02/03/2023
#ফিজিক্সফান।
দৌড়ালে ওজন কমে। এটা কি সত্যি? আমরা ওজন কমানোর জন্য অনেকে দৌড়াই। দৌড়ালে শরীরের ক্যালরি বার্ন হয় ফলে ওজন কমে। কিন্তু পদার্থ বিজ্ঞানের পরিভাষায় ভর বা mass একটি আপেক্ষিক ব্যাপার। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী একটি বস্তু যত জোরে গতিশীল থাকবে তার ভর তত বেশি হবে। গতিশীল বস্তুর ভর বৃদ্ধি পায় এটি একটি গাণিতিকভাবে প্রমাণিত সত্য। ছবির সূত্রটি অনুযায়ী কোন বস্তুর বেগ আলোর গতির যত কাছাকাছি যাবে সে বস্তুর ভর তত বৃদ্ধি পাবে। তাহলে কি উসাইন বোল্ট যখন দৌড়ায় তার ভরও কি বাড়ে? হ্যাঁ, বাড়ে তবে উসাইন বোল্টের গতি আলোর গতির তুলনায় যেমন অত্যন্ত কম সেরকম ভরের বৃদ্ধিটাও হয় অত্যন্ত নগণ্য।