক্লাস
🕖 সময়: সন্ধ্যা ৭টা — ৮টা
💰 মাসিক ফি: ৫০০ টাকা
⏳ কোর্স মেয়াদ: ৫ মাস

🌸 সহিহ তিলাওয়াত, প্রয়োজনীয় দোয়া ও কুরআনের সাথে সুন্দর পথচলার একটি সুযোগ।

18/02/2026

🌙 রমজান—ঘরে বসেই কোরআনের সাথে নতুন করে শুরু করার সুযোগ 🌙
📖 মহিলাদের জন্য অনলাইন কোরআন ক্লাস
ঘরের কাজ, সন্তান সামলানো, পর্দা—
সব কিছুর মাঝে অনেক মা-বোনের মনেই একটা কষ্ট থাকে—
“সময় পাই না…”
“বাইরে গিয়ে শেখা সম্ভব না…”
“কোরআনটা শুদ্ধভাবে পড়া এখনো শেখা হয়নি…”
✨ এখন আর বাইরে যাওয়ার দরকার নেই।
এই রমজানে ঘরে বসেই অনলাইনে শুদ্ধ কোরআন শেখার সুযোগ নিয়ে এসেছে আমাদের একাডেমি।
🌸 মহিলাদের জন্য বিশেষ অনলাইন কোরআন ক্লাস 🌸
🔹 ঘরে বসে সম্পূর্ণ অনলাইন ক্লাস
🔹 ১০০% মহিলা-বান্ধব ও পর্দা-সহায়ক পরিবেশ
🔹 নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা
🔹 তাজবিদ ও শুদ্ধ উচ্চারণসহ তিলাওয়াত
🔹 একদম নতুনদের জন্য আলাদা ব্যাচ
🔹 গৃহিণী ও কর্মজীবী নারীদের জন্য সুবিধাজনক সময়
📌 এটা শুধু একটি কোর্স নয়—
এটা হলো নিজের জন্য, নিজের আখিরাতের জন্য নেওয়া একটি সুন্দর সিদ্ধান্ত।
রমজান বছরে একবার আসে—
কিন্তু কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠলে তা সারাজীবনের।
👉 এই রমজানটা যেন আফসোসে না কাটে।
👉 আজই অনলাইন ব্যাচে ভর্তি হয়ে কোরআনের পথে এগিয়ে আসুন।
📩 ভর্তি ও বিস্তারিত জানতে ইনবক্স করুন
📞 সীমিত আসন—আগে আসলে আগে সুযোগ
🤍 “ঘরে বসে কোরআন শিখলেও আল্লাহর কাছে এর মূল্য কম নয়।”

13/02/2026

আল্লাহর বিশেষ দল

10/02/2026

আজকে প্রায় এক বছর ধরে পড়তেছে এই ছোট্ট স্টুডেন্ট বোনটা।

আমি এখন ভাবি কয়মাস আগেই প্রতি আয়াতে আয়াতে ভুল পেতাম আর আমি বলতাম আর কবে তুমি তিলাওয়াত ঠিক করবা? যে ভুলটা করতো সেটাকে বারবার ঠিক করার জন্য বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইতাম আলহামদুলিল্লাহ এখন আমি ওর তিলাওয়াত শুনি আর শান্তি লাগে ♥️♥️


06/02/2026

আপনি ও কি চান আপনার আদরের সন্তান ও এভাবে সহীহ শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করুক?
সন্তানের মুখে কুরআন তেলাওয়াতের শুনতে পারার মত সৌভাগ্য কজনের ই বা আছে?

আপনার সন্তান কে ভর্তি করতে আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে ইন শা আল্লাহ।

25/01/2026
22/01/2026

এই কোর্সটিতে সহীহ্ শুদ্ধ ও দক্ষতার সাথে কোরআন নাজেরা বা দেখে নিজে নিজে পড়া শিখানো হয়। এক্ষেত্রে তাজবীদ ও মাখরাজ সম্পর্কে দক্ষ হতে হবে। কোর্সটিতে কোরআনের প্রতিটি লাইন বার বার করে অনুশীলন করানো হয়।

¤ ¤ ফরজে আইন নাজেরা ¤ ¤
কোরআন পড়া শুদ্ধ ও সুন্দর করার জন্য প্রয়োজন বেশি করে নাজেরা করা। আর শব্দের উচ্চারণ ঠিক করার জন্য মশক এর বিকল্প নেই৷ তাছাড়া এক টানা শুদ্ধ, সাবলীল, সুন্দর করে কোরআন পড়তে শিখার জন্য নাজেরা গুরুত্ব অপরিসীম।
যারা সহিহভাবে কুরআন পড়তে শেখার পর উস্তাযার সান্নিধ্যে থেকে কিছু সূরা মুখস্থ করতে চান, একইসাথে সূরাগুলোর অর্থ শিখতে চান এবং যারা ভবিষ্যতে পবিত্র কুরআনুল কারিম হিফজ করার সংকল্প রাখেন তাদের জন্য এই কোর্সটি প্রস্তুত করা হয়েছে। কোর্সেটিতে সমগ্র আম্মাপারা (৩০ তম পারা) নাজেরা তথা দেখে দেখে সাবলীলভাবে পড়তে শেখানো হবে।

উপকারীতা:
[・۝・]সহিহ শুদ্ধ ও সুন্দর করে তিলওয়াত করতে পারা।
হিফয খানা তে পড়ার যোগ্যতা অর্জন।
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসলা মাসায়েল সম্পর্কে জানা।
তাজওইদ এর নিয়ম জানা
গুরুত্বপূর্ণ হাদিস ও মাসনুন দোয়া শিখতে পারা।

▽যোগ্যতা:-

এই কোর্সটি করতে পারবেন জেনারেল শিক্ষিতগন বা মাদ্রাসায় পড়ুয়াগণ যারা সম্পূর্ণ পড়া শেষ করতে পারেননি কিংবা দুর্বলতা রয়ে গেছে।

16/01/2026

আমার এই ছোট্ট স্টুডেন্ট যে ০ থেকে পড়া শুরু করেছিলো মানে যে কিনা তাজ'উইদ কি সেটাও জানতো না এখন আমি তার তিলাওয়াত শুনে প্রশান্তি পাই আলহামদুলিল্লাহ। সত্যি বলছি তার তিলাওয়াত সুন্দর ছিলো না কিন্তু আমি বারবার তাকে গাইড করতে করতে এখন দেখি আলহামদুলিল্লাহ পেরেছি তার তিলাওয়াত সৌন্দর্য বাড়াতে।

তার বড় বোন আমার ফ্রেন্ড লিস্টে আছে উনি সাক্ষী।

Address

Muradpur Chittagong
Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Salafiya Online Qur'an Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to As-Salafiya Online Qur'an Academy:

Shortcuts

Share

Category