22/09/2025
আলহামদুলিল্লাহ, অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ইং ভবানীপুর আলিম মাদরাসায় আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ মুফতি মোঃ আবু মুছা তানিম সাহেবের সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মোঃ আলাউদ্দীন সরকার সাহেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা আবদুল লতিফ সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহযীবুল উম্মাহ ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মুফতি মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার সাহেব। উক্ত সবক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সুযোগ্য সভাপতি মোঃ সাইফুল আলম ইমরান সাহেব।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন তাহযীবুল উম্মাহ দাখিল মাদরাসার সহঃসুপার মাহবুবুল আলম সাহেব, অত্র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সাহেব সহ সিনিয়র শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।