IGMHS STEM CLUB

IGMHS STEM CLUB Science, Mathematics, Engineering, Technology

18/02/2024

তুমি কি স্কুল, কলেজ বা মাদরাসার শিক্ষার্থী? ভাষা সৈনিকদের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি জমা দিয়ে অংশগ্রহণ করো ‘মায়ের ভাষায় হাতের লেখা’ প্রতিযোগিতায় আর জিতে নাও ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার।

কারা অংশগ্রহণ করতে পারবে?
সাধারণ মাধ্যম, মাদরাসা মাধ্যম, ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা

গ্রুপ ক: ষষ্ঠ – দশম শ্রেণী
গ্রুপ খ: একাদশ ও দ্বাদশ শ্রেণী

নিয়ম ও বিস্তারিত: https://host.youthop.com/feb21

লেখা জমা দেয়ার শেষ সময়: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

01/12/2023

ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা ২০২৩
প্রতিযোগিতার বিষয়ঃ আমার স্বপ্নের বিদ্যাপীঠ ইছাপুরা
নিয়মাবলিঃ
ভিডিওর দৈর্ঘঃ ১০ মিনিট
ফরমেটঃ mpeg 4
অংশ গ্রহনেঃ ৬ষ্ঠ-৯ম শ্রেণীর শিক্ষার্থী
জমাদানের তারিখঃ ১০ ডিসেম্বর,২০২৩

ভিডিওটিতে থাকবেঃ
ইছাপুরা স্কুলের
• ইতিহাস
• ঐতিহ্য
• আকর্ষণীয় দৈনন্দিন কর্মকাণ্ড
• অর্জন
• আগামীর ইছাপুরা স্কুল
প্রয়োজনে:
মোহাম্মদ আবদুস সামাদ
সিনিয়র শিক্ষক
নিত্যরঞ্জন সানা
সহকারি শিক্ষক
আনিসুজ্জামান
সহকারি শিক্ষক

26/05/2023
30/12/2022

বাংলাদেশি অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহার Senjuti Saha বিশ্বজয়ে আমরা গর্বিত।

22/12/2022

আজ ২২ শে ডিসেম্বর , ১৮৮৭ সালের আজকের দিনে প্রাচীন মাদ্রাজে জন্মগ্রহন করে ছিলেন শ্রীনিবাস রামানুজন। যিনি গনিতেই বাঁচতেন, গনিতেই আনন্দ পেতেন , গনিতের সাথেই খেলতেন। তাঁর অসামান্য গনিত প্রতিভাকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে ভারত সরকার এই দিনটিকে 'জাতীয় গনিত দিবস' হিসাবে চিহ্নিত করেন।যাঁর জীবনীর নাম “THE MAN WHO KNOW INFINITY “ তিনি শ্রীনিবাস রামানুজন।
যিনি শৈশবকালে অঙ্ক ক্লাসের পন্ডিত মশাইকে প্রশ্ন করেন- শূণ্য কে শূণ্য দিয়ে ভাগ করলে ভাগফল শূণ্যই থাকবে কিনা!!!!
রামানুজনকে প্রফেসর হার্ডির আবিষ্কার বলা যায়। মাদ্রাজে ক্লার্কের চাকরি করতে করতে, ১৯১৩ খৃষ্টাব্দে রামানুজন ইংল্যান্ডের বিখ্যাত গণিতজ্ঞ জি এইচ হার্ডি কে infinite series, improper integral, continued fraction, number theory র উপর নিজের কাজ সম্পর্কে দশ পাতার চিঠি লেখেন, যা হার্ডি কে অভিভূত করে এবং তিনি রামানুজন কে কেম্ব্রিজ ইউনিভার্সিটি তে ডেকে পাঠান। ২৬ বছর বয়সে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে তিনি কেমব্রিজ পৌঁছান ও প্রফেসর হার্ডির সাথে পাঁচ বছর কাজ করেন। এইসময় তাঁকে BSc(পরে যা PhD তে রূপান্তরিত হয়) ডিগ্রি দেওয়া হয় ও রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হন। মাদ্রাজের বিশিষ্ট পণ্ডিত শেশা আইয়ার এবং অন্যান্যদের পরামর্শে কেমব্রিজের ত্রিনিত্রি কলেজের ফেলো জি.এইচ. হার্ডির কাছে রামানুজন চিঠি লিখেন। ওই চিঠিতে ১২০টি উপপাদ্য সংযোজিত ছিল। এর থেকে নমুনাস্বরূপ হার্ডি ১৫টি নির্বাচন করেন। এর মধ্যে কিছু আগেই অন্যরা প্রমাণ করেছিলেন। আবার এমন কিছু বিষয় ও সমস্যার উপস্থাপনা করেছেন যা ইউরোপের বিজ্ঞানীরা ১০০ বছর ধরে চেষ্টা করেও সমাধান করতে পারেননি।
রামানুজনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- গামা ফাংশন, মডুলার রূপ, রামানুজনের অবিচ্ছিন্ন ভগ্নাংশসমূহ, অপসারী ধারা, অধিজ্যামিতীয় ধারা, মৌলিক সংখ্যা তত্ত্ব ও মক থেটা ফাংশন। এছাড়া হার্ডির সঙ্গে মিলে উদ্ভাবন করেছেন- উচ্চতর যৌগিক সংখ্যাসমূহের বৈশিষ্ট্য এবং বিভাজন ফাংশন ও এর অসীমতট সম্পর্কীয় তত্ত্বসমূহ।
তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো 'কালেক্টেড পেপারস অফ শ্রীনিবাস রামানুজন'। বইটি রামানুজনের মৃত্যুর পর ১৯২৭ সালে প্রকাশিত হয়। এটি বিভিন্ন সময়ে প্রকাশিত রামানুজনের ৩৭টি প্রবন্ধের সঙ্ককলন। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'নোটবুকস্' (২ খন্ড) ও 'দি লস্ট নোটবুক এন্ড আদার আনপাবলিশ্ড পেপার্স’। তার উপর উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশিত হয়েছে। এছাড়া তার অবদানকে ভারতসহ অনেক দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ইংল্যান্ডে থাকাকালীনই তিনি টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। দেশে ফেরার পর ১৯২০ খৃষ্টাব্দে ২৬ শে এপ্রিল, মাত্র তেত্রিশ বছর বয়সে এই মহান গণিতজ্ঞের মৃত্যু হয়। রেখে যান গণিতের প্রায় ৩০০০ সমীকরণ ও ফর্মুলা, যা বিজ্ঞান কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
তথ্যসূত্র--- বাংলা উইকিপিডিয়া।

13/12/2022
 #শেখ_রাসেল_দিবস২০২২ #শেখ_রাসেল_ডিজিটাল_ল্যাব_উদ্বোধন
18/10/2022

#শেখ_রাসেল_দিবস২০২২
#শেখ_রাসেল_ডিজিটাল_ল্যাব_উদ্বোধন

27/08/2022

Address

Ichhapura Govt. Model High School
Munshiganj
1542

Alerts

Be the first to know and let us send you an email when IGMHS STEM CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category