খাসমহল স্কুল এন্ড কলেজ থেকে জুনায়েদ সিদ্দিক তালহা ও মেহবুবা জান্নাত মাঈশা উভয়ে অষ্টম শ্রেনীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ উভয়কে প্রানঢালা অভিনন্দন।
Khas Mohal Baluchar School & College - খাস মহল বালুচর স্কুল এন্ড কলেজ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khas Mohal Baluchar School & College - খাস মহল বালুচর স্কুল এন্ড কলেজ, Middle School, Munshiganj.
আমাদের প্রানপ্রিয় বিদ্যালয়
খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজ,স্হাপিত-১৯৫৭ইং(স্কুল) এবং ২০১৮ইং কলেজ।
দাতা বৃন্দ-সর্ব মরহুম আফজাল মুন্সী, কালাই মুন্সী (পূত্রদ্বয়- ডা:আলীমুদ্দিন ও লালু কেরানি,) আকবর আলী মুন্সী ও একাব্বর আলী মুন্সী। প্রতিষ্ঠাতা - মরহুম নেওয়াজ আলী মুন্সী
বর্তমান সভাপতি মো:সাহাবউদ্দিন বাদল
প্রিনসিপাল-মো: আলীআশরাফ
আমাদের অঙ্গীকার-
আমরা এই বিদ্যানিকেতনকে পাঠে মানে ও গুনে এক অনন্য উচ্চতায় পৌঁছাবই ইনশাআল্লাহ।
বিদ্যাপিঠের উন্নয়ন মনেই আমাদের আগামী প্রজন্মের উন্নয়ন, আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই এই শিক্খা প্রতিষ্ঠানটিকে স্ব স্ব অবস্হান থেকে উন্নয়নে অবদান রাখি।
প্রিয় অভিভাবক ও এলাকাবাসি আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে ভাল আছেন, আপনাদের অনেকের সন্তান আগামী এপ্রিল ২০২৬ ইং সনে এসএসসি পরীক্খায় অংশগ্রহন করবে, তাদের প্রস্তুতি আশাপ্রদ নয় এবং তারা গত টেষ্ট পরীক্খায় সন্তোষজনক ফলাফল করতে ব্যর্থ হয়েছে, যারাই নির্বাচিত হয়েছে তাদের মধ্যে বিড়াট একটা অংশ যদি সামনে ৩টি মাস মনোযোগের সহিত কঠোর পরিশ্রম না করে ফলাফল কিন্তু বিপর্যয়ের সম্ভবনাই বেশী তাই এখন থেকেই কোন সময় নষ্ট করা যাবে না আপনারা (বাবা মা) এখন থেকে অন্তত সিরিয়াস হউন , পরে আফছোছ করলে অথবা কোন অযুহতে কিন্তু কোন লাভ হবে না, মাঝখান থেকে আপনার সন্তানের জীবন থেকে ১টি বছর লস হয়ে যাবে, সে বিড়াট সমস্যায় পড়ে যাবে,পড়াশোনার আগ্রহ হাড়িয়ে ফেলবে হয়তো তার আর কোনদিনই এসএসসি পাশ করা হবে না।আমি প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আপনাদের স্মরন ও সতর্ক করে দিলাম। আশা করি এই সময়টাতে আপনারা দুজনে তার সাথে আঠার মত লেগে থাকবেন, যদি সময়টা দিতে পারেন ওর জীবনটা বদলে যাবে ওর মধ্যে আগ্রহ সৃষ্টি হবে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করবে।আপনারা সবাই ভালো থাকবেন, দোয়ার দরখাস্ত থাকলো।
মো : সাহাবউদ্দিন বাদল, সভাপতি,খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজ।
31/12/2025
প্রিয় অভিভাবকবৃন্দ,ছাত্রছাত্রী,শিক্খকমন্ডলী ও এলাকাবাসি আসসালামুআলাইকুম।আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষ ২০২৬ ইং এর শুভেচ্ছা। আগত বছরটি আমাদের সবার জন্য হয়ে উঠুক উৎসব মূখর ও আনন্দঘন এবং নিরাপদ। আমি খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার মানউন্নয়নের জন্য বর্ষের শুরু থেকেই নুতন উদ্যোমে নুতন পরিকল্পনা নিয়ে সকল টিচার ও প্রিনসিপাল সহ পাঠ্যকার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি, পাশাপাশি একটি বিদ্যাপ্রতিষ্ঠানকে সময়োপযোগী আাধুনিক উন্নতমান ও ভাল ফলাফলের কাঙ্খিত লক্খে পৌঁছাতে হলে কঠোর শৃংখলার (Descipline) কোন বিকল্প নেই।তাই উল্লেখিত বিষয় সমূহের সর্বোচ্চ প্রয়োগ একমাত্র প্রতিষ্ঠানের দ্বারা একক ভাবে সম্ভব নয়, তার জন্য দরকার সমন্মিত প্রয়াস/প্রচেষ্টা,অর্থাৎ টিচার, ছাত্রছাত্রী,অভিভাবক,প্রতিষ্ঠান পরিচালনা গভর্নিং বডি ও এলাকার সর্বোস্তরের শিক্খানুরাগী জনগন।আসুন আমরা সকলে সন্মিলীত প্রচেষ্টা ও আন্তরিকতার সহিত আমাদের প্রানপ্রিয় সন্তাদের উজ্জল ভবিষ্যত বির্নিমান ও সুনাগরিক গঠনে সচেষ্ট হই। আমরা যদি ২০২৬ ইং সনের শুরু থেকেই সবাই স্ব স্ব অবস্হান থেকে সক্রিয় তৎপর থাকি ইনশাআল্লাহ, ভালো আমরা করবোই। আশাকরি আমার ম্যাসেসটি আপনাদেরকে আলোরিত করবে এবং বছর শেষান্তে শেষ হাসিটি আমরাই হাসবো ইনশাআল্লাহ।আবারো সবাইকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইতি টানলাম।
মো সাহাবউদ্দিন বাদল
সভাপতি
খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজ
০1- 1- 2026
09/06/2024
খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জসিম উদ্দীন স্যার আমাদের মাঝে আর নেই। অদ্য দুপুর ২.২০ মিনিটে তিনি তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবাই তার জন্য দোয়া করবেন। তার পরিবারের জন্য দোয়া করবেন।
18/04/2024
আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষক জনাব জসীম উদ্দিন। সকল শিক্ষার্থীদের প্রিয় তিনি। ওনার নিজের কিছু কথা আশা করি সবাই পুরোটা পড়বেন।
-আল্লাহ তায়ালা অসুস্থতা দিয়ে তার বান্দাদের পরীক্ষা করেন, আমাকেও করছেন। অসুস্থতা নিয়ে আমি তেমন চিন্তাও করিনা। আসলে পরিবারের বড় ছেলে তো, কাঁধে অনেক দায়ীত্ব। তাই একটু টেনশন চলে আসে। ছোট বেলা থেকে এত বড় হয়েছি.. কখনো কারো ক্ষতি করা তো দূরে থাক ক্ষতির চিন্তাও করিনি। আয় রোজগারে হালাল হারাম কে অত্যন্ত কঠোর ভাবে দেখেছি সব সময়। সততার সাথে দুই ভাই যতটুকু উপার্জন করতে পারি তা দিয়ে দিব্যি আমাদের সংসার চলে যায়। বাবাকেও রোজগার থেকে বিশ্রাম দিয়ে দিয়েছি। সব কিছু ভালোই চলছিল আমাদের। হঠাৎ আল্লাহ তায়ালার এই পরীক্ষা। জানিনা আল্লাহ তায়ালা নসিবে কি রেখেছেন। তিনি যা করেন /করবেন তাতেই আলহামদুলিল্লাহ।সবাই জানেন লিভার ক্যানসার অবেক ব্যায়বহুল চিকিৎসা। অনেকেই ইতিমধ্যে অনেক সহযোগীতা পাঠিয়েছেন আমার জন্য। তাদের ঋন শোধ করার মত ক্ষমতা যদিওবা কখনো হয় , ধৃষ্টতা হবেনা আমার। সকলের জন্য দোয়া থাকবে সব সময়। যারা আমার পাশে দাড়াতে চান তারা নিম্নের বিকাশ ও ব্যাংক হিসাব নাম্বারে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।
বিকাশ: 01942588197(পারসোনাল)
ব্যাংক হিসাব নং: 3701001007132 (সোনালী ব্যাংক পিএলসি, বালুচর শাখা, সিরাজদিখান)
কৃতজ্ঞতায়: জসিম উদ্দিন🙏
খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক, জনাব মোঃ সালেহ উদ্দিন স্যার অদ্য দুপুর ১ টায় ইন্তিকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসীব করেন।
ইন্না লিল্লাহি অইন্না হি রাজিউন
01/01/2024
নতুন বছরের প্রথমদিনে কঁচিকাঁচাদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার "বই উৎসব" শুরুর প্রাক্কালে!! নতুন বছরে সবার ভালো হোক।
Happy New Year.
16/12/2022
অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের বিজয় দিবস পালন
14/12/2022
একাদশ শ্রেণিতে ভর্তি চলছে
28/11/2022
01/11/2022
আলহামদুলিল্লাহ! সিরাজদিখান উপজেলায় আয়োজিত "বিজ্ঞান বিষয়ক কুইজ" প্রতিযোগিতায় আমরা টিম খাস মহল বালুচর স্কুল এন্ড কলেজ ২য় স্থান অর্জন করেছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Munshiganj