প্রসঙ্গ : শিক্ষকদের ছুটি নিয়ে ট্রল ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অযাচিত সমালোচনার একটি হলো তাঁরা নাকি বছরে ১৮৮দিন ছুটি ভোগ করেন, কথাটি সত্য নয় । সাপ্তাহিক ছুটি বর্তমানে সপ্তাহে দু'দিন, এ হিসেবে বছরে ১০৪ দিন । সাপ্তাহিক ছুটি কিন্তু সকল সরকারি চাকরিতেই ১০৪ দিন, শুধু প্রাথমিক শিক্ষকদের নয় । সাপ্তাহিক ছুটি ছাড়া সকল সরকারি অফিসে ২০ থেকে ২৫দিন সরকারি ছুটি থাকে, এ ছাড়া থাকে নির্বাহী আদেশে ছুটি । তার মানে সকল সরকারি অফিসে বছরে ছুটি থাকে কমপক্ষে ১৩০ দিন ।
প্রাথমিক বিদ্যালয় হলো অবকাশ বিভাগ (ভ্যাকেশন ডিপার্টমেন্ট)। এখানে গ্রীষ্মকালীন ছুটি, রমজানের ছুটি, শরৎকালীন ছুটি এবং শীতকালীন ছুটি মিলিয়ে ৭০ থেকে ৭২ দিন ছুটি থাকে । এ ছুটি শুধু যে প্রাথমিক বিদ্যালয়ে থাকে তা নয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজেও থাকে ।
ভ্যাকেশন ডিপার্টমেন্ট হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল এবং কলেজ শিক্ষকগণ ৭০-৮০ দিন ছুটি বেশি ভোগ করলেও অর্জিত ছুটির হিসেবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন । ভ্যাকেশন ডিপার্টমেন্টের শিক্ষকগণ পূর্ণ গড় বেতনে কোনো অর্জিত ছুটি লাভ করেন না, শুধু অর্ধগড় বেতনে প্রতি ১২দিনে ১দিন হিসেবে অর্জিত ছুটি জমা হয় । এতে করে অবসরগ্রহণের সময় ল্যাম্পগ্র্যান্ট অনেক কম পান । একজন ৩০ বছর চাকরি করে অবসরে গেলে তাঁর অর্জিত ছুটি জমা হয় অর্ধগড় বেতনে ৩০ মাস । পিআরএল ১২ মাস (অর্ধগড় বেতনে, যেহেতু পূর্ণগড় বেতনে কোনো ছুটি জমা নেই) বাদ দিলে আর থাকে ১৮ মাস । ১৮ মাসের অর্ধগড় ছুটিকে পূর্ণগড়ে রূপান্তরিত করলে হয় ৯ মাস, অর্থাৎ তিনি ৯ মাসের মূল বেতনের সমপরিমান ল্যাম্পগ্র্যান্ট পাবেন । এতে করে পিআরএল ও ল্যাম্পগ্র্যান্ট মিলিয়ে একজন প্রাথমিক শিক্ষক কয়েক লক্ষ টাকা (অবসরকালীন মূলবেতনের ওপর নির্ভর করে) আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন ।
আর ছুটির হিসেব না দিয়েই বলছি, একজন নন- ভ্যাকেশনের কর্মচারি পূর্ণগড় বেতনে ১২ মাস পিআরএল ভোগ করার পরও ১৮ মাসের মূল বেতনের সমান ল্যাম্পগ্র্যান্ট পেয়ে থাকেন ।
আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ছিলাম, নন-ভ্যাকেশনের হবার কারণে আমি মোট দশ লক্ষ টাকা কম পেয়েছি । এবার ট্রলকারীরাই বলেন ছুটি বেশি পেলে লাভ না কম পেলে লাভ !
এই ব্যাখ্যায় আরও কিছু অংশ যোগ করা প্রয়োজন,
১। ভ্যাকেশন কর্মচারী ১৫দিন ছুটিসহ ৩বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার নীতিমালা থাকলেও ছুটি না মিলার কারণে ৪বছর পর এই ভাতা পেয়ে থাকে। যা নন-ভ্যাকেশন কর্মচারীর ক্ষেত্রে হয় না, তাদের ৩বছর পূর্ণ হলেই মূল বেতনের সমপরিমাণ ১৫দিনের ছুটিসহ শ্রান্তি বিনোদন ভাতা পায়।
২। এছাড়াও নন-ভ্যাকেশন কর্মচারী বছরে একসাথে ৩০ দিনের ছুটি ভোগ করতে পারে, সে হিসেবে একজন নন-ভ্যাকেশন কর্মচারী সব ছুটি মিলিয়ে না হলেও ১৬০দিন থেকে ১৭০দিন ছুটি ভোগ করে থাকে।
বিঃদ্রঃ ভ্যাকেশন কর্মচারীরা সব ক্ষেত্রে ঠকে যায়, এবং সমাজেও ছোট করে দেখা হয়। এটা এদেশের অতি পন্ডিত লোকেদের মাথায় ঢুকবে না।
প্রফেসর মীর গোলাম হায়দার
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী
EduPoint
৫ম থেকে দ্বাদশ শ্রেণির একাডেমিক কোচিং
💥স্বল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ
A. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় -
1. ১৭৯৩ সালে
2. ১৭৯৪ সালে
3. ১৯৯৯ সালে
4. ১৮৯৩ সালে
12/11/2025
আন অফিসিয়াল মোবাইল রেজিস্ট্রেশন করবেন যেভাবে!!
অনেকেই বিদেশ থেকে ফোন আনেন বা সস্তায় "আন অফিসিয়াল" মোবাইল কেনেন — কিন্তু রেজিস্ট্রেশন না করলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে! 😟
তাই জেনে নিন সহজ উপায়👇
🔹 ধাপ ১
ডায়াল করুন "* #06 #" 👉 আপনার ফোনের IMEI নম্বর জেনে রাখুন।
🔹 ধাপ ২
BTRC এর অফিসিয়াল ওয়েবসাইটে যান:
🌐 "https://neir.btrc.gov.bd" (https://neir.btrc.gov.bd)
🔹 ধাপ ৩
"Register Your Device" এ ক্লিক করে দিনঃ
- নাম ও ফোন নম্বর
- জাতীয় পরিচয়পত্র (NID)
- IMEI নম্বর
- ফোনের মডেল ও ব্র্যান্ড
🔹 ধাপ ৪
যদি বিদেশ থেকে ফোন আনেন, তাহলে পাসপোর্ট বা ইনভয়েস আপলোড করুন।
BTRC যাচাই করে রেজিস্ট্রেশন নিশ্চিত করবে ✅
⚠️ সতর্ক থাকুন:
রেজিস্ট্রেশন না করলে ভবিষ্যতে ফোন নেটওয়ার্কে কাজ নাও করতে পারে!
24/08/2025
প্রাথমিকের সিলেবাস প্রকাশ।
"Admit card" এর বাংলা শব্দ _
অনুমতি পত্র
পরিচয় পত্র
প্রবেশপত্র
প্রশংসা পত্র
24/08/2025
#চাকুরির_নিয়োগ_বিজ্ঞপ্তি :
▪️প্রতিষ্ঠান: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, ঢাকা
▪️আবেদন শুরু: ২৫/০৮/২০২৫
▪️আবেদন শেষ: ২১/০৯/২০২৫
Follow us➡️ প্রাথমিক শিক্ষা
#চাকুরী
24/08/2025
🖋️প্রাইমারি শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ সিলেবাস
সংগৃহিত পোস্ট।
17/03/2024
#নিয়োগ_বিজ্ঞপ্তি :
▪️পদ সংখ্যাঃ ৩০১৭ টি
▪️আবেদন ফীঃ ২২৩/- ও ১১২/- টাকা
▪️আবেদন শুরুঃ ২৪ মার্চ ২০২৪
▪️আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৪
▪️আবেদনের লিংকঃ http://dlrs.teletalk.com.bd/
16/03/2024
🔥🔥 #মেগা_সার্কুলার🔥🔥
ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (dlrs) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
👉 প্রতিষ্ঠানঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (dlrs)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৩০১৭ টি
👉 আবেদন ফীঃ ২২৩/- ও ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ২৪ মার্চ ২০২৪
👉 আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৪
প্রাথমিক শিক্ষা
15/03/2024
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এম.এড ভর্তি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Durgabari Mor, Panchasar
Munshiganj
1500