আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ

আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ

Share

Education

20/05/2026
17/05/2026

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্ভাব্য সাজেশন

⭐⭐ অধ্যায় ১: বিপণন পরিচিতি
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
***1. বিপণন কী?
*2. বিক্রয় যুগ কাকে বলে?
**3. প্রয়োজন কী?
**4. অভাব কী?
***5. চাহিদা কাকে বলে?
***6. পণ্য কী?
**7. সেবা কী?
*-8. অভিজ্ঞতা কী?
***9. ভ্যালু/ক্রেতা ভ্যালু কী?
***10. ক্রেতা সন্তুষ্টি কী?
*11. সম্পর্কভিত্তিক বিপণন কী?
**12. বাজার কী?
**13. বিক্রয় কী?
14. বিপণন মতবাদের মূল বক্তব্য কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
***1. "বিপণন একটি গতিশীল প্রক্রিয়া" — ব্যাখ্যা করো। / "বিপণনকে গতিশীল বলা হয় কেন?" — ব্যাখ্যা করো।
**2. "বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া" — ব্যাখ্যা করো। / "বিপণনের সকল কাজ ভোক্তাকেন্দ্রিক" — ব্যাখ্যা করো।
***3. "বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া" — ব্যাখ্যা করো। / বিপণনকে কেন ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়? — ব্যাখ্যা করো।
**4. বিপণন কীভাবে ভোক্তার সন্তুষ্টি বিধান করে?
***5. "চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য" — ব্যাখ্যা করো। / "চাহিদার শর্ত তিনটি" — ব্যাখ্যা করো।
**6. ক্রেতা সন্তুষ্টি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
**7. কীভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়? / ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
***8. "বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে" — ব্যাখ্যা করো। / বিপণন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
**9. "ভোক্তাই রাজা" — ব্যাখ্যা করো।
*10. "সকল ক্রেতাই ভোক্তা নয়" — ব্যাখ্যা করো।
**11. "বিক্রয় ও বিপণন এক নয়" — ব্যাখ্যা করো।
**12. বিপণন জীবনযাত্রার মান উন্নত করে — ব্যাখ্যা করো।
⭐⭐ অধ্যায় ২: বিপণন পরিবেশ
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
*1. বিপণন পরিবেশ কী?
**2. ব্যাষ্টিক পরিবেশ কী?
**3. সামষ্টিক পরিবেশ কী?
*4. সরবরাহকারী কারা?
*5. জনগোষ্ঠী কী?
**6. জনমিতিক বা জনসংখ্যাগত পরিবেশ কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
**1. বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন?
**2. "বিপণনের ব্যাষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য" — ব্যাখ্যা করো।
**3. "ব্যাষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে" — ব্যাখ্যা করো।
***4. বিপণনের সামষ্টিক পরিবেশকে কেন নিয়ন্ত্রণ করা যায় না? / সামষ্টিক পরিবেশ কি নিয়ন্ত্রণযোগ্য? ব্যাখ্যা করো।
*5. জনমিতিক পরিবেশ বলতে কী বোঝায়?
**6. "কোম্পানি বিপণন কার্যক্রমের ওপর সরাসরি প্রভাব ফেলে" — ব্যাখ্যা করো।
*7. প্রতিযোগী কীভাবে পণ্য বিপণনে প্রভাব বিস্তার করে?
**8. "প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে" — ব্যাখ্যা করো।
***9. "প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে" — ব্যাখ্যা করো।
⭐⭐অধ্যায় ৩: বিপণন কার্যাবলি
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
*1. বিপণন কার্যাবলি কাকে বলে?
***2. উপযোগ কাকে বলে?
**3. বিক্রয়োত্তর সেবা কী?
*4. পণ্য পরিকল্পনা কী?
5. অর্থসংস্থান কী?
*6. ক্রয় কী?
**7. বিক্রয় কী?
**8. পরিবহন কাকে বলে?
**9. গুদামজাতকরণ কী?
***10. প্রমিতকরণ কী?
**11. পর্যায়িতকরণ কী?
**12. মোড়কীকরণ কী?
***13. বিজ্ঞাপন কী?
*14. বাজার তথ্য কী?
*15. ঝুঁকি কী?
**16. ওয়ারেন্টি কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
***1. উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা কেন? / "উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক" — ব্যাখ্যা করো।
**2. বস্তুগত উপযোগ বলতে কী বোঝায়? / বস্তুগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়?
***3. "বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়" — ব্যাখ্যা করো। / বিক্রয় বলতে কী বোঝায়? / বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
**4. "পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে" — ব্যাখ্যা করো। / পণ্য পরিবহনে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
*5. "পরিবহন কর্মসংস্থান সৃষ্টি করে" — ব্যাখ্যা করো।
**6. গুদামজাতকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। / গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
***7. "প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়" — ব্যাখ্যা করো। / পর্যায়িতকরণের পূর্বে বিপণনের কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা করো।
**8. "প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মান বজায় থাকে" — ব্যাখ্যা করো। / প্রমিতকরণ বলতে কী বোঝায়? / প্রমিতকরণ পণ্যের মৌলিক সীমা নির্ধারণ করে — ব্যাখ্যা করো।
**9. "মোড়কীকরণ পণ্যের মান ও গুণ সংরক্ষণে সহায়তা করে" — ব্যাখ্যা করো। / "মোড়কীকরণ পণ্যের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করে" — ব্যাখ্যা করো।
***10. "মোড়ক শুধু পণ্যকে রক্ষাই করে না ক্রেতার কাছে পণ্যকে আকর্ষিতও করে" — ব্যাখ্যা করো। / "পণ্যের আকর্ষণ বাড়াতে মোড়কীকরণ ভূমিকা রাখে" — ব্যাখ্যা করো। / পণ্যের আকর্ষণীয় মোড়ক কেন প্রয়োজনীয়?
**11. বাজার তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়?
12. "বিক্রয়োত্তর সেবা বিক্রয় পরবর্তী কাজ" — ব্যাখ্যা করো।
**13. বিপণন কার্যাবলি গুরুত্বপূর্ণ কেন?
***14. "বিক্রয়োত্তর সেবা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে" — ব্যাখ্যা করো।
**15. "বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়" — ব্যাখ্যা করো।
*16. সকল পণ্যের জন্য কি বিক্রয়োত্তর সেবা প্রয়োজন? ব্যাখ্যা করো।
**17. পণ্যের গুণ সংক্রান্ত বাধা দূর করে কোনটি? ব্যাখ্যা করো।
*18. "ক্রয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়" — ব্যাখ্যা করো।
**19. "মোড়কীকরণ পণ্যের চাহিদা বৃদ্ধিতে সহায়তা করে" — ব্যাখ্যা করো।
20. "বিক্রয় হলো মালিকানা হস্তান্তর প্রক্রিয়া" — ব্যাখ্যা করো।
⭐⭐ অধ্যায় ৪: বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
***1. বাজার কী?
**2. ভোক্তা বাজার কী?
*3. শিল্প বাজার কী?
*4. ব্যবসায়ী বাজার কী?
**5. পুনঃবিক্রেতার বাজার কী?
*6. প্রাতিষ্ঠানিক বাজার কাকে বলে?
7. সরকারি বাজার কাকে বলে?
***8. বাজার বিভক্তিকরণ কী?
**9. ভৌগোলিক বিভক্তিকরণ কী?
***10. বিপণন মিশ্রণ (4P) কী?
**11. 4Ps-এর উপাদানগুলো কী কী?
***12. মূল্য কাকে বলে?
**13. বাট্টা কী?
**14. প্রসার কাকে বলে?
*15. প্রিমিয়াম কী?
*16. ব্র্যান্ড নাম কী?
*17. ব্র্যান্ড আনুগত্য কী?
18. আচরণগত বিভক্তিকরণ কী?
*19. সামাজিক শ্রেণী কী?
20. প্রত্যক্ষ বিপণন কী?
*21. মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কাকে বলে?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
***1. বাজার কি কোনো সুনির্দিষ্ট স্থান? ব্যাখ্যা করো।
**2. ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকে কেন? ব্যাখ্যা করো। / "ভোক্তা বাজারের আয়তন অত্যন্ত ব্যাপক" — ব্যাখ্যা করো।
3. সরকারি বাজারের উদ্দেশ্য ব্যাখ্যা করো। / "সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন" — ব্যাখ্যা করো।
**-4. বাজার বিভক্তিকরণ করার কারণ বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। / বাজার বিভক্তিকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। / বাজার বিভক্তিকরণ কেন করা হয়? ব্যাখ্যা করো।
*5. শিল্প বাজারের সদস্য সংখ্যা কেমন? ব্যাখ্যা করো। / "শিল্প বাজারে সদস্য সংখ্যা কম" — ব্যাখ্যা করো।
**6. "শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে" — ব্যাখ্যা করো।
***7. "বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তার অবস্থান" — ব্যাখ্যা করো। / ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? ব্যাখ্যা করো। / ভোক্তা বিপণন মিশ্রণের কোথায় অবস্থান করে এবং কেন?
***8. "বিপণন মিশ্রণ (4P) হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমষ্টি" — ব্যাখ্যা করো। / "বিপণন মিশ্রণ নিয়ন্ত্রণযোগ্য" — ব্যাখ্যা করো।
*9. আচরণভিত্তিক বাজার বিভক্তিকরণ বলতে কী বোঝায়?
⭐⭐ অধ্যায় ৫: পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
**1. পণ্য কী?
*2. সেবা পণ্য কী?
**3. সুবিধা পণ্য কাকে বলে?
***4. লোভনীয় পণ্য কী?
**5. জরুরি পণ্য কী?
**6. শপিং পণ্য কী?
**7. শৌখিন বা ফ্যাশন পণ্য কী?
***8. অযাচিত পণ্য কী?
*9. কাঁচামাল কী?
***10. পণ্যের জীবন চক্র কী?
**11. পতন স্তর কী?
**12. মূল্য কী?
13. BEP-এর পূর্ণরূপ কী?
**14. স্থির ব্যয় কাকে বলে?
*15. মৌসুমী বাট্টা কী?
*16. রিবেট বা ছাড় কী?
**17. বর্ধিত পণ্য কী?
**18. বিশিষ্ট পণ্য কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
**1. "সুবিধা পণ্য নিয়মিতভাবে কেনা হয়" — ব্যাখ্যা করো। / "সুবিধা পণ্য ঘনঘন এবং নিয়মিত কেনা হয়" — ব্যাখ্যা করো।
***2. "ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা বেশি" — ব্যাখ্যা করো। / ভোগ্য পণ্যের বাজার দীর্ঘ হয় কেন? ব্যাখ্যা করো।
***3. ভোগ্য পণ্যের বণ্টন প্রণালি দীর্ঘ হয়? ব্যাখ্যা করো। / ভোগ্য পণ্যের বণ্টন প্রণালি কেমন হয়?
*4. "শিল্প পণ্যের চাহিদা অনমনীয়" — ব্যাখ্যা করো।
*5. "পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগ ব্যয় বেশি হয় কেন? ব্যাখ্যা করো। / পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিনিয়োগ ব্যয় বেশি হয় ব্যাখ্যা করো?
*6. "পণ্যের সূচনা স্তরে প্রচারমূলক কাজে ব্যয় বেশি হয়" — ব্যাখ্যা করো। / সূচনা স্তরে প্রচারমূলক কাজে কেন বেশি ব্যয় হয়?
***7. "পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়" — ব্যাখ্যা করো। / পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয়? ব্যাখ্যা করো।
***8. পণ্যের জীবন চক্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
**9. পণ্যের মূল্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। / অথবা, পণ্যের মূল্য কেন নির্ধারণ করা হয়? ব্যাখ্যা করো।
***10. ব্যয়যোগ বা মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ ব্যাখ্যা করো।
11. পণ্যের বাণ্ডিল বলতে কী বোঝায়?
**12. "মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো প্রতিযোগিতায় টিকে থাকা" — ব্যাখ্যা করো।
**13. "জরুরি পণ্যের চাহিদা অনিয়মিত" — ব্যাখ্যা করো।
*14. "বিশিষ্ট পণ্য ক্রয়ে ক্রেতারা অধিক সময় ও শ্রম ব্যয় করেন" — ব্যাখ্যা করো।
⭐⭐অধ্যায় ৬: পণ্য বণ্টন প্রণালি

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
**1. বণ্টন প্রণালি কাকে বলে?
**2. পরোক্ষ বণ্টন প্রণালি কী?
**3. মধ্যস্থ ব্যবসায়ী কে?
4. খুচরা ব্যবসায়ী কে?
**5. বণিক মধ্যস্থব্যবসায়ী কাকে বলে?
*6. দালাল বা ব্রোকার কাকে বলে?
7. নিলামদার কাকে বলে?
**8. প্রতিনিধি কে?
9. কৃষিজাত পণ্য কী?
*10. সি এন্ড এফ এজেন্ট কী?
**11. কমিশন মার্চেন্ট কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
***1. "বণ্টন প্রণালি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে" — ব্যাখ্যা করো।
*2. "বণ্টন প্রণালি তথ্য সরবরাহ করে" — ব্যাখ্যা করো।
**3. "উৎপাদক ও ভোক্তার সেতুবন্ধন হলো মধ্যস্থব্যবসায়ী" — ব্যাখ্যা করো। / মধ্যস্থকারবারি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
**4. "খুচরা ব্যবসায়ী চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করে" — ব্যাখ্যা করো।
**5. "দালাল পণ্যের মালিকানা নেয় না" — ব্যাখ্যা করো।
*6. ভোগ্য পণ্যের বণ্টন প্রণালি শিল্প পণ্যের বণ্টন প্রণালি থেকে দীর্ঘ হয় কেন? / ভোগ্য পণ্যের বণ্টন প্রণালি সাধারণত দীর্ঘ হয়— ব্যাখ্যা করো।
*7. মধ্যস্থব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভাবনা কি? ব্যাখ্যা করো।
8. ফাক্টর কী? ব্যাখ্যা করো।
**9. "বহুশাখা বিপণির উৎপাদন কেন্দ্রীভূত কিন্তু বিক্রয় বিকেন্দ্রীভূত" — ব্যাখ্যা করো।
10. "মধ্যস্থব্যবসায়ীরা তথ্য সরবরাহ করে' — ব্যাখ্যা করো।

⭐⭐ অধ্যায় ৭: পাইকারি ও খুচরা ব্যবসায়

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
**1. খুচরা ব্যবসায় কী?
***2. টেলিমার্কেটিং কী?
**3. হাইপার মার্কেট কী?
***4. বিভাগীয় বিপণি কাকে বলে?
*5. ড্রপশিপারস কাকে বলে?
*6. ট্রাক পাইকার কাকে বলে?
*7. র‍্যাক জবারস্ কাকে বলে?
**8. চেইন স্টোর কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
*1. "অটোমেটিক ভেন্ডিং বিক্রেতাবিহীন ব্যবসায়" — ব্যাখ্যা করো।
**2. "চেইন স্টোরের মালিকানা এক ও অভিন্ন"—ব্যাখ্যা করো।
**3. "পরিকল্পিত বিপণিকেন্দ্র একটি বৃহৎ খুচরা ব্যবসায়" — ব্যাখ্যা করো।
**4. সুপার স্টোর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
***5. "বিভাগীয় বিপণি হলো একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান"— ব্যাখ্যা করো।
**6. দালাল কারা? ব্যাখ্যা করো।
**7. বহুশাখা বিপণিতে একই বিক্রয় নীতি অনুসরণ করা হয় ব্যাখ্যা করো।
⭐⭐ অধ্যায় ৮: বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
***1. বিপণন প্রসার কী?
**2. প্রচার কী?
***3. বিজ্ঞাপন কী?
**4. বিক্রয় প্রসার কী?
*5. নমুনা বিতরণ পদ্ধতি কী?
**6. বিক্রয়োত্তর সেবা কী?
**7. কুপন কী?
*8. প্রদর্শনী কী?
**9. বিজ্ঞাপন মাধ্যম কী?
*10. ট্রানজিট বিজ্ঞাপন কাকে বলে?
*11. নিয়ন আলো কাকে বলে?
**12. সাময়িকী কী?
*13. প্রচারপত্র কী?
14. জনসংযোগ কী?
15. নভেলটি কী?
**16. প্রিমিয়াম কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
***1. বিক্রয় প্রসার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। / "বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম" — ব্যাখ্যা করো।
**2. "বিক্রয় প্রসার নতুন পণ্য প্রচলনে সহায়তা করে" — ব্যাখ্যা করো।
**3. "বিজ্ঞাপন ভোক্তার মনোভাব ও আচরণ পরিবর্তন করে"— ব্যাখ্যা করো।
**4. "বিজ্ঞাপন একটি অর্থপ্রদত্ত মাধ্যম" — ব্যাখ্যা করো।
***5. বিজ্ঞাপন কি অপব্যয় না বিনিয়োগ? ব্যাখ্যা করো।
**6. বহির্বিজ্ঞাপন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। / "বহির্বিজ্ঞাপন হলো এক ধরনের উন্মুক্ত বিজ্ঞাপন" — ব্যাখ্যা করো।
*7. "প্রচার হলো অধিক গ্রহণযোগ্য প্রমোশন কৌশল"— ব্যাখ্যা করো। / "প্রচার হলো অ-অর্থ প্রদত্ত প্রসার কৌশল" — ব্যাখ্যা করো। / "প্রচারের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি" — ব্যাখ্যা করো।
**8. "প্রবারেই প্রসার" — ব্যাখ্যা করো।
**9. "বিজ্ঞাপন হলো পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপন" — ব্যাখ্যা করো। / "বিজ্ঞাপন মাধ্যম হলো তথ্য উপস্থাপন কৌশল" — ব্যাখ্যা করো।
**10. বিক্রয় প্রসারকে কেন বিক্রি বাড়ানোর অনিয়মিত পন্থা বলা হয়? ব্যাখ্যা করো।
**11. "টেলিভিশন একটি ব্যয়বহুল বিজ্ঞাপন মাধ্যম" — ব্যাখ্যা করো।
⭐⭐ অধ্যায় ৯: ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
**1. ব্যক্তিক বিক্রয় কাকে বলে?
**2. বিক্রয়িকতা কী?
*3. নৈতিক গুণাবলি কী?
4. পেশাগত জ্ঞান কী?
*5. ক্যাটালগ মার্কেটিং কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
**1. ব্যক্তিক বিক্রয় বলতে কী বোঝায়?
**2. ব্যক্তিক বিক্রয় কোন ধরনের যোগাযোগ পদ্ধতি? ব্যাখ্যা করো।
***3. "বিক্রয়িকতা শিক্ষালব্ধ"— ব্যাখ্যা করো।
**4. বিক্রয়িকতা শিক্ষালব্ধ নাকি জন্মগত? ব্যাখ্যা করো।
**5. বিক্রয়িকতা কলা না বিজ্ঞান? ব্যাখ্যা করো।
**6. বিক্রয়োত্তর সেবা কী? ব্যাখ্যা করো।
7. বিক্রয়কর্মী কীভাবে ক্রেতার সিদ্ধান্তহীনতা দূর করে? ব্যাখ্যা করো।
⭐⭐ অধ্যায় ১০: বিপণনে সমসাময়িক বিষয়াবলি

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
**1. সরাসরি বা প্রত্যক্ষ বিপণন কী?
***2. অনলাইন মার্কেটিং কী?
***3. টেলিমার্কেটিং কী?
*4. কিয়স্ক বিপণন বলতে কী বোঝায়?
**5. ক্যাটালগ মার্কেটিং কী?
**6. চেইন স্টোর বা বিপণিমালা কী?
***7. গ্রিন মার্কেটিং কী?
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
***1. প্রত্যক্ষ বিপণন বলতে কী বোঝায়? / "প্রত্যক্ষ বিপণন সহজ ও ব্যক্তিগত"— ব্যাখ্যা করো।
**2. টেলিমার্কেটিং কোন ধরনের বিপণন? ব্যাখ্যা করো।
**3. "ইন্টারনেট ছাড়া অনলাইন বিপণন সম্ভব নয়"— ব্যাখ্যা করো।
**4. "অনলাইন বিপণন হচ্ছে প্রত্যক্ষ বিপণনের একটি সহজ পন্থা" — ব্যাখ্যা করো।
**5. "ডিপার্টমেন্ট স্টোর বা বিভাগীয় বিপণি একই বিল্ডিংয়ে অবস্থিত" — ব্যাখ্যা করো।
6. "পরিবেশ বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে গ্রিন মার্কেটিং-এর ভূমিকা ব্যাখ্যা করো। / "পরিবেশের নিরাপত্তা বিধানই গ্রিন মার্কেটিং-এর মূল বিষয়"— ব্যাখ্যা করো। / গ্রিন মার্কেটিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
**7. গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব পণ্য বিপণনে উৎসাহিত করে— ব্যাখ্যা করো।

সম্পাদনায়
সিরাজুল ইসলাম
প্রভাষক : উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
আলী আজগর এন্ড আব্দুল্লা ডিগ্রি কলেজ

17/05/2026

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্ভাব্য সাজেশন

⭐⭐ অধ্যায় ১: উৎপাদন

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
***১. উৎপাদন কাকে বলে?
***২. উপযোগ কী?
***৩. স্বত্বগত উপযোগ কাকে বলে?
***৪. সময়গত উপযোগ কী?
***৫. সেবাগত উপযোগ কী?
**৬. মোট বা সার্বিক উৎপাদনশীলতা কাকে বলে?
৭. কাঁচামালের উৎপাদনশীলতা কী?
**৮. যন্ত্রের উৎপাদনশীলতা কী?
**৯. শ্রমের উৎপাদনশীলতা কী?
১০. রূপান্তর ব্যয় বা মূল্য কী?
**১১. আর্থিক উৎপাদনশীলতা কী?
১২. মূলধনের উৎপাদনশীলতা কী?
১৩. উৎপাদনের প্রাচীন খাত কোনটি?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
***১. "উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
***২. "উৎপাদন একটি চলমান প্রক্রিয়া"- ব্যাখ্যা করো।
**৩. "উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
**৪. সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? অথবা, "গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
**৫. স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? অথবা, "ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়"- ব্যাখ্যা করো।
***৬. "উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়"- ব্যাখ্যা করো।
***৭. "উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে"- ব্যাখ্যা করো।
৮. "উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদন দক্ষতার ওপর"- ব্যাখ্যা করো।
৯. মোট উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়?
**১০. "উৎপাদনশীলতা বেড়ে যাওয়ার ফলে মুনাফা বেড়ে যায়"- ব্যাখ্যা করো।
**১১. "উন্নত কাজের পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ে"- ব্যাখ্যা করো।
*১২. আর্থিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা যায়?
১৩. "মূলধন উৎপাদনশীল"- ব্যাখ্যা করো।

⭐⭐ ​অধ্যায় ২: উৎপাদনের উপকরণ

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. উৎপাদনের উপকরণ কী?
***২. ভূমি কী?
***৩. শ্রম কাকে বলে?
**৪. উৎপাদনশীল শ্রম কী?
***৫. শ্রম বিভাগ কী?
**৬. সঞ্চয় কাকে বলে?
**৭. সংগঠন কী?
**৮. ব্যবসায় জোট কাকে বলে?
**৯. যৌথ মূলধনী সংগঠন কী?
*১০. সমবায় সমিতি কাকে বলে?
**১১. যৌথ উদ্যোগ কাকে বলে?
***১২. রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে?
**১৩. একমালিকানা সংগঠন কী?
***১৪. শ্রমের দক্ষতা কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
***১. "ভূমি আদিম ও অক্ষয়"- ব্যাখ্যা করো।
**২. "ভূমির উৎপাদন ব্যয় নেই"- ব্যাখ্যা করো।
***৩. "ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
**৪. "ভূমি অবিনশ্বর"- ব্যাখ্যা করো।
***৫. "শ্রম চলনশীল" বা "শ্রম গতিশীল"- উক্তিটি ব্যাখ্যা করো।
***৬. "শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা করো।
**৭. শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন কেন?
**৮. শ্রম বিভাজন কেন প্রয়োজন?
**৯. "শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে"- ব্যাখ্যা করো।
***১০. "মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান"- ব্যাখ্যা করো।
**১১. "মূলধন গঠন জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে"- ব্যাখ্যা করো।
**১২. "শ্রম বিভাগের ফলে শ্রমিকদের একঘেয়েমিত্ব সৃষ্টি হয়"- ব্যাখ্যা করো।
**১৩. চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি- ব্যাখ্যা করো।

⭐⭐ ​অধ্যায় ৩: উৎপাদনের মাত্রা

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. উৎপাদনের মাত্রা কী?
২. পরিবর্তনশীল ব্যয় কী?
**৩. স্থির ব্যয় কাকে বলে?
*৪. অতিক্ষুদ্র শিল্প কী?
**৫. ক্ষুদ্র শিল্প কী?
**৬. মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে?
***৭. কুটির শিল্প কাকে বলে?
**৮. বৃহদায়তন শিল্প কাকে বলে?
***৯. কাম্য উৎপাদন মাত্রা কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
**১. "উৎপাদন মাত্রা ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করে"- ব্যাখ্যা করো।
***২. "উৎপাদন মাত্রা বাড়লে মুনাফার পরিমাণ বাড়ে"- ব্যাখ্যা করো।
***৩. "মিতব্যয়ী উৎপাদন মাত্রায় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন ব্যয় কমে যায়"- ব্যাখ্যা করো।
**৪. "অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্যের মূল্য বাড়ে"- ব্যাখ্যা করো।
***৫. মাত্রাজনিত ব্যয়সংকোচন ধারণাটি ব্যাখ্যা করো।
**৬. "ক্ষুদ্র এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়"- ব্যাখ্যা করো।
**৭. "বৃহদায়তন শিল্পে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়"- ব্যাখ্যা করো।
***৮. "কাম্যমাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক"- ব্যাখ্যা করো।
*৯. "কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক"- ব্যাখ্যা করো।

⭐⭐ ​অধ্যায় ৪: সামষ্টিক পর্যায়ে উৎপাদন

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. মোট দেশজ উৎপাদন বা GDP কী?
***২. মোট জাতীয় উৎপাদন (GNP) কী?
**-৩. জাতীয় আয় কী?
**৪. নিট জাতীয় আয় কী?
***৫. মাথাপিছু আয় কী?
**৬. ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কী?
***৭. হস্তান্তর পাওনা কী?
*-৮. দ্বৈত গণনা সমস্যা কী?
*৯. মধ্যবর্তী দ্রব্য কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
**১. সামষ্টিক পর্যায়ের উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো।
***২. মোট জাতীয় উৎপাদন কীভাবে পরিমাপ করা যায়?
***৩. জিডিপি কীভাবে জিএনপি থেকে আলাদা?
**৪. প্রবাসীদের উপার্জিত অর্থ GDP-তে অন্তর্ভুক্ত হয় না কেন?
**৫. নিট দেশজ উৎপাদন (NDP) ধারণাটি ব্যাখ্যা করো।
**৬. "জাতীয় আয় হলো একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড"- ব্যাখ্যা করো।
**৭. হস্তান্তর পাওনা কেন জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না?

⭐⭐ ​অধ্যায় ৫: উৎপাদন ব্যবস্থাপনা

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে?
*-*২. পণ্য কাকে বলে?
*৩. দ্রব্য কী?
**৪. সুবিধাজনক পণ্য কী?
***৫. জরুরি পণ্য কী?
***৬. সেবা কী?
**৭. PERT এর পূর্ণরূপ কী?
**৮. উৎপাদন পরিকল্পনা কী?
***৯. ক্রেতাকেন্দ্রিকতা (Customization) কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
*-১. "উৎপাদন ব্যবস্থাপনা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
**২. "পণ্য স্পর্শনীয়"- ব্যাখ্যা করো।
**৩. "সেবা অস্পর্শনীয়"- ব্যাখ্যা করো।
**৪. সেবাকে কি সেবাদানকারী থেকে আলাদা করা যায়? ব্যাখ্যা করো।
**৫. "সেবার মালিকানা হস্তান্তর করা যায় না"- ব্যাখ্যা করো।

⭐⭐​অধ্যায় ৬: পণ্য ডিজাইন

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. পণ্য ডিজাইন কী?
***২. মডিউলার ডিজাইন কী?
*৩. ওয়ারেন্টি কী?
**৪. উপযোগ সংযোগ কী?
**৫. পণ্য ডিজাইনে ধারণা উন্নয়ন কী?
*৬. উৎপাদন সামর্থ্য কী?
**৭. পরীক্ষামূলক উৎপাদন কী?
+++৮. ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কী?
++৯. রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন কাকে বলে?
++১০. উৎপাদন ডিজাইন কী?
++১১. প্যাকেজিং ডিজাইন কী?
+১২. পণ্য বৈচিত্র্যকরণ কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
+++১. "পণ্য ডিজাইন পণ্যের উপযোগিতা বাড়াতে সহায়ক"- ব্যাখ্যা করো।
++২. "পণ্য ডিজাইন পণ্যের আকর্ষণ বাড়ায়"- ব্যাখ্যা করো।
++৩. মডিউলার ডিজাইন বলতে কী বোঝায়?
+++৪. "পণ্য ডিজাইন ক্রেতাকে পণ্য কেনায় আকৃষ্ট করে"- ব্যাখ্যা করো।
*৫. "পণ্য ডিজাইন পুনঃক্রয়ে সহায়তা করে"- ব্যাখ্যা করো।
**৬. "পণ্য ডিজাইন নির্ধারণে ক্রেতার চাহিদা বিবেচনা করা হয়"- ব্যাখ্যা করো।
**৭. "ভোক্তার ক্রয় ক্ষমতা পণ্য ডিজাইনকে প্রভাবিত করে"- ব্যাখ্যা করো।
৮. "সংস্কৃতির মাধ্যমে পণ্য ডিজাইন প্রভাবিত হয়"- ব্যাখ্যা করো।
৯. "পরীক্ষামূলক উৎপাদনে পণ্য যাচাই করা হয়"- ব্যাখ্যা করো।
*১০. পরীক্ষামূলক উৎপাদন প্রতিষ্ঠানের ওপর কীরূপ প্রভাব ফেলে?

⭐⭐​অধ্যায় ৭: মান ব্যবস্থাপনা (Quality Management)

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. মান কী?
***২. মান ব্যবস্থাপনা কাকে বলে?
***৩. মান নিয়ন্ত্রণ কাকে বলে?
**৪. মান নিশ্চিতকরণ কাকে বলে?
***৫. সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে?
***৬. বেঞ্চমার্কিং কাকে বলে?
**৭. নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয় কী?
*৮. মূল্যায়ন ব্যয় কাকে বলে?
**৯. পুনঃকার্য ব্যয় কী?
***১০. উৎপাদন ক্ষতি কী?
**১১. প্রশিক্ষণ ব্যয় কাকে বলে?
***১২. বিএসটিআই (BSTI)-এর পূর্ণরূপ কী?
***১৩. ISO এর পূর্ণরূপ কী?
***১৪. ISO-14000 কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
**১. মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?
**২. "মান ব্যবস্থাপনা মুনাফা বাড়ায়"- ব্যাখ্যা করো।
**৩. "মান ব্যবস্থাপনা পণ্যের অপচয় কমায়"- ব্যাখ্যা করো।
***৪. "মান ব্যবস্থাপনা উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
**৫. "মান নিয়ন্ত্রণ পণ্যের সঠিক মান বজায় রাখে"- ব্যাখ্যা করো।
**৬. "মান নিয়ন্ত্রণ হলো ত্রুটি-বিচ্যুতি শনাক্তকরণ"- ব্যাখ্যা করো।
**৭. বেঞ্চমার্কিং কীভাবে পণ্যমানের উন্নয়ন ঘটায়?
**৮. "নিম্ন মানের পণ্য মূল্যায়ন খরচ বাড়ায়"- ব্যাখ্যা করো।
**৯. "অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ত্রুটি সংশোধনের সাথে জড়িত"- ব্যাখ্যা করো।
***১০. "ওয়ারেন্টি পণ্যের বাহ্যিক ব্যর্থতা ব্যয়ের সাথে জড়িত"- ব্যাখ্যা করো।
**১১. সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
***১২. "ISO-14000 একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি"- ব্যাখ্যা করো।

⭐⭐​অধ্যায় ৮: উৎপাদন ক্ষমতা (Production Capacity)

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
**১. উৎপাদন ক্ষমতা কাকে বলে?
**২. সঞ্চিত উৎপাদন ক্ষমতা কী?
***৩. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কী?
***৪. প্রকৃত উৎপাদন ক্ষমতা কী?
**৫. কার্যকর উৎপাদন ক্ষমতা কী?
**৬. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?
*৭. উৎপাদন ক্ষমতার পরিমাপ কাকে বলে?
**৮. উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কী?
**৯. ইজারা কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
**১. "উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ"- ব্যাখ্যা করো।
*২. "উৎপাদন ক্ষমতা শ্রমিকদের অসহযোগিতার কারণে কমে যায়"- ব্যাখ্যা করো।
***৩. "একটি নির্দিষ্ট সময় পরে যন্ত্রের উৎপাদন ক্ষমতা কমে যায়"- ব্যাখ্যা করো।
***৪. প্রকৃত উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়?
***৫. কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়?
*-৬. "নিম্ন উৎপাদন ক্ষমতা বিক্রয় ও মুনাফা কমায়"- ব্যাখ্যা করো।
*৭. "উৎপাদন ক্ষমতা কর্মীদের অদক্ষতার কারণে কমে যায়"- ব্যাখ্যা করো।
**৮. উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার ধারণাটি ব্যাখ্যা করো।

⭐⭐​অধ্যায় ৯: ব্যবসায়ের অবস্থান

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
***১. ব্যবসায়ের অবস্থান কাকে বলে?
*২. অবকাঠামোগত সুবিধা কী?
**৩. শ্রমের সহজলভ্যতা কী?
**৪. বাজারের নৈকট্য কী?
**৫. কর রেয়াত কী?
***৬. ব্যবসায়ের গ্রাম্য অবস্থান কী?
***৭. শিল্প এলাকা কী?
*৮. কাঁচামালের নৈকট্য কী?
***৯. শিল্পের কেন্দ্রীকরণ কী?
**১০. শিল্পের বিক্রেন্দ্রীকরণ কাকে বলে?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
**১. "ব্যবসায়ের সঠিক অবস্থান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
***২. "ব্যবসায় অবস্থান পণ্য বিক্রি ও মুনাফা বাড়ায়"- ব্যাখ্যা করো।
**৩. "ব্যবসায়ের সফলতার জন্য অবস্থান খুবই গুরুত্বপূর্ণ"- ব্যাখ্যা করো।
**৪. কাঁচামালের নৈকট্য ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন?
**৫. "ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রি বাড়াতে সহায়ক"- ব্যাখ্যা করো।
*৬. "ব্যবসায়ের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি"- ব্যাখ্যা করো।
**৭. ব্যবসায়ের স্থান নির্বাচনে 'মূলধন' উপাদানটির প্রভাব ব্যাখ্যা করো।
*৮. ব্যবসায়ের অবস্থান কীভাবে ব্যয়কে প্রভাবিত করে?

⭐⭐​অধ্যায় ১০: লে আউট / বিন্যাস

​জ্ঞানমূলক প্রশ্ন (ক):
***১. লে আউট বা বিন্যাস কী?
**২. কারখানা বা ফ্যাক্টরি বিন্যাস কাকে বলে?
**৩. পণ্য বিন্যাস কী?
**৪. সার্ভিস লে আউট বা সেবা বিন্যাস কী?
**৫. প্রক্রিয়া বিন্যাস কাকে বলে?
***৬. স্থির অবস্থান বিন্যাস কী?
***৭. অফিস বিন্যাস কী?
**৮. গুদাম বিন্যাস কী?
*৯. এ-ওয়ান পদ্ধতি কী?
**১০. মিশ্র বিন্যাস কী?
​অনুধাবনমূলক প্রশ্ন (খ):
**১. "যথাযথ বিন্যাস প্রতিষ্ঠানের অপচয় কমায়"- ব্যাখ্যা করো?
**২. "উত্তম বিন্যাস কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করে"- ব্যাখ্যা করো।
**৩. "বিন্যাস পরিকল্পনার ক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা বিবেচনা করা হয়"- ব্যাখ্যা করো।
**৪. "বিন্যাস ব্যয় সংকোচন নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
***৫. "লে আউটের মাধ্যমে স্থানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়"- ব্যাখ্যা করো?
**৬. "বিন্যাস উন্নত বা অনুকূল কাজের পরিবেশ নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
***৭. স্থির অবস্থান বিন্যাস বলতে কী বোঝায়?
*৮. "সার্ভিস লে আউট উত্তম ক্রেতা সেবা নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
**৯. 'যান্ত্রিক কটেজ হলো কম্পিউটার নির্ভর একটি অফিস বিন্যাস পদ্ধতি'- ব্যাখ্যা করো।
***১০. "আদর্শ বিন্যাস ন্যূনতম নাড়াচাড়া নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।
**১১. "উত্তম বিন্যাসের মাধ্যমে দুর্ঘটনার আশঙ্কা কমে"- ব্যাখ্যা করো।
সম্পাদনায়
সিরাজুল ইসলাম
প্রভাষক : উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
আলী আজগর and আব্দুল্লা ডিগ্রি কলেজ।

12/05/2026

আজ কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা ম্যাডামের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। আমরা সবাই যেন মেডামের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন।

Photos from আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ's post 09/05/2026

Final Model Test -2026
English 2nd paper
Clasd : xii

1. Price hike ( paragraph + report)
2.Climate change/deforestation /environment pollution (paragraph)
3.Mob justice ( report+ paragraph)
4. Online vs offline class (paragraph)
5.Sound system/ multimedia class room (application)
6.Earthquake (paragraph)
7. Admission on TC (application)
8.Road accident ( paragraph + report)
9. Duties and responsibilities of a student/ students and social service ( paragraph + composition)
10. Study Tour/ Excursion (application)
11. Prize giving ceremony ( report)
12. Childhood memories (composition)
13. Female education (composition)
14. Fire accident (report)
15. Drug ( report + paragraph)
16. Food adulteration (paragraph + report)
17. Patriotism ( composition)

+ report :
০৮/ ০৯ টি
: ০৩ টি
: ০৪ টি

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ( যা তোমরা পাওনি)

Photos from আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ's post 09/04/2026

৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা–২০২৬, সিরাজদিখান উপজেলা পর্যায়ে আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ অসাধারণ সাফল্য অর্জন করেছে।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান এবং বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আমাদের গর্বিত করেছে।
তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে। আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌟📚🔬

29/03/2026

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করা শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ০১/০৪/২০২৬ খ্রী: রোজ বুধবার থেকে। সকল শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, সম্মনিত অভিভাবক, আপনারা আপনার সন্তানকে ক্লাসে পাঠাবেন এবং তদারকি করবেন।
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই ভালো ফলাফল করা সম্ভব।

24/02/2026

আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা ম্যাম আজ ২৪/২/২০২৬ তারিখ সকাল ৮ টা ১৮ মিনিটে অসুস্থতাজনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন।
আমরা কলেজ পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

Photos from আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ's post 21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

Want your school to be the top-listed School/college in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gopalpur
Munshiganj
1544