23/10/2025
ChatGPT Atlas: AI ব্রাউজার নতুন লেভেলে 🔥
OpenAI আনলো Atlas পুরোপুরি ChatGPT-এর ব্রাউজার। ভাবুন Chrome-এর মতো নয়, কিন্তু পুরো ব্রাউজিং অভিজ্ঞতা AI-এর উপর তৈরি।
যা যা পাচ্ছেন:
1. Built-In AI Side Panel
স্ক্রিনে যা দেখছেন সেটা বুঝে চ্যাট করুন, সারসংক্ষেপ নিন, সাহায্য পান কোনো কপি-পেস্টের ঝামেলা নেই।
Split-screen সুবিধা থাকায় চ্যাট পাশে রেখে কাজ করতে পারবেন।
2. Agent Mode (Plus/Pro)
ফ্লাইট বুক করা হোক বা ফর্ম পূরণ, ডক এডিট বা শপিং এ সব কিছু নিজে নিজে করে দেয়।
সহজ কাজ ঠিকঠাক হয়, কিন্তু জটিল কিছু মাঝে মাঝে সমস্যায় ফেলে।
3. Browser Memory
আপনার ব্রাউজিং ইতিহাস ও একশন মনে রাখে।
স্মার্ট সার্চ করতে পারেন: “Find that atlas design doc.”
প্রাইভেসি নিয়ন্ত্রণও আছে।
4. Summarization & Editing
পেজ, ভিডিও বা ইমেইল মুহূর্তে সামারাইজ।
“Cursor Chat” দিয়ে টেক্সট সরাসরি এডিট করা যায়।
5. Availability
এখন macOS-এ ফ্রি।
Windows, iOS, Android শীঘ্রই আসছে।
Agent Mode পেইড।
6. কেন গুরুত্বপূর্ণ
Atlas ব্যবহার করলে বারবার Tab-switching করতে হবে না।
মেনুয়াল কাজ কমে যায়, এবং এটি Perplexity Comet ও Google Gemini-Chrome-এর চ্যালেঞ্জ।
7. Limitations
Agent Mode মাঝে মাঝে ধীর, জটিল কাজ ঠিকঠাক নাও হতে পারে।
ডেটা প্রাইভেসি নিয়ে প্রশ্ন আছে।
কিছু পারফরম্যান্স হিচককও দেখা যায়।
AI যুগে ব্রাউজার যুদ্ধ শুরু, এবং Atlas Chrome-এর জন্য সত্যিই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।