11/04/2026
গতকাল রোজ ১০-৪-২০২৬ ইং রোজ শুক্রবার বেলা ১২টার সময় পূর্ব ভোগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বেজগাঁও ইউনিয়নের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া সাহেব অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের গরমের হাত থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মেহেরুন নেছার হাতে ৬ টি সিলিং ফ্যান উপহার হিসেবে তুলে দিয়েছেন । সেই সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মানিক চোকদার সাহেব ও জনাব মোহাম্মদ আতাউর রহমান মোঃ জয়নাল শেখ, মোঃ ওহাব শেখ, নুর মোহাম্মদ খান ও মোঃ মনির হোসেন মাওলানা । তাছাড়াও এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । 💐
21/09/2023
পূর্বভোগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২১/০৯/২০২৩ ইং তারিখে পরিদর্শন করেন সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার জনাব আবুল বাসার মুহাম্মদ বাহাউদ্দীন স্যার। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক বিষয় পর্যবেক্ষন করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
24/08/2023
পূর্বভোগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৪/০৮/২০২৩ ইং তারিখ ২য় প্রান্তিক মূল্যায়ন পর্যবেক্ষন করেন সম্মানিত সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব তানিয়া খাতুন । পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক বিষয় পর্যবেক্ষন করেন এবং সন্তোষ প্রকাশ করেন । 💐
19/08/2023
গত ১৬/০৮/২৩ ইং তারিখে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করেন পি টি আই সুপার মহোদয় জনাব মো: কুব্বত আলী খান। সাথে ছিলেন জনাব সঞ্চিতা জামান (ইন্সটাক্টর পিটি আই,মুন্সিগঞ্জ)।তারা দুজনেই বিদ্যালয়ের সার্বিক বিষয় পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।