28/03/2026
ভর্তি বিজ্ঞপ্তি: ১৪৪৭-৪৮ হিজরি মোতাবেক ২০২৬ইং শিক্ষাবর্ষ।
হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা -তে ভর্তিচ্ছু সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ রবিবার থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।
নতুন -পুরাতন তালিবে ইলম তথা শিক্ষার্থীবৃন্দ যারা অত্র প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক, তারা মাদ্রাসায় স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
:: ভর্তির জন্য প্রয়োজনীয় ::
( শিক্ষার্থী নতুন হলে)
★ সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
★নিজের এবং বাবা- মায়ের জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
★ পূর্ববর্তী প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যায়নপত্র বা পরীক্ষার ফলাফলের মার্কশিট সাথে নিয়ে আসা। ( যদি সংরক্ষণ থাকে।)
আল্লাহ তাআলা আমাদের এই নতুন শিক্ষাবর্ষকে বরকতময় করুন। আমীন।