আবনায়ে মুস্তফা

আবনায়ে মুস্তফা

Share

মুস্তফাগঞ্জ জামিয়ার তলাবাদের পরিচালিত 'আবনায়ে মুস্তফা' পেইজটি কে ফলো করে পাশে থাকুন।

11/12/2025
02/09/2025

৬৫ হাজার ৫০০+ সরকারি প্রাথমিক স্কুলে ৩.৫ লক্ষ শিক্ষক। প্রতিস্কুলে প্রায় ৫ জন শিক্ষক। গানের শিক্ষকের কোটা ১৫%
৯০% মুসলমান কি গান শেখানোর জন্য ট্যাক্স দেয়? ১০০ জনে কত জন বাবা-মা তাদের সন্তানকে গান শেখাতে ইচ্ছুক?

মুসলমানের বাচ্চা-কে কেন বাপমা আলাদা করে হুজুর রেখে কুরআন শেখাতে হচ্ছে? রাষ্ট্রের কাজটা কি তাহলে? গান শেখানো নাকি কুরআন শেখানো? কেন রাষ্ট্র আমার সন্তানকে কুরআন শেখানোর দায়িত্ব নেবে না? কেন আমার সন্তানকে গান শিখতে বাধ্য করবে? প্রশ্ন করুন, রাগুন, চোখে চোখ রেখে চিৎকার করুন।

এই নাচ-গানের নট-নটী আর টিকটকার তৈরির কারিকুলাম ও প্রতিষ্ঠান বয়কট করুন। সন্তানকে কমপক্ষে প্রথম ৫ বছর মাদরাসায় পড়ান। মাদরাসায় পড়াশোনার মান এখন অনেক ভালো।

07/06/2025

فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ

বাংলা অনুবাদ:

"তোমরা যখন হত্যা করো তখন উত্তমভাবে হত্যা করো, আর যখন যবাই করো তখন উত্তমভাবে যবাই করো। তোমাদের একজন যেন তার ছুরিটি ধার করে নেয় এবং তার কুরবানির পশুকে আরাম দেয়।"

হাদিসের রেফারেন্স:

সহীহ মুসলিম, হাদীস নম্বর: ১৯৫৫

অধ্যায়: كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوانات (শিকার, যবাই এবং কোন কোন পশু খাওয়া যাবে)

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

এ হাদীসে ইসলামে পশু যবাইয়ের সময় করুণা ও উত্তম ব্যবস্থাপনার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। যবাইয়ের পূর্বে ছুরি ধার করা এবং পশুকে কষ্ট না দেওয়া ইসলামী আদবের অংশ।

09/03/2024

শুক্রবার ৮/০৩/২০২৪ ঈঃ তারিখে অনুষ্ঠিত জামিয়ার মজলিসে শুরার বৈঠকে কোনো উস্তাদকে বিদায় করার সিদ্ধান্ত হয়নি।

জামিয়ার শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি অনুরোধ রইলো কেউ কোনো গুজবে কর্ণপাত করে বিভ্রান্ত হবেন না।

20/02/2024

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড "আল- হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ"- এর দাওরায়ে হাদিস (মাস্টার্স) ফাইনাল পরীক্ষা ২২ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আল্লাহ তায়ালা ভরপুর কামিয়াবি দান করুন।
আমাদের জামিয়া থেকেও পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আল্লাহ তায়ালা যেন তাদেরকে কবুল করেন। সকলের নিকট দোয়া প্রত্যাশী।

12/02/2024

তিন লাখেরও বেশি শিক্ষার্থী নিয়ে আগামীকাল শুরু হচ্ছে বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা।

তারই অংশ হিসেবে Al Jamiatul Islamia Al Jamiatul Islamia Mustofaganj- Sirajdikhan, Munshiganj, Bangladeshমাদরাসাতেও আয়োজিত হচ্ছে পরীক্ষা কার্যক্রম।

সকল পরীক্ষার্থীর জন্য রইল দুআ ও ভালোবাসা।

18/01/2024

আপনাদের প্রিয় জামিয়ার খতমে বুখারী ও ওয়াজ মাহফিলে সবাইকে- আহলান সাহলান।

Photos from আবনায়ে মুস্তফা's post 16/12/2023

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে,,,,
আল জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগন্জ মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠান । ছাএদের দিকনির্দেশনা মূলক সভাপতির বক্তব্য রাখছেন।
জামিয়ার সুনামধন্য মুহতামীম এবং শায়খুল হাদিস মাওলানা শেখ মুহাম্মাদ আব্দুল গাফ্ফার সাহেব( দাঃবাঃ)

10/12/2023

আল মুস্তফা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত মনকাড়া এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।

সুস্থ সংস্কৃতি চর্চার আদলে সুরের মূর্ছনায় হারিয়ে যেতে আগামী শনিবার চলে আসুন আমাদের জামিয়ার মিলনায়তনে।

তারিখ: ১৬ ডিসেম্বর, বাদ মাগরিব।

07/12/2023

উপমহাদেশের কিংবদন্তি হাদীস বিশারদ, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, মুস্তফাগঞ্জ মাদরাসা ও গহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদীস, আল্লামা আবদুর রউফ সাহেব রহ. ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

হুজুরের জানাযা বাদ যোহর গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদরাসায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

07/12/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার শায়খুল হাদীস, হাজারো আলেমের মুরব্বি,উস্তাযে মুহতারাম,হযরত মাওলানা আবদুর রউফ (ঢাকার হুজুর) ইন্তিকাল করেছেন৷

তিনি হযরত ইউসুফ বানুরি রাহ.-এর খুব কাছের প্রিয় ছাত্র ছিলেন৷ হযরত শামসুল হক ফরিদপুরী রাহ.-এর শাগরিদে রশিদ ছিলেন৷ ঢালকানগর মাদরাসার মুহতামিম ও পীর সাহেব হযরত মুফতি জাফর আহমাদ হাফি.-এর সম্মানিত শ্বশুর এবং মালিবাগের হযরত আবদুল হাফিজ সাহেবের সম্মানিত পিতা৷

নিভৃতচারী মহান সাধক ছিলেন৷ ইলমি ব্যক্তিত্ব ছিলেন৷ পুরো জীবনে প্রায় ৫০/৫৫ বারের মতো হজ করেছেন৷ পুরো জীবন গওহরডাঙ্গা মাদরাসায় ইলমের আলো বিতরণ করেছেন৷ হাজার-হাজার উলামায়ে কেরামের সরাসরি উস্তাদ ছিলেন। দেশের অনেক বড় সম্পদ ছিলেন তিনি ৷ অন্যতম মুরব্বি আকাবির ছিলেন।

আল্লাহ তাআলা মারহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন৷ পরিবার-পরিজন, মুহিব্বিনদের সবাইকে সবরে জামিল নসীব করুন৷

তারিখ:
২২/৫/১৪৪৫ হি.
৭/১২/২০২৩ ঈ.
রোজ: বৃহস্পতিবার,
সময়: ফজরের পূর্ব মুহূর্ত৷

Want your school to be the top-listed School/college in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Munshiganj
ICHAPURA