Sumaiya's Teaching World

Sumaiya's Teaching World

Share

"It’s a Creative and Teaching Page"

18/05/2026

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের রিডিং বা পঠন দক্ষতা বৃদ্ধির জন্য একটি সুপরিকল্পিত কর্ম-পরিকল্পনা অত্যন্ত জরুরি।

কর্মপরিকল্পা বাস্তবায়নের কিছু বিশেষ কৌশল:

১. চাঙ্কিং (Chunking) কৌশল: ৫ম শ্রেণির ইংরেজি রিডিংয়ে বড় শব্দ দেখে শিক্ষার্থীরা ভয় পায়। শব্দটিকে সিলেবল অনুযায়ী ভেঙে (যেমন: Beau-ti-ful) পড়ার অভ্যাস করলে তাদের জড়তা কেটে যায়।

২. গ্রাফিক অর্গানাইজার (Mind Map): ৩য় শ্রেণির বাংলায় কোনো একটি গল্প পড়ার পর তার মূল চরিত্র বা ঘটনাগুলো একটি গোল বৃত্তের মাধ্যমে এঁকে দেখানো। এটি শিক্ষার্থীদের "বোধগম্যতা" (Understanding) যাচাইয়ের সেরা উপায়।

৩. ইমোশন রিডিং (Emotion Reading): কেবল রিডিং পড়া নয়, বরং গল্পের কোনো চরিত্র যদি রাগান্বিত থাকে তবে রাগের স্বরে এবং খুশি থাকলে খুশির স্বরে পড়ার অভ্যাস করা। এতে পঠন প্রক্রিয়া আনন্দদায়ক হয়।

৪. লুক-কভার-রাইট-চেক (Look-Cover-Write-Check): ইংরেজি কঠিন শব্দের ক্ষেত্রে প্রথমে শব্দটি দেখা, হাত দিয়ে ঢেকে রাখা, সেটি বানান করে লেখা এবং শেষে মিলিয়ে দেখা। এটি বানান ও রিডিং দুটোর জন্যই কার্যকর।

৫. ভিজুয়ালাইজেশন (Visualization): পড়ার সময় শিক্ষার্থীদের চোখ বন্ধ করে দৃশ্যটি কল্পনা করতে বলা। এটি বিশেষ করে বর্ণনামূলক বা নীতিগল্পের ক্ষেত্রে দারুণ কাজ করে।

১. ৩য় শ্রেণির বাংলার জন্য:
• ইকো রিডিং (Echo Reading): আপনি একটি বাক্য পড়বেন, শিক্ষার্থীরা আপনার সুর ও উচ্চারণ নকল করে সেটি পুনরায় পড়বে।

• সহপাঠী শিখন: যে ভালো পড়তে পারে, তাকে দিয়ে দুর্বল শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পড়ানো।

২. ৫ম শ্রেণির ইংরেজির জন্য:
• L-R-W পদ্ধতি: প্রথমে শিক্ষার্থী শুনবে (Listen), তারপর পড়বে (Read) এবং শেষে কঠিন শব্দগুলো লিখবে (Write)।

• কন্টেক্সট ক্লু: কোনো শব্দের অর্থ না জানলে পুরো বাক্যটি পড়ে অর্থ আন্দাজ করার ক্ষমতা তৈরি করা।

Photos from Sumaiya's Teaching World's post 17/05/2026

জাতীয় প্রাথমিক শিক্ষা' পদক প্রতিযোগিতা ২০২৬
(৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী)
ক. ক্রীড়া
১। ১০০ মিটার দৌড়
৪। ভারসাম্য দৌড়
২। দীর্ঘ লাফ
৫। অংক দৌড়
৩। উচ্চ লাফ,

খ. সাংস্কৃতিক
১। কবিতা আবৃত্তি (বাংলা)
২। চিত্রাংকন
৩। নৃত্য
৪। গল্প বলা
৫। পল্লীগীতি/ভাওয়াইয়া/ভাটিয়ালী/মুর্শিদী/লোকগীতি/লালন গীতি
৬। দেশাত্মবোধক গান
৭। রবীন্দ্র সংগীত
৮। নজরুল গীতি
৯। একক অভিনয়
১০। উপস্থিত বক্তৃতা
১১। বিতর্ক প্রতিযোগিতা (অন্তঃ উপজেলা ভিত্তিক)

গ. বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা
১। বাংলা
২। ইংরেজি
৩। গণিত
৪। সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমন ঘটনাবলী)

ঘ. কাবিং

15/05/2026

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন✍️

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার কাঠামো প্রকাশ করেছে।

পরীক্ষার সময়: প্রতিটি বিষয়ের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট।

১. বাংলা (পূর্ণমান: ১০০)

• কবিতার প্রথম ৮ পঙ্‌ক্তি লেখন (কবি ও কবিতার নামসহ): ১০ নম্বর।
• শব্দার্থ লিখন (৫টি): ৫ নম্বর।
• বাক্য গঠন (৫টি): ৫ নম্বর।
• শূন্যস্থান পূরণকরণ (৫টি): ৫ নম্বর।
• বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখন (৫টি): ৫ নম্বর।
• বিপরীত শব্দ/সমার্থক শব্দ লিখন (৫টি): ৫ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি): ৮ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি): ১৫ নম্বর।
• কবিতা/গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন: ৫ নম্বর।
• ভাষারীতি পরিবর্তন/পদ নির্ণয়/ ক্রিয়ার কাল (৫টি): ৫ নম্বর।
• প্রশ্ন তৈরিকরণ/বিরামচিহ্ন প্রয়োগ (৫টি): ৫ নম্বর।
• যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন (৫টি): ৫ নম্বর।
• এককথায় প্রকাশ (৫টি): ৫ নম্বর।
• ফরম পূরণকরণ/আবেদনপত্র লেখন: ৫ নম্বর।
• রচনা লেখন (সূত্রসহ/উন্মুক্ত): ১২ নম্বর।

২. ইংরেজি (পূর্ণমান: ১০০)

(পাঠ্যবই থেকে):

• শব্দের অর্থ মেলানো (৫টি): ৫ নম্বর।
• শব্দ দিয়ে বাক্য গঠন (৫টি): ৫ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৬টি): ১৮ নম্বর।

(পাঠ্যবইয়ের বাইরে থেকে):

• শূন্যস্থান পূরণ (৫টি): ৫ নম্বর।
• বহুনির্বাচনি প্রশ্ন (৫টি): ৫ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৫টি): ১৫ নম্বর।
• WH questions তৈরি করা (৬টি): ৬ নম্বর।
• শব্দ সাজিয়ে বাক্য তৈরি/বাক্য সাজিয়ে গল্প তৈরি (৬টি): ৬ নম্বর।
• বড় হাতের অক্ষর ও বিরামচিহ্ন প্রয়োগ: ৫ নম্বর।
• ফরম পূরণ/শূন্যস্থান পূরণ (দিন/মাস সংক্রান্ত): ৫ নম্বর।
• verbs-এর সঠিক রূপ ব্যবহার (৫টি): ৫ নম্বর।
• ব্যক্তিগত চিঠি লিখন: ১০ নম্বর।
ভসংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন: ১০ নম্বর।

৩. প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (পূর্ণমান: ৫০+৫০= ১০০)

প্রাথমিক বিজ্ঞান (মান: ৫০):

• বহুনির্বাচনী প্রশ্ন (৫টি): ৫ নম্বর।
• শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ (৫টি): ৫ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৮টি): ১৬ নম্বর।
• বিস্তারিত উত্তর প্রশ্ন (৪টি): ২৪ নম্বর।
• বাংলাদেশ ও বিশ্বপরিচয় (মান: ৫০):
• বহুনির্বাচনি প্রশ্ন (৫টি): ৫ নম্বর।
• শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ (৫টি): ৫ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৮টি): ১৬ নম্বর।
• বিস্তারিত উত্তর প্রশ্ন (৪টি): ২৪ নম্বর।

৪. গণিত (পূর্ণমান: ১০০)

• বহুনির্বাচনি প্রশ্ন (১০টি): ১০ নম্বর।
• শূন্যস্থান পূরণ (১০টি): ১০ নম্বর।
• সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৬টি): ১৬ নম্বর।
• চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।
• লসাগু ও গসাগু-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।
• সাধারণ ভগ্নাংশ/দশমিক ভগ্নাংশ-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।
• গড়-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।
• শতকরা-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।
• পরিমাপ/সময়/ক্ষেত্রফল-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।
• জ্যামিতি (চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য লিখন): ৮ নম্বর।
• উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা-সম্পর্কিত সমস্যা: ৮ নম্বর।

বিশেষ দ্রষ্টব্য: বাংলা, বিজ্ঞান, এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক (জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক) প্রশ্ন থাকবে। ইংরেজিতে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না।

সংগৃহীত Nctb book

Photos from Sumaiya's Teaching World's post 05/05/2026

টাইমলাইনে রেখে দিন:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা।

Photos from Sumaiya's Teaching World's post 05/05/2026

টাইমলাইনে রেখে দিন:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার 'ইংরেজি' বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা।

Photos from Sumaiya's Teaching World's post 05/05/2026

টাইমলাইনে রেখে দিন:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার 'গণিত' বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা।

Photos from Sumaiya's Teaching World's post 05/05/2026

টাইমলাইনে রেখে দিন:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার 'বাংলা' বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা।

04/05/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট খরচ বাবদ মাসিক ১০০০ টাকা বরাদ্দ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী বাবদ মাসিক ৫০০টাকা বরাদ্দ।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট খরচ বাবদ মাসিক ১০০০ টাকা বরাদ্দ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী বাবদ মাসিক ৫০০টাকা বরাদ্দ।

02/04/2026

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণপূর্বক আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত।

Photos from Sumaiya's Teaching World's post 24/03/2026

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নতুন নির্দেশনা।

​আসন্ন রমজান মাস জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছিল।

এই ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

​গুরুত্বপূর্ণ তথ্য:
#রমজানের ছুটির পর বিদ্যালয় খোলার পরবর্তী ১০টি শনিবার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে।

#শিখন ঘাটতি পূরণ করে শিক্ষাবর্ষের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​ #শিক্ষা_সংবাদ #প্রাথমিক_শিক্ষা

Photos from Sumaiya's Teaching World's post 19/03/2026

ভোটার স্থানান্তরে করনীয়ঃ
নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:
১) আবেদনকারীর NID ফটোকপি,
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,
৪) অফিস কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/প্রশাসক/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ পৌর নির্বাহী কর্মকর্তা/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
** ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।
** নির্বাচন অফিসে কোনো আবেদন করলে 105 থেকে এসএমএস এর মাধ্যমে সেই আবেদনের সর্বশেষ অবস্থা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। কোনো আবেদন অনুমোদিত হলে 105 থেকে এসএমএস পাবেন।

Want your school to be the top-listed School/college in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Munshiganj