হ্যাঁ আমিই বাংলাদেশ 😍
Rushdi High School
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rushdi High School, School, Sreenagar, Munshiganj.
20/11/2024
একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল;
“শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি”।
অর্থাৎ “শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।”
যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, “যাও ঐ গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো।”
পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, “শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি”। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না !
কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।
এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- ‘শিকারি’ কি জিনিস! ‘জাল’ কি জিনিস! ‘ফাসনা’ কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।
[গল্পটি কাসিদাতুল আরবিয়া নামক গ্রন্থের অনুবাদ। ]
শিক্ষা
আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে ‘লা~ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।
একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত ও অসংখ্য হারাম কাজ করছি আর তোতা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি। (গল্পটি ইন্টারনেটে থেকে সংগ্রহ করা হয়েছে)
সময়ের টাানাপোড়নে কোন এক সময় আমরা আমাদের বিবেককে বিসর্জন দিয়ে ফেলি
জীবনের শুরুতে আমাদের শিক্ষা যদি সুশিক্ষা হয় তাহলে আমাদের সমগ্র জীবন সুন্দরভাবে পরিচালিত হবে।
আমাদের মূল্যবোধ যদি কখনো বিকৃতরুপ লাভ করে। তখন তা সংশোধন করা খুবই কঠিন হয়ে দাড়ায়। তাই সময় থাকতে সুশিক্ষার মাধ্যমে আমাদের মূল্যবোধকে সজাগ রাখা আমাদের একান্ত কাম্য।
শিক্ষা লাভ ব্যতিত মানুষ তার সত্তাকে উপলব্ধি করতে পারে না।
যেমন কোন বিবেকবান মানুষের সামনে যদি কোন অন্যায় কার্য সংঘটিত হয়, তখন সে প্রতিবাদ না করে পারবেনা। মানুষ সভাবতই মনের দাস। আর মন আমাদেরকে সর্বক্ষনিক মন্দের দিকে পরিচালিত করে থাকে।
তাই তো সুধীজনেরা বলেছেন, আবেগ বা মন দ্বারা পরিচালিত না হয়ে বিবেক দ্বারা পরিচালিত হও। কিন্তু বলেন কইজন বা পারে বিবেককে জাগ্রত করতে।
প্রত্যেক মানুষের বিবেক যদি জাগ্রত থাকত তাহলে সমাজে কোন অন্যায় কাজ হত না।
ধরেন আমি যদি বলি কোন নারীকে ধর্ষণ করব। আমার তাকে ভালো লেগেছে। তাকে আমার চাই চাই।
এখন আমি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি, সে তোমার ওতো একটা বোন আছে সেতো তোমার মত কারোর লালোসার শিকার। তখন আমি নিজে থেকে থমকে যাব। এটা আমি কি ভাবছি।
এই কারণে প্রত্যেক অপরাধী তার বিবেক কে বিসর্জন দিয়ে অপরাধ করে থাকে।
এজন্য শিক্ষার মাধ্যমে আমাদের বিবেককে জাগ্রত করা শিক্ষার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে সমাজ সভ্যতা রক্ষা পাবে।
আমার মতে এটাই শিক্ষার শেষ্ঠ দিক।
14/09/2021
বাংলাদেশে ২০২৩ সাল থেকে তৃতীয় শ্রেণী থেকে কোন বার্ষিক পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মূল্যায়ন পদ্ধতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে।
নতুন শিক্ষাক্রমে বদলে যাবে বই, বইয়ের ধরন ও পরীক্ষা পদ্ধতি। ২
সোমবার দুপুরে বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রমের ঘোষণা করতে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এসব তথ্য জানান।
নতুন শিক্ষাক্রমে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কিছু বিষয়ের ওপর পড়াশোনার সময় মূল্যায়ন হবে, কিছু বিষয়ের ওপর হবে বার্ষিক মূল্যায়ন। মোট নম্বরের ৬০ শতাংশ নম্বরের মূল্যায়ন হবে শ্রেণিকক্ষে, বাকি ৪০ শতাংশ নম্বরের ম্যূলায়ন হবে বাষিক পরীক্ষায়।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল মিলিয়ে।
স্কুল খোলার প্রথম দিনটি যেরকম কেটেছে
স্কুল ইউনিফর্ম ও ফি আদায় নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন
নবম দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ইত্যাদি বিভাগ থাকবে না। একজন শিক্ষার্থী কোন বিভাগ নিয়ে পড়বেন, সেটা ঠিক করবে একাদশ শ্রেণীতে গিয়ে।
শিক্ষা নিয়ে সরকারের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার জন্য সামনের বছর থেকে পরীক্ষামূলকভাবে ছয় মাস প্রয়োগ করা হবে। এই সময় প্রাথমিক ও মাধ্যমিকের ১০০টি করে শিক্ষা প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হবে।
২০২৩ সাল থেকে ধাপে ধাপে শুরু হয়ে ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হবে।
শিক্ষামন্ত্রী বলছেন, ''আগামী বছর থেকে প্রাথমিকের প্রথম শ্রেণি ও মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। ২০২৩ সাল থেকে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শুরু হবে নতুন শিক্ষাক্রম। ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণি, ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। ২০২৫ সালের মধ্যে পুরো শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।''
সরকারের পরিকল্পনায় পুরো শিক্ষাক্রম শিক্ষার্থী কেন্দ্রিক, আনন্দময় এবং বিষয়বস্তুর চাপ কমানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
দু'হাজার আরো সালে প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছিল। সাধারণত পাঁচ বছর পরপর শিক্ষাক্রম পরিমার্জন করা হয়।
২০২১ সাল থেকেই নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হওয়ার কথা থাকলেও, করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে যায়।
25/11/2020
এসএসসির ফল ৭৫ শতাংশ এবং জেএসসির ২৫ শতাংশ নিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত দিয়েছেন। এর আলোকেই আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষা বাতিল করে সকল পরীক্ষার্থীকে পাস ঘোষণা করা হয়েছে। এসএসসি-সমমান এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের মাধ্যমে গ্রেড নির্ধারণ করা হবে। এ জন্য আমরা একটি টেকনিক্যাল কমিটি গঠন করি। তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে আমাদের কাছে একটি গ্রেড নির্ণয়ের জন্য একটি দিকনির্দেশনা দিয়েছেন। এর আলোকে এ বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
দীপু মনি বলেন, গ্রেড নির্ণয়ের জন্য এসএসসি পরীক্ষার ফলকে বেশি গুরুত্ব দেয়া হবে। এ পরীক্ষার ফলের মোট নম্বরের ওপর ৭৫ শতাংশ এবং জেএসসি ২৫ শতাংশ নম্বর যুক্ত করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বাউবি শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, বাউবিসহ যারা জেএসসি পরীক্ষার অংশগ্রহণ করেনি তাদের তো আমরা গ্রহণ করেছি। তাই তাদের এসএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পূর্বের পরীক্ষার সম বিষয়ের নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। যেসকল বিষয় মিল থাকবে না তা কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।
আগামী ডিসেম্বরের শেষের দিকে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ক্যাচমেন্ট এরিয়া প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ বছর সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয়সংলগ্ন এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হবে। ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে পাঁচটি স্কুল শিক্ষার্থীরা নির্বাচন করতে পারবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকছে না। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে ১০ বছর পড়বে।
15/10/2020
১। সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টির লেভেল অনেক নিচে চলে গিয়েছে। এক সময় আপনি বাজার থেকে একটা ড্রেস কিনে পড়লেই চলতো এখন ব্র্যান্ডের জিনিস না পড়তে পারলে আপনার অসস্তি লাগে।
২। যুগের পরিবর্তন, বর্তমান প্রযুক্তির পৃথিবী অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের চাওয়াটা বেড়েই চলছে।
৩। অন্যকে অনুসরন, চোখের লোভ। আপনি না চাইলেও আপনার পরিবারের কেউ না কেউই চাইবে আপনার প্রতিবেশী বা তার কলিগের চাইতেও ভালো ভাবে থাকতে বা ভালো কিছু করতে তখন আপনি প্রতিযোগিতার মধ্যে চলে আসবেন।
৪। মানুষের রুচির পরিবর্তন, আপনি হয়তবা আনমনে আপনার কলিগ বা বন্ধুদের দেখলেন তারা ঘুরতে যায়, মার্কেট করে কিন্তু আপনি তা পারছেন না। তখন আপনার মন খারাপ লাগবে নিজের অবস্থানের উপর বিরক্তি আসবে। আপনিও চাইবেন তাদের মত চলতে।
৫। অসুস্থ প্রতিযোগিতা, বিশেষ করে পাশের বাসার ভাবী বা অমুকের ছেলের ভালো রেজাল্ট থেকে এই প্রতিযোগিতা আসে। আপনার ছেলের পরীক্ষার রেজাল্ট পাশের বাসার আনিকার চাইতে খারাপ হলে আপনার অশান্তি বেড়ে যায়। আপনি তখন আপনার ছেলেকে প্রেসার দিতে থাকেন।
৬। বৈশ্বিক পরিবর্তন, সারা বিশ্বের পরিবর্তনের সাথে সাথে আপনাকে নিয়মিত আপডেট রাখতে হয়। নতুন কিছু শিখার পিছনে দৌড়াতে হয়। এটা এখন সবার জন্য অনেক চ্যালেঞ্জ। করোনা পরবর্তিতে সবাইকে তার জব ঠিক রাখার জন্য অনেক লড়াই করতে হচ্ছে।
৭। ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, ধর্ম অনুসরন মানুষকে মানুষিক শান্তি দেয়। কোন ধর্মই মানুষকে খারাপ কিছুই শেখায় না। মানুষ তার নিজের প্রয়োজনে ধর্মীয় নিয়ম পরিবর্তন করে। ইসলাম ধর্মের সব নিয়ম মেনে চললে আজকে আমি নিজেও জানতাম না আমি কেন কেন এত অসুখী।
৮। বোঝাপোড়ায় গড়মিল, বর্তমান সময়ে কেউ কাউকে কোন বিষয়ে ছাড় দিতে চায় না। সবাই অহংকার আর ইগোর জালে আটকে আছে। তাই ছোট খাটো সমস্যা মানুষ অনেক বড় করে দেখে। তাই অল্পতেই মানুষের সুখ হারিয়ে যায়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Sreenagar
Munshiganj
1541
Opening Hours
| Monday | 09:30 - 04:00 |
| Tuesday | 09:00 - 04:00 |
| Wednesday | 09:00 - 04:00 |
| Thursday | 09:00 - 01:00 |
| Saturday | 09:00 - 04:00 |
| Sunday | 09:00 - 04:00 |