18/05/2026
https://youtu.be/0z0PppDbzFw?si=tpSEWhSeAOaHp4Ye
BUHS Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
শেখার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও। আমরা চাই আলোকিত মানুষ, চাই উজ্জ্বল ভবিষ্যৎ।
18/05/2026
https://youtu.be/0z0PppDbzFw?si=tpSEWhSeAOaHp4Ye
BUHS Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
18/05/2026
BUHS
22/04/2026
20/04/2026
SDclassroom 1 like. "BUHs SSC 2026 fair well......"
20/04/2026
https://youtu.be/4e-eFPGTGPs?si=3ZlHz8L1snX4TSLJ
SDclassroom 1 like. "BUHs SSC 2026 fair well......"
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি এস এম তারিক আল হাসান লিউ শিকদার স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আজ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
মহান আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে বেহেশতের উচুঁ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
15/04/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি
এস এম তারিক আল হাসান লিউ শিকদার স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মাগফেরাত কামনায়
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
আলহামদুলিল্লাহ
আল্লাহ তায়ালা সর্বশক্তিমান।
আমাদের পুনর্মিলনীর আয়োজনের পরিধি বৃদ্ধি পাওয়ায়, ( নতুন গিফট ও সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন করে যোগ হওয়া) কনসার্ট ও শিল্পীদের শিডিউল মিস, অতিথিদের সময় বের করা ইত্যাদি কারণে আগামী ৪ এপ্রিল ২০২৬ ইং তারিখের প্রোগ্রাম আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে❤️
পুনর্মিলনীকে স্মরণীয় করে তুলতে তারিখ পরিবর্তন করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত 🥲
স্মরণীয় এই আয়োজনে অংশীদার হতে সবাইকে দ্রুত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করে ফেলার জন্য বলা হলো..
রেজিষ্ট্রেশন ফিঃ ৫০০ টাকা
রেজিষ্ট্রেশন শেষ তারিখ ০১/০৪/২০২৬
বিঃদ্রঃ যারা ৩৫০ টাকা করে রেজিষ্ট্রেশন করেছেন তারা অবশ্যই বাকি টাকা প্রদান করিয়া উৎসবকে আনন্দময় করে তুলবেন ইনশাআল্লাহ ❤️
দেখা হচ্ছে স্মৃতির টানে,প্রাণের উৎসবে❤️❤️❤️
প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
26/03/2026
"পতাকার লাল রঙে মিশে আছে বীর শহীদের রক্ত,
সবুজে মিশে আছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। "
২৬শে মার্চ, আমাদের গর্বের স্বাধীনতা দিবস। বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের -এর পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ মার্চ রাতে গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে এসব কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
আসসালামু আলাইকুম, এতদ্বারা বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬ মার্চ ২০২৬ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিম্নলিখিত কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
১. সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
২. শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ।
৩. সকাল ১১টায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ।
৪. আলোচনা সভা।
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।
প্রধান শিক্ষক
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়