Shiloy Hazi Moniruddin High School

Shiloy Hazi Moniruddin High School Higher Secondary school

11/03/2025

কাউকে সম্মানিত করার জন্য অন্য কাউকে অসম্মান করা বা ছোট করা কখনই কোন নীতিবানের কাজ হতে পারে না।

আলহামদুলিল্লাহ, শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের, এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান...
10/03/2025

আলহামদুলিল্লাহ, শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের, এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন আল মামুন স্যারের কাগজপত্র বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক সাহেবের নিকট জমা দিয়েছি।সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

30/05/2023
06/06/2020

পরকালে মুক্তির জন্য ঈমান আনা অপরিহার্য। তাই কাফিররা চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু এমন কিছু কাজ আছে, যেগুলো করলে মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাওয়া যাবে না। তারা ওই গুনাহর কারণে প্রথমে জাহান্নামে শাস্তি ভোগ করবে। এরপর আল্লাহ চাইলে তারা জান্নাতে যাবে। ওই ধরনের কিছু গুনাহ নিম্নরূপঃ

হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না : হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না।’ (সুনানে বায়হাকি : ৫৫২০)

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না : হজরত জুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি : ৫৫২৫)

প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না : হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম : ৬৬)

মাতা-পিতার অবাধ্য সন্তান ও দাইয়ুস নারী জান্নাতে যাবে না : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তিন শ্রেনির লোক জান্নাতে যাবে না—মাতা-পিতার অবাধ্য, দাইয়ুস (অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী-বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেয় না) এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা।’ (মুসতাদরাকে হাকেম : ২২৬)

অশ্লীলভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না : হারেছা বিন ওহাব (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘অশ্লীলভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না।’ (আবু দাউদ : ৪১৬৮)

প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না : হজরত মাকাল বিন ইয়াসার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন।’ (সহিহ বুখারি : ৬৬১৮)

অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না : হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসুলুল্লাহ! যদিও সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, যদিও পিপুলগাছের একটি ছোট ডাল হোক না কেন।’ (সহিহ মুসলিম : ১৯৬)

খোঁটাদানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না : হজরত আবদুল্লাহ বিন আমর (রা.) বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেন, ‘উপকার করে খোঁটা দানকারী, মাতা-পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদপানকারী—এই তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবে না।’ (সুনানে নাসায়ি : ৫৫৭৭)

চোগলখোর জান্নাতে যাবে না : হজরত হুজাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম : ১৫১)

অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না : হজরত সাদ ও আবু বাকরাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জেনেশুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে—অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম।’ (সহিহ বুখারি : ৬২৬৯)

গর্ব-অহংকারকারী জান্নাতে যাবে না : হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম : ১৩১)

রাসুলুল্লাহ (সা.)-এর নাফরমান জান্নাতে যাবে না : হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সে ব্যক্তি নয়, যে (জান্নাতে যেতে) অস্বীকার করেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসুলুল্লাহ! কে অস্বীকার করেছে? তিনি বললেন, যে আমার আনুগত্য করে, সে জান্নাতে যাবে। আর যে আমার নাফরমানি করে, সে (জান্নাতে যেতে) অস্বীকার করেছে।’ (সহিহ বুখারি : ৬৭৩৭)

দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না : হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ-সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না।’ (আবু দাউদ : ৩১৭৯)

অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না : হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না।’ (তিরমিজি : ১১০৮)

কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না : হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার ন্যায় কালো কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।’ (সুনানে নাসায়ি : ৪৯৮৮)

লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না : হজরত আবু হুরাইরা (রা.) সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে। অতঃপর একজন কারিকে। তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর-বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান-সদকা করার অপরাধে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম : ৩৫২৭)

ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ (সুনানে ইবনে মাজাহ : ২৬৯৪)

Students cabinet election-2019 Shilay Hazi Monir Uddin High School Munshiganj sadar
14/03/2019

Students cabinet election-2019 Shilay Hazi Monir Uddin High School Munshiganj sadar

Students cabinet election-2019 Shilay
14/03/2019

Students cabinet election-2019 Shilay

২১ শে ফেব্রুয়ারি তে প্রান প্রিয় স্যার দের সাথে বর্তমান ও প্রাক্তন ছাএরা।
23/05/2017

২১ শে ফেব্রুয়ারি তে প্রান প্রিয় স্যার দের সাথে বর্তমান ও প্রাক্তন ছাএরা।

Address

Village: Shiloy , Post: Shiloy
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shiloy Hazi Moniruddin High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category