দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে ইকরা ইসলামিক স্কুল। পূর্বের রুটিন অনুযায়ী ক্লাস চলমান থাকবে।
Iqra Islamic School, Sreenagar, Munshiganj
Iqra Islamic School is a general educational Institution based on Islamic ritual & ideology.
ইংরেজি শেখার জন্য ফনিক্স একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেজন্য আমরা ইংরেজদের অনুকরণে ফনিক্স শেখার উপযোগী শীট/ বই প্রস্তুত করেছি। ধাপে ধাপে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখবে ইনশাআল্লাহ।
বানান শেখার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ কারযোগে পঠন৷ সেই পদ্ধতিই অবলম্বন করা হচ্ছে কেজি শ্রেণিতে। আমাদের শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে সেই কাজটি করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ!
শোক সংবাদ!
ইকরা ইসলামিক স্কুল এর প্রথম শ্রেণির শিক্ষার্থী হাসানের নানা গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন।
বাংলাদেশীদের জন্য আগামীকাল দুইটি আমল রয়েছে।
১. আরাফার রোযা রাখা। নফল রোজার মধ্যে এ রোজাটি খুবই তাৎপর্যপূর্ণ। তাই আমরা ৯ জিলহজ্জের এই রোজাটি রাখার চেষ্টা করবো।
রাসূলুল্লাহ (সা.) এই রোজার অবিশ্বাস্য মর্যাদার কথা হাদিসে বর্ণনা করেছেন:
দুই বছরের গুনাহ মাফ:
নবী কারীম (সা.) বলেছেন, “আমি আল্লাহর কাছে আশাবাদী যে, আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা (ক্ষতিপূরণ) হবে” (সহীহ মুসলিম: ১১৬২)।
হাজার দিনের সমান সওয়াব:
উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত এক বর্ণনায় এসেছে, “আরাফার দিনের রোজার সওয়াব অন্য এক হাজার দিন রোজা রাখার সমান” (তারগিব)।
জাহান্নাম থেকে মুক্তি:
আরাফার দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দিনে রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইলে গুনাহ মাফের পথ সহজ হয়।
২. ৯ জিলহজ্জ ফজর সালাতের পর থেকে ১৩ জিলহজ্জ আসর সালাতের পর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরীক(আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ আকবার, আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ) উচ্চস্বরে বলা।
আল্লাহ আমাদের সমস্ত আমলকে কবুল করুন। আমিন।
#জিলহজ্জের_আমল
23/05/2026
১ম সেমিস্টার পরীক্ষার মার্কসীট বিতরণের আরো কিছু ছবি।
23/05/2026
আজ ইকরা ইসলামিক স্কুল এ ১ম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। শিক্ষার্থীরা ছিলো খুবই ঔৎসুক্য!
22/05/2026
ইকরা ইসলামিক স্কুল এ ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত!
আগামীকাল শনিবার সকাল ১০ টার পরিবর্তে সকাল ৯ টায় প্লে,কেজি ও প্রথম শ্রেণির ফলাফল ও মার্কসীট বিতরণ করা হবে আর সকাল সাড়ে নয়টায় ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির রেজাল্ট ও মার্কসীট বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, অনলাইনেও শিক্ষার্থীরা ফলাফল দেখা যাবে আইডি লগইন করে। ওয়েবসাইটের ঠিকানা: www.iqraissm.campaas.xyz
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Sreenagar
Munshiganj
1550